1. mznrs@yahoo.com : MIZANUR RAHMAN : MIZANUR RAHMAN
  2. jmitsolutionbd@gmail.com : jmmasud :
মঙ্গলবার, ১২ মে ২০২৬, ১০:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
বরগুনায় এলজিইডি কর্মকর্তাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ ২২ বছরেই ২৪৫ কোটি টাকার মালিক: হলিউড তারকা মিলি ববি ব্রাউনের উত্থানের গল্প বরগুনার সংরক্ষিত মহিলা আসনে মীরা খানকে দেখতে চায় এলাকাবাসী তালতলীতে আওয়ামীলীগ নেতার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ ৮০ কেন্দ্রে টিকা নেবেন হজযাত্রীরা, এসএমএসে জানানো হবে তারিখ অতিরিক্ত কাজের চাপে বিরতিতে কেয়া পায়েল তারেক রহমানের গাড়িতে ‘রহস্যময়’ কাগজ সাঁটানোর ঘটনায় তদন্ত চলছে, শনাক্ত হয়নি মোটরসাইকেল আরোহী তালতলী ইকোপার্ক সংলগ্ন সোনাকাটা বন্ধ থাকা সেতুটির নির্মাণ কাজ শুরু আওয়ামী লীগ ভারতে বসে এখনো ষড়যন্ত্র করছে: মেজর (অব.) হাফিজ উদ্দিন নেতৃত্বহীন বরগুনা বিএনপি: কর্নেল হারুনের হাত ধরেপরিবর্তনের আশা

আমতলীতে ভগ্নিপতিকে কুপিয়েছে শ্যালক

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২৩ মার্চ, ২০২৩
  • ৫৮০ জন সংবাদটি পড়েছেন।

স্টাফ রিপোর্টার।। জমিজমা বিরোধের জের ধরে বরগুনা জেলার আমতলী উপজেলার পূর্ব চুনাখালী গ্রামে এক কৃষককে হত্যার চেষ্টায় এলোপাথাড়ি কুপিয়ে ও পিটিয়ে রক্তাক্ত জখম করার অভিযোগ উঠেছে তারই শ্যালক নুরুল গাজী ও তার সহযোগীদের বিরুদ্ধে। বৃহস্পতিবার (২০ এপ্রিল) দুপুর ১২ টায় পূর্ব চুনাখালী গাজী বাড়ির পূর্ব পাশে এ হামলার ঘটনা ঘটে

আহতের নাম নুরুল ইসলাম। সে ওই গ্রামের বাসিন্দা মৃত মানের উদ্দিন মোল্লার ছেলে ও পেশায় একজন কৃষক।

আহত নূরুল জানান, তার স্ত্রী নাজমার সাথে তার ভাই নুরুল হুদার পৈত্রিক সম্পত্তি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। পরে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা সালিশ বৈঠকে নাজমাকে ৩৬ কড়া জমি বুঝিয়ে দেয়। এবং সেই জমির ওপর সীমানা পিলার দিয়ে দেয়। তারই সূত্র ধরে ঘটনার দিন বৃহস্পতিবার দুপুরে তার স্বামী নুরুল ইসলাম সেই জমিতে বিজ ফেলাতে যায়। এ সময় নুরুল গাজী বাধা প্রদান করে। একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে নুরুল গাজী, ছেলে ইমরান গাজী ও স্ত্রী শিউলি বেগম সহ কয়েকজন সন্ত্রাসী পরিকল্পিতভাবে তাকে হত্যার উদ্দেশ্যে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে ও পিটিয়ে রক্তাক্ত জখম করে। তার ডাক চিৎকারে তার স্ত্রী নাজমা ঘটনাস্থলে গেলে তাকেও তারা পিটিয়ে আহত করে। পরে স্থানীয়রা আহতদের মধ্যে নুরুল ইসলামকে উদ্ধার করে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানের চিকিৎসকরা তার অবস্থার অবনতি দেখে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল প্রেরণ করে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে আহতের স্বজনরা জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design Developed By : JM IT SOLUTION