1. mznrs@yahoo.com : MIZANUR RAHMAN : MIZANUR RAHMAN
  2. jmitsolutionbd@gmail.com : jmmasud :
শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
তালতলীতে আওয়ামীলীগ নেতার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ ৮০ কেন্দ্রে টিকা নেবেন হজযাত্রীরা, এসএমএসে জানানো হবে তারিখ অতিরিক্ত কাজের চাপে বিরতিতে কেয়া পায়েল তারেক রহমানের গাড়িতে ‘রহস্যময়’ কাগজ সাঁটানোর ঘটনায় তদন্ত চলছে, শনাক্ত হয়নি মোটরসাইকেল আরোহী তালতলী ইকোপার্ক সংলগ্ন সোনাকাটা বন্ধ থাকা সেতুটির নির্মাণ কাজ শুরু আওয়ামী লীগ ভারতে বসে এখনো ষড়যন্ত্র করছে: মেজর (অব.) হাফিজ উদ্দিন নেতৃত্বহীন বরগুনা বিএনপি: কর্নেল হারুনের হাত ধরেপরিবর্তনের আশা কুড়িগ্রাম নদে ভেসে এলো শিশুর মরদেহ, সঙ্গে চিরকুটে ছিল মোবাইল নম্বর তালতলী ইকোপার্ক সংলগ্ন সোনাকাটা সেতুটি দ্রুত নির্মানের দাবি এলাকাবাসীর বরিশাল মহানগর ক্লাব ক্রিকেট টুর্নামেন্ট ২০২৫ অনুষ্ঠিত

বাকেরগঞ্জে সংখ্যালঘু বৃদ্ধাকে কুপিয়ে হত্যার চেষ্টার অভিযোগ

  • প্রকাশিত : সোমবার, ৩ জুলাই, ২০২৩
  • ৪৬৯ জন সংবাদটি পড়েছেন।

স্টাফ রিপোর্টার।। বাকেরগঞ্জ উপজেলার পূর্ব কৃষ্ণ কাঠী গ্রামে জমিজমা বিরোধের জের ধরে এক সংখ্যালঘু বৃদ্ধাকে হত‍্যার চেষ্টায় এলোপাথাড়ি কুপিয়ে রক্তাক্ত জখম করেছে ভূমিদস‍্যুরা। রবিবার (২জুলাই) সকাল ৯ টায় পূর্ব কৃষ্ণ কাঠীতে এ হামলার ঘটনা ঘটে।

আহাতের নাম আলো রানী। সে ওই গ্রামের বাসিন্দা সদানন্দর স্ত্রী। বর্তমানে সে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

আহত আলো রানী অভিযোগ করে জানান, তার সাথে একই গ্রামের ভূমিদস্য হারুন সরদার ও তার সহযোগীদের দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলে আসছে। তারই সূত্র ধরে ঘটনার দিন আলো রানী তার জমিতে চাষ করতে গেলে এক পর্যায়ে হারুন সরদারের নেতৃত্বে কালাম সরদার নিজাম সরদার জাফর সরদার জাকির সরদার সহ কয়েকজন ভূমিদস্যু তাকে হত্যার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে রামদা সহ দেশীয় অস্ত্রশস্ত্র দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে রক্তাক্ত জখম করে। তার ডাক চিৎকারে স্থানীয়রা ঘটনাস্থল থেকে আহতকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে তাৎক্ষণিক বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানের কর্তব্যরত চিকিৎসকরা তার অবস্থার অবনতি দেখে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। তার অবস্থা আশঙ্কা জনক বলে জানিয়েছেন ওই ইউনিটের কর্তব্যরত চিকিৎসকরা। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে আহতের স্বজনরা জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design Developed By : JM IT SOLUTION