1. mznrs@yahoo.com : MIZANUR RAHMAN : MIZANUR RAHMAN
  2. jmitsolutionbd@gmail.com : jmmasud :
শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
তালতলীতে আওয়ামীলীগ নেতার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ ৮০ কেন্দ্রে টিকা নেবেন হজযাত্রীরা, এসএমএসে জানানো হবে তারিখ অতিরিক্ত কাজের চাপে বিরতিতে কেয়া পায়েল তারেক রহমানের গাড়িতে ‘রহস্যময়’ কাগজ সাঁটানোর ঘটনায় তদন্ত চলছে, শনাক্ত হয়নি মোটরসাইকেল আরোহী তালতলী ইকোপার্ক সংলগ্ন সোনাকাটা বন্ধ থাকা সেতুটির নির্মাণ কাজ শুরু আওয়ামী লীগ ভারতে বসে এখনো ষড়যন্ত্র করছে: মেজর (অব.) হাফিজ উদ্দিন নেতৃত্বহীন বরগুনা বিএনপি: কর্নেল হারুনের হাত ধরেপরিবর্তনের আশা কুড়িগ্রাম নদে ভেসে এলো শিশুর মরদেহ, সঙ্গে চিরকুটে ছিল মোবাইল নম্বর তালতলী ইকোপার্ক সংলগ্ন সোনাকাটা সেতুটি দ্রুত নির্মানের দাবি এলাকাবাসীর বরিশাল মহানগর ক্লাব ক্রিকেট টুর্নামেন্ট ২০২৫ অনুষ্ঠিত

বরিশালে সাহেবের হাটে কৃষককে পিটিয়ে-কুপিয়ে জখমের অভিযোগ

  • প্রকাশিত : সোমবার, ২ জানুয়ারী, ২০২৩
  • ৪৩০ জন সংবাদটি পড়েছেন।

স্টাফ রিপোর্টার।। পূর্ব শত্রুতার জের ধরে সদর উপজেলার চর কাউয়া ইউনিয়নের চরকরঞ্জি গ্রামে এক কৃষককে পিটিয়ে ও কুপিয়ে রক্তাক্ত জখম করার অভিযোগ পাওয়া গেছে। আহতকে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহত ওই কৃষকের নাম কামরুল ইসলাম নান্টু। সে ওই গ্রামের বাসিন্দা মৃত মোস্তফা হাওলাদারের ছেলে। আহত নান্টু জানান, তার সাথে একই ইউনিয়নের বাসিন্দা আউয়াল ওরফে চুন্নু হাওলাদারের ছেলে রাহাত হাওলাদার ও তার পরিবারের লোকজনের দীর্ঘদিন ধরে পূর্ব শত্রুতা চলে আসছে। তারই সূত্র ধরে ঘটনার দিন গত(৩১ ডিসেম্বর) শনিবার রাত ৭ টায় কামরুল ইসলাম নান্টু ঘোপের হাট বাজার থেকে বাড়ির উদ্দেশ্য রওয়ানা দেয়। পথি মধ্যে সুরুজের বাগানে ওৎ পেতে থাকা রাহাত তার বাবা আউয়াল ভগ্নিপতি মামুন শিকদার মামা মোস্তফা বিথী ও রানী সহ একদল সন্ত্রাসী পরিকল্পিতভাবে তাকে হত্যার উদ্দেশ্যে লাঠিসোটা এবং চাপাতি দিয়ে এলোপাথাড়ি পিটিয়ে ও কুপিয়ে রক্তাক্ত জখম করে। তার ডাক চিৎকারে স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে যায় এবং আহতকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে তাৎক্ষণিক শের শের-ই-মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। আহতের অবস্থা আশঙ্কাজন। তবে তার অবস্থার অবনতি হলে যে কোন সময় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করতে পারে বলে জানান ওই ইউনিটের কর্তব্যরত চিকিৎসকরা। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে আহতের স্বজনরা জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design Developed By : JM IT SOLUTION