1. mznrs@yahoo.com : MIZANUR RAHMAN : MIZANUR RAHMAN
  2. jmitsolutionbd@gmail.com : jmmasud :
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৬:৩০ অপরাহ্ন
শিরোনাম :
বরগুনায় এলজিইডি কর্মকর্তাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ ২২ বছরেই ২৪৫ কোটি টাকার মালিক: হলিউড তারকা মিলি ববি ব্রাউনের উত্থানের গল্প বরগুনার সংরক্ষিত মহিলা আসনে মীরা খানকে দেখতে চায় এলাকাবাসী তালতলীতে আওয়ামীলীগ নেতার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ ৮০ কেন্দ্রে টিকা নেবেন হজযাত্রীরা, এসএমএসে জানানো হবে তারিখ অতিরিক্ত কাজের চাপে বিরতিতে কেয়া পায়েল তারেক রহমানের গাড়িতে ‘রহস্যময়’ কাগজ সাঁটানোর ঘটনায় তদন্ত চলছে, শনাক্ত হয়নি মোটরসাইকেল আরোহী তালতলী ইকোপার্ক সংলগ্ন সোনাকাটা বন্ধ থাকা সেতুটির নির্মাণ কাজ শুরু আওয়ামী লীগ ভারতে বসে এখনো ষড়যন্ত্র করছে: মেজর (অব.) হাফিজ উদ্দিন নেতৃত্বহীন বরগুনা বিএনপি: কর্নেল হারুনের হাত ধরেপরিবর্তনের আশা

কুমিল্লা-৯ আসনে ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ, বাতিল ৩

  • প্রকাশিত : সোমবার, ৪ ডিসেম্বর, ২০২৩
  • ৬৮২ জন সংবাদটি পড়েছেন।

লাকসাম (কুমিল্লা) প্রতিনিধিঃ

লাকসাম ও মনোহরগঞ্জ উপজেলা নিয়ে গঠিত কুমিল্লা-৯ আসনে ৩ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করেছে রিটার্নিং কর্মকর্তা। জাতীয় সংসদের ২৫৭ কুমিল্লা-৯ আসনের রিটার্নিং কর্মকর্তা ও কুমিল্লা জেলা প্রশাসক সোমবার (৪ ডিসেম্বর) বিকেলে ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করেন।
এ আসনে বৈধ ঘোষিত প্রার্থীরা হলেন, আওয়ামী লীগ মনোনীত প্রার্থী কুমিল্লা দক্ষিণ জেলা সহ-সভাপতি ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মোঃ তাজুল ইসলাম, বাংলাদেশ তরীকত ফেডারেশনের মহাসচিব সৈয়দ রেজাউল হক চাঁদপুরী, জাতীয় পার্টির (লাঙ্গল) মোঃ গোলাম মোস্তফা কামাল (লাকসাম উপজেলা সভাপতি), ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ কুমিল্লা জেলা সভাপতি ও কেন্দ্রীয় শিল্প বিষয়ক সম্পাদক মীর মো. আবু বকর ছিদ্দিক, কৃষক শ্রমিক জনতা লীগের মোঃ জমির উদ্দিন ও বাংলাদেশ ইসলামী ফ্রন্টের মোঃ মোয়াজ্জেম হোসেন জালালী (মনোহরগঞ্জ উপজেলা সভাপতি)। এদের মধ্যে জাতীয় পার্টির গোলাম মোস্তফা কামাল ও ইসলামী ফ্রন্টের মোয়াজ্জেম হোসেনের মনোনয়ন (নির্দিষ্ট সময়ের মধ্যে আয়কর সত্যায়িত কপি জমা না দেয়া পর্যন্ত) স্থগিত রাখা হয়।
অপরদিকে, বাতিলকৃত প্রার্থীদের মধ্যে রয়েছেন, জাকের পার্টির মনোহরগঞ্জ উপজেলা সভাপতি অ্যাডভোকেট টিপু সুলতান, জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ এর লাকসাম উপজেলা সভাপতি মনিরুল আনোয়ার ও বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন-বিএনএম প্রার্থী মোঃ হাছান মিয়া।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design Developed By : JM IT SOLUTION