1. mznrs@yahoo.com : MIZANUR RAHMAN : MIZANUR RAHMAN
  2. jmitsolutionbd@gmail.com : jmmasud :
শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
তালতলীতে আওয়ামীলীগ নেতার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ ৮০ কেন্দ্রে টিকা নেবেন হজযাত্রীরা, এসএমএসে জানানো হবে তারিখ অতিরিক্ত কাজের চাপে বিরতিতে কেয়া পায়েল তারেক রহমানের গাড়িতে ‘রহস্যময়’ কাগজ সাঁটানোর ঘটনায় তদন্ত চলছে, শনাক্ত হয়নি মোটরসাইকেল আরোহী তালতলী ইকোপার্ক সংলগ্ন সোনাকাটা বন্ধ থাকা সেতুটির নির্মাণ কাজ শুরু আওয়ামী লীগ ভারতে বসে এখনো ষড়যন্ত্র করছে: মেজর (অব.) হাফিজ উদ্দিন নেতৃত্বহীন বরগুনা বিএনপি: কর্নেল হারুনের হাত ধরেপরিবর্তনের আশা কুড়িগ্রাম নদে ভেসে এলো শিশুর মরদেহ, সঙ্গে চিরকুটে ছিল মোবাইল নম্বর তালতলী ইকোপার্ক সংলগ্ন সোনাকাটা সেতুটি দ্রুত নির্মানের দাবি এলাকাবাসীর বরিশাল মহানগর ক্লাব ক্রিকেট টুর্নামেন্ট ২০২৫ অনুষ্ঠিত

লালমোহনে যথাযথ মর্যাদায় এবং ভাবগাম্ভীর্যপূর্ন পরিবেশে মহান স্বাধীনতা দিবস উদযাপন

  • প্রকাশিত : রবিবার, ২৬ মার্চ, ২০২৩
  • ৯৮৩ জন সংবাদটি পড়েছেন।

অপু হাসান। লালমোহন প্রতিনিধি :

লালমোহনে উপজেলা প্রশাসন ও উপজেলা আ’লীগের উদ্যোগে যথাযথ মর্যাদায় এবং ভাবগাম্ভীর্যপূর্ন পরিবেশে ২৬শে মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে। স্বাধীনতা দিবস পালনে জাতীয় কর্মসূচীর আলোকে উপজেলা প্রশাসন বিভিন্ন কর্মসূচী গ্রহণ করেছেন।

রাত ১২টা ১ মিনিটে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে দিবসের শুভ সূচনা হয়। সূর্যোদয়ের সাথে সাথে মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের উদ্দেশ্যে পুষ্পস্তবক অর্পন, ৯ টায় আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, কুচঁকাওয়াজ পরিদর্শন, শিশু কিশোরদের ক্রীড়া প্রতিযোগীতা, সন্ধায় মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা। বাদ জোহর সকল মসজিদ মন্দিরে শহীদ মুক্তিযোদ্ধাদের রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। শহীদ বীর মুক্তিযোদ্ধাদের স্মৃতি ফলক এবং জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন, উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ , উপজেলা নির্বাহী কর্মকর্তা অনামিক নজরুল, সহকারী (ভুমি) কমিশনার ইমরান-মাহমুদ-ডালিম, অফিসার ইনচার্জ মাহবুবুর রহমান , উপজেলা আ’লীগ সাধারন সম্পাদক ফকরুল আলম হালাদার, পৌরসভা আ’লীগ আহবায়ক সফিকুল ইসলাম বাদলসহ সকল সরকারী দাপ্তরিক প্রধানগন।

এছাড়াও আ’লীগ উদ্যোগে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন, র‌্যালী ও শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পন মাধ্যমে জাতীয় কর্মসূচী পালন হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design Developed By : JM IT SOLUTION