1. mznrs@yahoo.com : MIZANUR RAHMAN : MIZANUR RAHMAN
  2. jmitsolutionbd@gmail.com : jmmasud :
শনিবার, ০২ মে ২০২৬, ০৪:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
বরগুনায় এলজিইডি কর্মকর্তাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ ২২ বছরেই ২৪৫ কোটি টাকার মালিক: হলিউড তারকা মিলি ববি ব্রাউনের উত্থানের গল্প বরগুনার সংরক্ষিত মহিলা আসনে মীরা খানকে দেখতে চায় এলাকাবাসী তালতলীতে আওয়ামীলীগ নেতার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ ৮০ কেন্দ্রে টিকা নেবেন হজযাত্রীরা, এসএমএসে জানানো হবে তারিখ অতিরিক্ত কাজের চাপে বিরতিতে কেয়া পায়েল তারেক রহমানের গাড়িতে ‘রহস্যময়’ কাগজ সাঁটানোর ঘটনায় তদন্ত চলছে, শনাক্ত হয়নি মোটরসাইকেল আরোহী তালতলী ইকোপার্ক সংলগ্ন সোনাকাটা বন্ধ থাকা সেতুটির নির্মাণ কাজ শুরু আওয়ামী লীগ ভারতে বসে এখনো ষড়যন্ত্র করছে: মেজর (অব.) হাফিজ উদ্দিন নেতৃত্বহীন বরগুনা বিএনপি: কর্নেল হারুনের হাত ধরেপরিবর্তনের আশা

সন্তানের বিরুদ্ধে মায়ের মামলা

  • প্রকাশিত : সোমবার, ৬ মার্চ, ২০২৩
  • ৫৬১ জন সংবাদটি পড়েছেন।

অপু হাসান। লালমোহন প্রতিনিধিঃ

বৃদ্ধ বয়সে ভরণপোষণ না দেয়া ও শারীরিক নির্যাতনের অভিযোগ তুলে সন্তানের বিরুদ্ধে মামলা করেছেন এক মা। ঘটনাটি ভোলার লালমোহনের। ওই মায়ের নাম রোকেয়া বেগম, তিনি উপজেলার ধলীগোরনগর ইউনিয়নের ৯নং ওয়ার্ড তোফাজ্জল হাওলাদার বাড়ির মৃত তোফাজ্জল হাওলাদারের স্ত্রী। আজ সোমবার রাতে লালমোহন থানায় এসে নিজের সন্তান মোঃ বাবুল হাওলাদারের বিরুদ্ধে মামলা করেন তিনি।

বৃদ্ধা রোকেয়া বেগম বলেন, প্রায় দেড় যুগ আগে তার স্বামী মারা যান। স্বামীর রেখে যাওয়া সম্পদ ভোগ করছে একমাত্র ছেলে বাবুল হাওলাদার। তবে মায়ের কোনও ভরণপোষণ দেন না এবং ভরণপোষণের কথা বললে শারীরিকভাবে নির্যাতন করে সে। তাই বাধ্য হয়ে আইনের আশ্রয় নিয়েছেন মা রোকেয়া বেগম। বয়সের ভার এবং শারীরিক অসুস্থতার জন্য ছেলেদের এমন কাণ্ডে মানবেতর জীবনযাপন করছেন তিনি। এজন্য কোনো উপায় না পেয়ে থানায় আসেন। প্রশাসন তাকে ন্যায্য বিচার পাইয়ে দিবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

অভিযোগের বিষয় জানার জন্য একাধিকবার বাবুল হাওলাদারের ব্যক্তিগত ফোনে কল দিয়ে তাকে পাওয়া যায়নি।

লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহাবুবুর রহমান বলেন, রোকেয়া বেগম নামের এক বৃদ্ধ মা ভরণপোষণ না দেয়ার অভিযোগ নিয়ে থানায় আসেন। সন্তানের বিচারের দাবিতে ভরণপোষণ আইনে একটি মামলা করেন তিনি। আমরা ছেলের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নিবো।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design Developed By : JM IT SOLUTION