1. mznrs@yahoo.com : MIZANUR RAHMAN : MIZANUR RAHMAN
  2. jmitsolutionbd@gmail.com : jmmasud :
শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
তালতলীতে আওয়ামীলীগ নেতার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ ৮০ কেন্দ্রে টিকা নেবেন হজযাত্রীরা, এসএমএসে জানানো হবে তারিখ অতিরিক্ত কাজের চাপে বিরতিতে কেয়া পায়েল তারেক রহমানের গাড়িতে ‘রহস্যময়’ কাগজ সাঁটানোর ঘটনায় তদন্ত চলছে, শনাক্ত হয়নি মোটরসাইকেল আরোহী তালতলী ইকোপার্ক সংলগ্ন সোনাকাটা বন্ধ থাকা সেতুটির নির্মাণ কাজ শুরু আওয়ামী লীগ ভারতে বসে এখনো ষড়যন্ত্র করছে: মেজর (অব.) হাফিজ উদ্দিন নেতৃত্বহীন বরগুনা বিএনপি: কর্নেল হারুনের হাত ধরেপরিবর্তনের আশা কুড়িগ্রাম নদে ভেসে এলো শিশুর মরদেহ, সঙ্গে চিরকুটে ছিল মোবাইল নম্বর তালতলী ইকোপার্ক সংলগ্ন সোনাকাটা সেতুটি দ্রুত নির্মানের দাবি এলাকাবাসীর বরিশাল মহানগর ক্লাব ক্রিকেট টুর্নামেন্ট ২০২৫ অনুষ্ঠিত

কলাপাড়ায় স্বামী-স্ত্রীকে কুপিয়ে জখমের অভিযোগ

  • প্রকাশিত : বুধবার, ২১ ডিসেম্বর, ২০২২
  • ৪৭৪ জন সংবাদটি পড়েছেন।

স্টাফ রিপোর্টার।। পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলার চাকামইয়া ইউনিয়নে পূর্ব শত্রুতার জের ধরে স্বামী ও স্ত্রীকে এলোপাতাড়ি কুপিয়ে রক্তাক্ত জখম করেছে প্রতিপক্ষরা। (১৪ ডিসেম্বর) বৃহস্পতিবার বিকেল চারটায় চাকামইয়া ইউনিয়নের কামরা পাড়া গ্রামে এ হামলার ঘটনা ঘটে।

আহতরা হলেন সে ওই গ্রামের বাসিন্দা মৃত গাজী আবুল হাশেমের ছেলে গাজী খালেকুজ্জামান ও তার স্ত্রী সাজেদা বেগম। আহতদের মধ্যে গাজি খালেকুজ্জামান শের-ই- বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন এবং তার স্ত্রী সাজেদা প্রাথমিক চিকিৎসাধীন।

আহত খালেকুজ্জামান অভিযোগ করে জানান, তার সাথে একই গ্রামের হারুন গাজী ও তার পরিবারের কয়েকজনের দীর্ঘদিন ধরে পূর্ব শত্রুতা চলে আসছে।তারই ধারাবাহিকতায় ঘটনার দিন বিকেলে উভয়ের মধ্য ঝগড়া হয়। একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে জব্বার গাজী,হারুন গাজী, মান্নান গাজী, মোতালেব, রায়হান গাজী, রাকিব গাজী,রায়হান গাজী, সোনিয়া, জেসমিন, ফেরদৌসি ও লিলি সহ কয়েকজন পরিকল্পিতভাবে খালেকুজ্জামান কে হত্যার উদ্দেশ্যে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথারি কুপিয়ে রক্তাক্ত জখম করে। তার ডাক চিৎকারে তার স্ত্রী সাজেদা বেগম ঘটনাস্থলথেকে স্বামীকে উদ্ধার করতে গেলে তাকেও কুপিয়ে রক্তাক্ত দখল করে। স্থানীয়রা আহতদেরকে উদ্ধার করে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি করে। সেখানের চিকিৎসকরা তার উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে এবং তার স্ত্রীকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে আহতের স্বজনরা জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design Developed By : JM IT SOLUTION