1. mznrs@yahoo.com : MIZANUR RAHMAN : MIZANUR RAHMAN
  2. jmitsolutionbd@gmail.com : jmmasud :
শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
তালতলীতে আওয়ামীলীগ নেতার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ ৮০ কেন্দ্রে টিকা নেবেন হজযাত্রীরা, এসএমএসে জানানো হবে তারিখ অতিরিক্ত কাজের চাপে বিরতিতে কেয়া পায়েল তারেক রহমানের গাড়িতে ‘রহস্যময়’ কাগজ সাঁটানোর ঘটনায় তদন্ত চলছে, শনাক্ত হয়নি মোটরসাইকেল আরোহী তালতলী ইকোপার্ক সংলগ্ন সোনাকাটা বন্ধ থাকা সেতুটির নির্মাণ কাজ শুরু আওয়ামী লীগ ভারতে বসে এখনো ষড়যন্ত্র করছে: মেজর (অব.) হাফিজ উদ্দিন নেতৃত্বহীন বরগুনা বিএনপি: কর্নেল হারুনের হাত ধরেপরিবর্তনের আশা কুড়িগ্রাম নদে ভেসে এলো শিশুর মরদেহ, সঙ্গে চিরকুটে ছিল মোবাইল নম্বর তালতলী ইকোপার্ক সংলগ্ন সোনাকাটা সেতুটি দ্রুত নির্মানের দাবি এলাকাবাসীর বরিশাল মহানগর ক্লাব ক্রিকেট টুর্নামেন্ট ২০২৫ অনুষ্ঠিত

ঝালকাঠিতে ৩ সহোদরকে পিটিয়ে- কুপিয়ে জখমের অভিযোগ

  • প্রকাশিত : মঙ্গলবার, ২৪ জানুয়ারী, ২০২৩
  • ৪৫৫ জন সংবাদটি পড়েছেন।

স্টাফ রিপোর্টার।। বরিশাল জেলার ঝালকাঠি উপজেলার বহরামপুর গ্রামে জোরপূর্বক ফসলী জমিতে আইলবাঁধা নিয়ে ৩ সহোদর কে এলোপাথাড়ি পিটিয়ে ও কুপিয়ে রক্তাক্ত জখমের অভিযোগ উঠেছে। সোমবার (২৩ জানুয়ারি) দুপুর ৩টায় খান বাড়িতে এ হামলার ঘটনা ঘটে।

আহতরা হলেন ওই গ্রামের বাসিন্দা মৃত: কেরামত আলী খানের ছেলে ফারুক খান তার ভাই সিদ্দিক খান ও চাচাতো ভাই আব্দুল কাদের খান। বর্তমানে তারা শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

আহত ফারুক জানান, ঘটনার দিন দুপুরে তাদের ফসলি জমিতে জোরপূর্বক আইল বাঁধে একই গ্রামের আফান শিকদার তার ছেলে রাকিব সিকদার, সজীব সিকদার ও স্বজল শিকদার সহ কয়েকজন ভূমি দস্যু ও সন্ত্রাসী। এ ব্যাপারে সিদ্দিক তাদেরকে জিজ্ঞাসাবাদ করলে তাকে অশ্লীল ভাষায় গালমন্দ করে। পরে সে বাড়ির উদ্দেশ্যে রওয়ানা হয়। পথিমধ্যে তারা পরিকল্পিতভাবে সিদ্দিককে হত্যার উদ্দেশ্য শাবল, রড, রামদা এবং চাপাতিসহ দেশীয় অস্ত্র দিয়ে এলোপাথাড়ি পিটিয়ে ও কুপিয়ে রক্তাক্ত জখম করে। তার ডাক চিৎকারে তার ভাই ফারুক ও আব্দুল কাদের ঘটনাস্থলে ছুটে গেলে তাদেরকে ও এলোপাথাড়ি পিটিয়ে ও কুপিয়ে রক্তাক্ত জখম করে। পরে স্থানীয়রা আহতদেরকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। আহতদের মধ্যে সিদ্দিকের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন ওই ইউনিটের কর্তব্যরত চিকিৎসকরা। এ ঘটনায় মামলা দায়ের প্রস্তুতি চলছে বলে আহতদের স্বজনরা জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design Developed By : JM IT SOLUTION