1. mznrs@yahoo.com : MIZANUR RAHMAN : MIZANUR RAHMAN
  2. jmitsolutionbd@gmail.com : jmmasud :
শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৪১ অপরাহ্ন
শিরোনাম :
তালতলীতে আওয়ামীলীগ নেতার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ ৮০ কেন্দ্রে টিকা নেবেন হজযাত্রীরা, এসএমএসে জানানো হবে তারিখ অতিরিক্ত কাজের চাপে বিরতিতে কেয়া পায়েল তারেক রহমানের গাড়িতে ‘রহস্যময়’ কাগজ সাঁটানোর ঘটনায় তদন্ত চলছে, শনাক্ত হয়নি মোটরসাইকেল আরোহী তালতলী ইকোপার্ক সংলগ্ন সোনাকাটা বন্ধ থাকা সেতুটির নির্মাণ কাজ শুরু আওয়ামী লীগ ভারতে বসে এখনো ষড়যন্ত্র করছে: মেজর (অব.) হাফিজ উদ্দিন নেতৃত্বহীন বরগুনা বিএনপি: কর্নেল হারুনের হাত ধরেপরিবর্তনের আশা কুড়িগ্রাম নদে ভেসে এলো শিশুর মরদেহ, সঙ্গে চিরকুটে ছিল মোবাইল নম্বর তালতলী ইকোপার্ক সংলগ্ন সোনাকাটা সেতুটি দ্রুত নির্মানের দাবি এলাকাবাসীর বরিশাল মহানগর ক্লাব ক্রিকেট টুর্নামেন্ট ২০২৫ অনুষ্ঠিত

পাথরঘাটায় এক জেলেকে কোপানোর অভিযোগ

  • প্রকাশিত : বুধবার, ২১ জুন, ২০২৩
  • ৫৪১ জন সংবাদটি পড়েছেন।

স্টাফ রিপোর্টার।। বরগুনা জেলার পাথরঘাটা উপজেলার কাঠালতলী গ্রামে সারোয়ার (৩০) নামে এক জেলেকে কোপানোর অভিযোগ উঠেছে স্থানীয় মেম্বার অঞ্জন ও তার বাহিনী’র বিরুদ্ধে। অঞ্জনের নেতৃত্বে তার সহযোগী হাতুড়ে ডাক্তার ইব্রাহিম ও সাইফুল সারোয়ারের হামলাকারীদের বিরুদ্ধে স্থানীয় এমপির বরাবর লিখিত অভিযোগ দেয়ার কথা বলে উল্টো তার বিরুদ্ধে গ্রামবাসীর গন স্বাক্ষর নিচ্ছে বলেও অভিযোগ পাওয়া গেছে।

এদিকে আহত সরোয়ার ও তার পরিবার রঞ্জন বাহিনীর আতঙ্কে নিরাপত্তাহীনতায় ভুগছে বলে দাবী করছে আহতের পরিবার। তাদের হাত থেকে রক্ষা পেতে স্থানীয় এমপির সাহায্য কামনা করেছে আহতের পরিবার।

অভিযোগ সূত্রে জানা গেছে, গত শনিবার (১৭ জুন) সকাল ৯ টায় কাঠালতলীর ১ নং ওয়ার্ডের বাসিন্দা হানিফ মিস্ত্রির ছেলে সরোয়ার মিস্ত্রি কে মিথ্যা অপবাদ দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে রক্তাক্ত জখম করে স্থানীয় অঞ্জন মেম্বার ও তার সহযোগী জুয়েল, মনির, বড় তারেক, ছোট তারেক, শাহাদাত, হাতুড়ে ডাক্তার ইব্রাহিম ও জুলহাস সহ বেশ কয়েকজন। পরে সে সাহায্য চেয়ে ৯৯৯ এ ফোন করলে পুলিশ ঘটনাস্থলে ছুটে যায় এবং আহতকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে স্থানীয় থানায় নিয়ে যায়। থানায় লিখিত অভিযোগ দিয়ে সে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়। পরে সেখানের দায়িত্বরত চিকিৎসকরা তার উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design Developed By : JM IT SOLUTION