1. mznrs@yahoo.com : MIZANUR RAHMAN : MIZANUR RAHMAN
  2. jmitsolutionbd@gmail.com : jmmasud :
মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০৮:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
বরগুনায় এলজিইডি কর্মকর্তাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ ২২ বছরেই ২৪৫ কোটি টাকার মালিক: হলিউড তারকা মিলি ববি ব্রাউনের উত্থানের গল্প বরগুনার সংরক্ষিত মহিলা আসনে মীরা খানকে দেখতে চায় এলাকাবাসী তালতলীতে আওয়ামীলীগ নেতার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ ৮০ কেন্দ্রে টিকা নেবেন হজযাত্রীরা, এসএমএসে জানানো হবে তারিখ অতিরিক্ত কাজের চাপে বিরতিতে কেয়া পায়েল তারেক রহমানের গাড়িতে ‘রহস্যময়’ কাগজ সাঁটানোর ঘটনায় তদন্ত চলছে, শনাক্ত হয়নি মোটরসাইকেল আরোহী তালতলী ইকোপার্ক সংলগ্ন সোনাকাটা বন্ধ থাকা সেতুটির নির্মাণ কাজ শুরু আওয়ামী লীগ ভারতে বসে এখনো ষড়যন্ত্র করছে: মেজর (অব.) হাফিজ উদ্দিন নেতৃত্বহীন বরগুনা বিএনপি: কর্নেল হারুনের হাত ধরেপরিবর্তনের আশা

ভান্ডারিয়ায় শিশুসহ ৩ জনকে পিটিয়ে আহতের ঘটনায় গ্রেফতার -১

  • প্রকাশিত : মঙ্গলবার, ১৩ ডিসেম্বর, ২০২২
  • ৫৯৬ জন সংবাদটি পড়েছেন।

অনলাইন ডেস্ক: পিরোজপুর জেলার ভান্ডারিয়ায় সন্ত্রাসীদের হামলায় সেনেটারী ব্যাবসায়ী ও তার পরিবার আহতের ঘটনায় ৬ আসামির মধ্যে ১ নং আসামি নাদিম হাওলাদারকে গ্রেফতার করেছে ভান্ডারিয়া থানা পুলিশ।

মামলা সূত্রে জানা যায়, ঘটনার আগের দিন ভান্ডারিয়া উপজেলার হরিণ পালা গ্রামের সেনেটারি ব্যবসায়ী (মির্জা সেনেটারি)’র সত্ত্বাধিকারী মির্জা মশিউর রহমান লাকসু সাত বছর ধরে তার নিজ বাড়িতে সেনেটারী ব্যবসা করে আসছে। তার ব্যবসা প্রতিষ্ঠান থেকে ঘটনার আগের দিন বাকিতে সেনেটারী মালামাল নেয় ওই এলাকার চিহ্নিত সন্ত্রাসী ও চাঁদাবাজ নাসির হাওলাদার। মশিউর কে পাওনা টাকা না দিয়ে সে বিভিন্ন রকমের অজুহাতে ঘুরাতে থাকে। ঘটনার দিন (৩০ নভেম্বর) দুপুর দেড়টায় নাসিরের ছেলে নাদিম মামুন রাকিব ও মুন্না একটি ব্যাটারি চালিত অটোরিক্সা নিয়ে বাড়িতে প্রবেশ করে এবং মামুন হাওলাদার তার কাছে ১২ টি সিমেন্টের পিলার বাকিতে নেয়ার জন্য দাবী করে। সে বাকি দিতে অপারগতা জানালে তারা তাকে বিভিন্ন রকমের হুমকি-ধামকি দিয়ে চলে যায়। পুনরায় উক্ত সন্ত্রাসীরা একত্রিত হয়ে ধারালো অস্ত্র নিয়ে তার বাড়িতে প্রবেশ করে এবং বাকিতে পিলার বিক্রি করেনি কেন তা জিজ্ঞাসাবাদ করে অশ্লীল ভাষায় গালমন্দ শুরু করে। সে প্রতিবাদ করলে তারা তাকে মারধর শুরু করে। তার ডাক চিৎকারে তার স্ত্রী শাহিনুর আক্তার সুমি ও মেয়ে লাবিবা আরফি তাকে উদ্ধার করতে ঘটনাস্থলে গেলে তাদেরকেও মারধর করে। পরে তারা মশিউরকে অবরুদ্ধ করে গাড়ির পা দানিতে করে নাসিরের বাড়িতে নিয়ে যায়। সেখান থেকে তার স্বজনরা তাকে গুরুতর অবস্থায় উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেয়। এবং আহত আরফি কে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় আহত মশিউর বাদী হয়ে ৬ জনকে আসামি করে ভান্ডারিয়া থানায় একটি মামলা দায়ের করে। ভান্ডারিয়া থানার এসআই এম এম আসাদ জামান ১ নং আসামি নাদিম হাওলাদার কে গ্রেফতার করে থানায় সোপর্দ করে। পরে তাকে আদালতে চালান দিয়ে দেয়। অন্যান্য আসামিরা আদালত থেকে জামিন নেয়। এ ব্যাপারে আসাদ বলেন, ১ নং আসামি নাদিমকে আটক করেছি এবং আদালতে চালান করে দিয়েছি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design Developed By : JM IT SOLUTION