1. mznrs@yahoo.com : MIZANUR RAHMAN : MIZANUR RAHMAN
  2. jmitsolutionbd@gmail.com : jmmasud :
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০১:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
২২ বছরেই ২৪৫ কোটি টাকার মালিক: হলিউড তারকা মিলি ববি ব্রাউনের উত্থানের গল্প বরগুনার সংরক্ষিত মহিলা আসনে মীরা খানকে দেখতে চায় এলাকাবাসী তালতলীতে আওয়ামীলীগ নেতার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ ৮০ কেন্দ্রে টিকা নেবেন হজযাত্রীরা, এসএমএসে জানানো হবে তারিখ অতিরিক্ত কাজের চাপে বিরতিতে কেয়া পায়েল তারেক রহমানের গাড়িতে ‘রহস্যময়’ কাগজ সাঁটানোর ঘটনায় তদন্ত চলছে, শনাক্ত হয়নি মোটরসাইকেল আরোহী তালতলী ইকোপার্ক সংলগ্ন সোনাকাটা বন্ধ থাকা সেতুটির নির্মাণ কাজ শুরু আওয়ামী লীগ ভারতে বসে এখনো ষড়যন্ত্র করছে: মেজর (অব.) হাফিজ উদ্দিন নেতৃত্বহীন বরগুনা বিএনপি: কর্নেল হারুনের হাত ধরেপরিবর্তনের আশা কুড়িগ্রাম নদে ভেসে এলো শিশুর মরদেহ, সঙ্গে চিরকুটে ছিল মোবাইল নম্বর

গলাচিপায় একই পরিবারের ৪ জনকে কুপিয়ে জখম, মেম্বারের সহায়তায় উদ্ধার

  • প্রকাশিত : মঙ্গলবার, ২০ জুন, ২০২৩
  • ৪৮১ জন সংবাদটি পড়েছেন।

স্টাফ রিপোর্টার।। পটুয়াখালী জেলার গলাচিপা উপজেলার বড় গাবুয়া গ্রামে জমি দখলের জের ধরে বৃদ্ধা সহ একই পরিবারের ৪ জনকে এলোপাথাড়ি কুপিয়ে ও পিটিয়ে রক্তাক্ত জখম করার অভিযোগ উঠেছে।

এ সময় তারা হামলা চালিয়ে নগদ ১ লক্ষ ২০ হাজার টাকা ও একটি উন্নত মানের মোবাইল ফোন ছিনিয়ে নেয় বলে অভিযোগ পাওয়া গেছে। শুধু তাই নয় প্রতিপক্ষকে ঘায়েল করতে বাবুল নিজের মাথায় আঘাত করে নাটকীয় ভাবে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। সোমবার (১৯ জুন) সকাল ১০ টায় হাওলাদার বাড়িতে এ হামলার ঘটনা ঘটে।

আহতরা হলেন, ওই গ্রামের বাসিন্দা নূর শাহেদ হাওলাদারের মেয়ে খুকুমণি, ফাহিমা, হাসিনা ও ছেলে আনসার হাওলাদার। বর্তমানে তারা বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

আহত খুকু মনি জানান, তাদের পৈত্রিক সম্পত্তির ১ একর ১২ শতাংশ জমি দীর্ঘদিন ধরে ভোগ দখল করে আসছে তারই সৎ চাচা বাবুল হাওলাদার ও তার পরিবারের লোকজন। বিষয়টি তারা স্থানীয় ইউপি চেয়ারম্যান নাসির উদ্দিনের কাছে অভিযোগ করলে সে রবিবার সকালে দুই পক্ষকে নিয়ে সালিশ বৈঠকে বসার কথা বলে। তার সূত্র ধরে ঘটনার দিন সোমবার সকালে চেয়ারম্যান ইউপি মেম্বার সহ গণ্যমান্য ব্যক্তিরা সালিশ বৈঠকে আশার আগেই জুয়াড়ি বশির মুন্সির নেতৃত্বে তার চাচা বাবুল হাওলাদার, ওয়াহেদ হাওলাদার, জলিল হাওলাদার, মোনা হাওলাদার, চাচাতো ভাই কবির হাওলাদার, নুরুল ইসলাম, সাইফুল হাওলাদার ও কালাম সহ কয়েকজন সন্ত্রাসী খুকুমণির উপর অতর্কিত হামলা চালায়। তাকে উদ্ধার করতে ফাহিমা, হাসিনা ও আনসার ঘটনাস্থলে গেলে তাদেরকে হত্যার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে বগিদা ও মুগুড় সহ দেশীয় অস্ত্রশস্ত্র দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে ও পিটিয়ে রক্তাক্ত জখম করে।

সংবাদ পেয়ে স্থানীয় ইউ পি চেয়ারম্যান ও মেম্বার দেলোয়ারের সহযোগিতায় তাদেরকে উদ্ধার করে তাৎক্ষণিক গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানের কর্তব্যরত চিকিৎসকরা তাদেরকে উন্নতি চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে আহতের স্বজনরা জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design Developed By : JM IT SOLUTION