1. mznrs@yahoo.com : MIZANUR RAHMAN : MIZANUR RAHMAN
  2. jmitsolutionbd@gmail.com : jmmasud :
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৩:৪১ অপরাহ্ন
শিরোনাম :
২২ বছরেই ২৪৫ কোটি টাকার মালিক: হলিউড তারকা মিলি ববি ব্রাউনের উত্থানের গল্প বরগুনার সংরক্ষিত মহিলা আসনে মীরা খানকে দেখতে চায় এলাকাবাসী তালতলীতে আওয়ামীলীগ নেতার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ ৮০ কেন্দ্রে টিকা নেবেন হজযাত্রীরা, এসএমএসে জানানো হবে তারিখ অতিরিক্ত কাজের চাপে বিরতিতে কেয়া পায়েল তারেক রহমানের গাড়িতে ‘রহস্যময়’ কাগজ সাঁটানোর ঘটনায় তদন্ত চলছে, শনাক্ত হয়নি মোটরসাইকেল আরোহী তালতলী ইকোপার্ক সংলগ্ন সোনাকাটা বন্ধ থাকা সেতুটির নির্মাণ কাজ শুরু আওয়ামী লীগ ভারতে বসে এখনো ষড়যন্ত্র করছে: মেজর (অব.) হাফিজ উদ্দিন নেতৃত্বহীন বরগুনা বিএনপি: কর্নেল হারুনের হাত ধরেপরিবর্তনের আশা কুড়িগ্রাম নদে ভেসে এলো শিশুর মরদেহ, সঙ্গে চিরকুটে ছিল মোবাইল নম্বর

সরকারী নির্দেশনা অনুযায়ী জরুরি প্রয়োজন ছাড়া বরিশালে আসা–যাওয়া বন্ধ: ডিসি খাইরুল আলম

  • প্রকাশিত : রবিবার, ১৭ মে, ২০২০
  • ১০৯৫ জন সংবাদটি পড়েছেন।

 

বিশেষ প্রতিবেদক: বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ শাহাবুদ্দিন খানের নির্দেশে উপ-পুলিশ কমিশনার উত্তর মোঃ খাইরুল আলমের নের্তৃত্বে ঈদকে সামনে রেখে করোনার বিস্তার রোধে আরও কঠোর ভাবে মাঠে নেমেছে পুলিশ।

রবিবার (১৭ মে) সকাল ১০ টা থেকে বরিশাল মেট্রোর প্রবেশদ্বার রামপট্টি বাজার,রহমতপুর স্টান্ড,গড়িয়ারপার,চাঁদপাশার বটতলা,বেলতলা খেয়াঘাট ও নথুল্লাবাদ বাস টার্মিনাল এলাকায় সারাদিন চেকপোস্ট বসিয়ে অভিযান চালিয়েছে পুলিশ।

উপ-পুলিশ কমিশনার(উত্তর) মোঃ খাইরুল আলম জানান,লকডাউন কার্যকর করতে চলমান অভিযানের সময় ঢাকা থেকে একটি মাইক্রোবাস পুলিশকে ভুল বুঝিয়ে যাত্রীসহ বরিশালে ঢুকে নথুল্লাবাদ শেরে বাংলা সড়ক প্রথম গলির মধ্য যাত্রী নামানোর সময় পুলিশ মাইক্রোবাসটিকে আটক করে মাইক্রোবাস নম্বর ঢাকা মেট্রো-চ-১৩৯৬৬৫।পরে জেলা প্রশাসকের কাছ জানালে তিনি নির্বাহী ম্যাজিষ্ট্রেট পাঠিয়ে দেন।নির্বাহী ম্যাজিস্ট্রেট এ এফ এম শামীম মোবাইল কোর্টের মাধ্যমে মাইক্রোবাসের ড্রাইভার সাদ্দাম শেখ ও দালাল মোঃ হান্নানকে ১০ হাজার টাকা জরিমানা করেন।

এ সময় তিনি আরও জানান, প্রানঘাতি মহামারি করোনা ভাইরাস সংক্রমন রোধে সরকারী নির্দেশনা অনুযায়ী এক জেলার লোক অন্য জেলায় এবং এক উপজেলার লোক অন্য উপজেলায় যেতে পারবেনা।নিজেদের অর্থনৈতিক প্রয়োজনে বাইরে বের হলেও কাজ শেষে সকলকে নিজ নিজ গৃহে অবস্থান করে মহামারি করোনা ভাইরাসের বিরুদ্ধে প্রতিরোধ যুদ্ধ চালিয়ে যেতে হবে।

উপ-পুলিশ কমিশনার মোঃ খাইরুল আলম বলেন ঈদকে সামনে রেখে জরুরী প্রয়োজন ব্যাতীত কেউ বরিশালে প্রবেশ এবং বরিশাল থেকে বাইরে যেতে পারবেননা।মহামারী করোনার সংক্রমন ঠেকাতে এরকম উদ্যোগ নেয়া হয়েছে এবং এটা চলমান থাকবে।

সরকারী নির্দেশনা অনুযায়ী, এ অবস্থায় যথোপযুক্ত কারণ ছাড়া কোন ব্যক্তি যানবাহন ব্যবহার করলে তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এ সময় আরও উপস্থিত ছিলেন বরিশাল এয়ারপোর্ট থানার অফিসার ইনচার্জ জাহিদ বিন আলম এ এস আই মোঃ জালাল সহ অন্যান্য পুলিশ সদস্যরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design Developed By : JM IT SOLUTION