1. mznrs@yahoo.com : MIZANUR RAHMAN : MIZANUR RAHMAN
  2. jmitsolutionbd@gmail.com : jmmasud :
শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
তালতলীতে আওয়ামীলীগ নেতার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ ৮০ কেন্দ্রে টিকা নেবেন হজযাত্রীরা, এসএমএসে জানানো হবে তারিখ অতিরিক্ত কাজের চাপে বিরতিতে কেয়া পায়েল তারেক রহমানের গাড়িতে ‘রহস্যময়’ কাগজ সাঁটানোর ঘটনায় তদন্ত চলছে, শনাক্ত হয়নি মোটরসাইকেল আরোহী তালতলী ইকোপার্ক সংলগ্ন সোনাকাটা বন্ধ থাকা সেতুটির নির্মাণ কাজ শুরু আওয়ামী লীগ ভারতে বসে এখনো ষড়যন্ত্র করছে: মেজর (অব.) হাফিজ উদ্দিন নেতৃত্বহীন বরগুনা বিএনপি: কর্নেল হারুনের হাত ধরেপরিবর্তনের আশা কুড়িগ্রাম নদে ভেসে এলো শিশুর মরদেহ, সঙ্গে চিরকুটে ছিল মোবাইল নম্বর তালতলী ইকোপার্ক সংলগ্ন সোনাকাটা সেতুটি দ্রুত নির্মানের দাবি এলাকাবাসীর বরিশাল মহানগর ক্লাব ক্রিকেট টুর্নামেন্ট ২০২৫ অনুষ্ঠিত

চরফ্যাশন শশীভুষনে দুই স্বামীর এক বউ এলাকায় তোলপাড়

  • প্রকাশিত : মঙ্গলবার, ২৭ জুন, ২০২৩
  • ৪২৪ জন সংবাদটি পড়েছেন।

চরফ্যাশন উপজেলা প্রতিনিধি

ভোলা চরফ্যাশন উপজেলার শশীভুষন থানাধীন রসুলপুর ইউনিয়ন ৭ নং ওয়ার্ডে রাবিয়া বেগম নামের এক নারী দুই স্বামীর সংসার করার অভিযোগ উঠেছে।

স্থানীয় ভাবে জানাযায় রসুলপুর ইউনিয়ন ৭ নং ওয়ার্ড মোঃ জব্বার চৌকিদারের মেয়ে রাবিয়া বেগমের সাথে একই এলাকার আব্দুল করিম খাঁর ছেলে আলাউদ্দিনের সাথে ২০০৯ সালে বিয়ে হয়,দীর্ঘদিন সংসার করার পরে তাদের ঘরে দুই সন্তান জম্ম নিলেও রাবিয়া বেগম সাবেক প্রেমিকের সাথে যোগাযোগ বন্ধ হয়নি,এবিষয়কে কেন্দ্র করে রাবিয়া ও আলাউদ্দিনের মধ্যে পারিবারিক ভাবে অশান্তি চলমান ছিলো, ২০১৪ সালে রাবিয়া বেগম রাগ করে বাবার বাড়িতে চলে যায়,এবং স্বামী আলাউদ্দিন ও তার পরিবারের বিরুদ্ধে একাধিক মিথ্যা মামলা দিয়ে হয়রানি করতে থাকেন,এক পর্যায়ে হঠাৎ রাবিয়া বেগম বাবার বাড়ি থেকে কোথাও চলে যায়,আবার ২০২৩ সালে ৮ মাসের বাচ্চা সহ বাড়িতে ফিরে আসেন, স্থানীয়রা বাচ্চার জানতে চাইতে রাবিয়া বেগম রাগান্বিত হয়ে পার্শ্ববর্তী মানুষকে গালমন্দ করতে থাকেন।

এবিষয়ে রাবিয়া বেগমের সাথে যোগাযোগ করলে তিনি বলেন দৌলতখান উপজেলার সৈয়দপুর ইউনিয়ন ১ নং ওয়ার্ড বোরহানউদ্দিন হাওলাদার বাড়ির আব্দুল হাই হাওলাদারের ছেলে প্রবাসী শাহাবুদ্দিন হাওলাদারের সাথে আমার বিয়ে হয়েছে নবাগত এই শিশু তার,আগের স্বামীর সাথে তালাকের বিষয়ে জিজ্ঞেস করলে তিনি বলেন তালাক নাকি দিয়েছে তবে তালাকের কোন কাগজ আমরা পাইনি,তালাকের বিষয়ে শিউর না হয়ে আপনি দ্বিতীয় বিয়ে কি ভাবে করলেন, এবং দ্বিতীয় বিয়ের কোন কাবিন আছে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি দ্বিতীয় বিয়ের কাবিন দেখাতে পারেননি এবং কোন সঠিক উত্তর দিতে পারেননি।

এবিষয়ে স্বামী আলাউদ্দিন কে জিজ্ঞেস করলে তিনি জানান এখন পর্যন্ত আমার স্ত্রী রাবিয়া বেগমকে কাজির মাধ্যমে আমি তালাক দেয়নি,তিনি ২০১৪ সালে আমার বাড়ি থেকে স্বর্ণ অলংকার ও নগদ ঢাকা সহ প্রায় তিন লক্ষ টাকার মালামাল নিয়ে বাবার বাড়িতে চলে যায়, এই বিষয় নিয়ে রাবিয়ার সাথে আমার পারিবারিক ঝামেলা চলমান।

শশীভুষন বাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা মোঃ নুর আলম নুরানী সাহেব বলেন, আগের স্বামীর সাথে তালাক ব্যতীত দ্বিতীয় বিয়ে করা শরিয়তে জায়েজ নেই, কেউ এমন কাজ করলে তাকে আইনের আওতায় আনা প্রয়োজন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design Developed By : JM IT SOLUTION