1. mznrs@yahoo.com : MIZANUR RAHMAN : MIZANUR RAHMAN
  2. jmitsolutionbd@gmail.com : jmmasud :
শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
তালতলীতে আওয়ামীলীগ নেতার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ ৮০ কেন্দ্রে টিকা নেবেন হজযাত্রীরা, এসএমএসে জানানো হবে তারিখ অতিরিক্ত কাজের চাপে বিরতিতে কেয়া পায়েল তারেক রহমানের গাড়িতে ‘রহস্যময়’ কাগজ সাঁটানোর ঘটনায় তদন্ত চলছে, শনাক্ত হয়নি মোটরসাইকেল আরোহী তালতলী ইকোপার্ক সংলগ্ন সোনাকাটা বন্ধ থাকা সেতুটির নির্মাণ কাজ শুরু আওয়ামী লীগ ভারতে বসে এখনো ষড়যন্ত্র করছে: মেজর (অব.) হাফিজ উদ্দিন নেতৃত্বহীন বরগুনা বিএনপি: কর্নেল হারুনের হাত ধরেপরিবর্তনের আশা কুড়িগ্রাম নদে ভেসে এলো শিশুর মরদেহ, সঙ্গে চিরকুটে ছিল মোবাইল নম্বর তালতলী ইকোপার্ক সংলগ্ন সোনাকাটা সেতুটি দ্রুত নির্মানের দাবি এলাকাবাসীর বরিশাল মহানগর ক্লাব ক্রিকেট টুর্নামেন্ট ২০২৫ অনুষ্ঠিত

যুগোপযোগী শিক্ষাহীন দক্ষ মানবসম্পদ গড়া সম্ভব নয় – এমপি শাওন

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২৯ ডিসেম্বর, ২০২২
  • ৫৫৫ জন সংবাদটি পড়েছেন।

অপু হাসান। লালমোহন প্রতিনিধি  :

ভোলা-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন বলেছেন, দক্ষ মানবসম্পদ গড়তে যুগোপযোগী শিক্ষার বিকল্প নেই, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রচেষ্টায় টেকনিক্যাল স্কুল ও কলেজটি করা সম্ভব হয়েছে, তা না হলে আমার পক্ষে করা সম্ভব হত না। আমি প্রধানমন্ত্রীকে কৃতজ্ঞতা জানাই।

বৃহস্পতিবার ২৯ ডিসেম্বর সকাল ১১টায় লালমোহন সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজর আয়োজনে টেকনিক্যাল স্কুল ও কলেজর হল রুমে বিজয় উল্লাস উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি এমপি শাওন আরো বলেন, শিক্ষা বিস্তারে অনন্য অবদান রেখে চলেছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। লালমোহন সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজর ভারপ্রাপ্ত অধ্যক্ষ শ্রীবাস চন্দ্র দে এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা অনামিকা নজরুল।

এসময় লালমোহন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ ফখরুল আলম হাওলাদার, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মাসুমা বেগম, পৌর আওয়ামী লীগের আহবায়ক শফিকুল ইসলাম বাদল, লালমোহন থানা অফিসার ইনচার্জ মোঃ মাহবুবুর রহমান, আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, ছাত্র -ছাত্রী অবিভাবক ও বিভিন্ন শেণির পেশার লোকজন উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design Developed By : JM IT SOLUTION