1. mznrs@yahoo.com : MIZANUR RAHMAN : MIZANUR RAHMAN
  2. jmitsolutionbd@gmail.com : jmmasud :
শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
তালতলীতে আওয়ামীলীগ নেতার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ ৮০ কেন্দ্রে টিকা নেবেন হজযাত্রীরা, এসএমএসে জানানো হবে তারিখ অতিরিক্ত কাজের চাপে বিরতিতে কেয়া পায়েল তারেক রহমানের গাড়িতে ‘রহস্যময়’ কাগজ সাঁটানোর ঘটনায় তদন্ত চলছে, শনাক্ত হয়নি মোটরসাইকেল আরোহী তালতলী ইকোপার্ক সংলগ্ন সোনাকাটা বন্ধ থাকা সেতুটির নির্মাণ কাজ শুরু আওয়ামী লীগ ভারতে বসে এখনো ষড়যন্ত্র করছে: মেজর (অব.) হাফিজ উদ্দিন নেতৃত্বহীন বরগুনা বিএনপি: কর্নেল হারুনের হাত ধরেপরিবর্তনের আশা কুড়িগ্রাম নদে ভেসে এলো শিশুর মরদেহ, সঙ্গে চিরকুটে ছিল মোবাইল নম্বর তালতলী ইকোপার্ক সংলগ্ন সোনাকাটা সেতুটি দ্রুত নির্মানের দাবি এলাকাবাসীর বরিশাল মহানগর ক্লাব ক্রিকেট টুর্নামেন্ট ২০২৫ অনুষ্ঠিত

বরিশাল সিটি ক্লাবের পক্ষ থেকে এতিমদের মাঝে কম্বল বিতরণ।। দেশ আলো

  • প্রকাশিত : বুধবার, ৪ জানুয়ারী, ২০২৩
  • ৯৭৩ জন সংবাদটি পড়েছেন।

বিশেষ প্রতিনিধিঃ মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য…। চারিদিকে যখন তীব্র শীতে জনজীবন বিপর্যস্ত ঠিক তখন মানবতার পাশে এসে দাড়িয়েছে একঝাঁক তরুণের সমন্বয়ে গড়ে ওঠা বরিশালের অন্যতম ক্রীড়া সংগঠন বরিশাল সিটি ক্লাব। সোমবার (২ জানুয়ারি) রাতে বরিশালের কূলাকানায় মাদ্রাসায়ে জাকারিয়া ও এতিমখানায় সুবিধাবঞ্চিত এতিম শিশুদের মাঝে শীত নিবারনের জন্য কম্বল বিতরণ করে সংগঠনটি।

কম্বল বিতরণকালে বরিশাল সিটি ক্লাবের আহবায়ক মেহেদী হাসান, সদস্য সচিব সাদ ইসলাম ও সংগঠনের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। মাদ্রাসার শিক্ষক হাফেজ মোঃ মহাসিন এর উপস্থিতিতে এতিম শিক্ষার্থীদের হাতে কম্বল তুলে দেওয়া হয়। এসময় এতিমখানার শিক্ষকরা সংগঠনের এমন মহতী ও মানবিক উদ্যোগকে সাধুবাদ জানান।

এসময় সিটি ক্লাবের সদস্য সচিব সাদ ইসলাম বলেন, আমরা সবসময়ই অসহায় মানুষদের পাশে দাঁড়ানোর চেষ্টা করি। তারই ধারাবাহিকতায় কম্বল বিতরণ কর্মসূচি চলছে। এর আগে গত পহেলা জানুয়ারি বরিশাল নগরীর বিভিন্ন স্থানে সংগঠনের পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। সামনেও আমাদের শীতবস্ত্র বিতরণ কার্যক্রম অব্যহত থাকবে।

সমাজের সকলের কাছে অনুরোধ জানিয়ে তিনি বলেন, আপনার একটু সহযোগীতায় একজন মানুষের একটু হলেও কষ্ট লাগব হতে পারে। তাই যতোটুকু সম্ভব অসহায় মানুষের পাশে দাঁড়ান, শীতার্ত মানুষের পাশে দাঁড়ান।

এদিকে বরিশাল সিটি ক্লাবের এমন মানবিক কর্মকান্ডে খুশি বরিশালের সাধারণ মানুষ। তাদের প্রত্যাশা ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে মানবতার পাশে থাকবে সংগঠনটি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design Developed By : JM IT SOLUTION