1. mznrs@yahoo.com : MIZANUR RAHMAN : MIZANUR RAHMAN
  2. jmitsolutionbd@gmail.com : jmmasud :
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৪:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
তারেক রহমান ও আনোয়ার ইব্রাহিম দ্বিপক্ষীয় বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলন বরগুনায় এলজিইডি কর্মকর্তাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ ২২ বছরেই ২৪৫ কোটি টাকার মালিক: হলিউড তারকা মিলি ববি ব্রাউনের উত্থানের গল্প বরগুনার সংরক্ষিত মহিলা আসনে মীরা খানকে দেখতে চায় এলাকাবাসী তালতলীতে আওয়ামীলীগ নেতার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ ৮০ কেন্দ্রে টিকা নেবেন হজযাত্রীরা, এসএমএসে জানানো হবে তারিখ অতিরিক্ত কাজের চাপে বিরতিতে কেয়া পায়েল তারেক রহমানের গাড়িতে ‘রহস্যময়’ কাগজ সাঁটানোর ঘটনায় তদন্ত চলছে, শনাক্ত হয়নি মোটরসাইকেল আরোহী তালতলী ইকোপার্ক সংলগ্ন সোনাকাটা বন্ধ থাকা সেতুটির নির্মাণ কাজ শুরু আওয়ামী লীগ ভারতে বসে এখনো ষড়যন্ত্র করছে: মেজর (অব.) হাফিজ উদ্দিন

চরফ্যাশনে বিনামূল্যে চক্ষু পরীক্ষা প্রকল্প ‘আমার চোখ আমার আলো’র উদ্বোধন

  • প্রকাশিত : সোমবার, ৬ জানুয়ারী, ২০২৫
  • ১৬২২ জন সংবাদটি পড়েছেন।

মোঃ রাসেল, চরফ্যাসন (ভোলা) প্রতিনিধিঃ

ভোলার চরফ্যাসনে বিনামূল্যে চক্ষু পরীক্ষা চক্ষু চিকিৎসা ও চক্ষু অপারেশনের জন্য ‘আমার চোখ আমার আলো’ প্রকল্পের উদ্বোধন করা হয়েছে। ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসুচি (সিপিপি), বাংলাদেশ ডিজাস্টার প্রিপ্রাডনেস সেন্টার (বিডিপিসি), ডাটা ইয়াকার ও ডাঃ কে জামান বিএন‌এসবি চক্ষু হাসপাতালের যৌথ উদ্যোগে দেশের প্রান্তিক অঞ্চলের মানুষের চক্ষু সেবা নিশ্চিত করতে পাইলট প্রকল্পের আওয়াতায় ৬ মাস ব্যপি এ কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। আজ সোমবার সকালে চরফ্যাসন উপজেলার শশীভূষনে ১০ শয্যার মা ও শিশু কল্যান হাসপাতালে বিনামূল্যে চক্ষু সেবার কার্যক্রমের শুভ উদ্বোধণ করা হয়।

চরফ্যাসন উপজেলা নির্বাহী অফিসার রাসনা শারমিন মিথির সভাপতিত্বে উদ্বোধণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ও সিপিপির পরিচালক আহমাদুল হক। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বিডিপিসির পরিচালক ও সিপিপির প্রতিষ্ঠাতা পরিচালক সাইদুর রহমান, প্রকল্পের উদ্যোক্তা যুক্তরাষ্ট্র স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির অধ্যাপক মি. র‍্যান্ডম, বরিশাল বিভাগীয় পরিবার পরিকল্পনা অধিদপ্তরের ডিরেক্টর আবদূর রাজ্জাক, অস্ট্রেলিয়া প্রবাসী আইটি বিশেষজ্ঞ হাসিবুর রহমান প্রমুখ।

বক্তারা বলেন, এই মহৎ উদ্যোগটি যুক্তরাষ্ট্র স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির অধ্যাপক মি.র‍্যান্ডম ও অস্ট্রেলিয়া প্রবাসী আইটি বিশেষজ্ঞ হাসিবুর রহমান গ্রহন করেন। চরফ্যাসনের প্রান্তিক পর্যায়ের ২০ হাজার মানুষকে বিনামূল্যে ৬ মাস ব্যাপী চক্ষু চিকিৎসা সেবা দেয়া হবে। যাতে করে চক্ষু সেবা কার্যক্রমের মাধ্যমে গ্রামঞ্চলের হত দরিদ্র মানুষ চোখের আলো ফিরে পায় এবং প্রান্তিক উপজেলা চরফ্যাসনের মানুষের চক্ষু সেবা নিশ্চিত হয়। বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা প্রদানের জন্য প্রকল্পে সর্বাধুনিক প্রযুক্তি এআই সংযুক্ত ফান্ডার্স ফটোগ্রাফি মেশিন ব্যবহার করা হচ্ছে। চক্ষু রোগীদের বিনামূল্যে ডায়াবেটিস পরীক্ষা করে প্রয়োজনীয় চক্ষু পরীক্ষা শেষে বিনামূল্যেই কাছে দেখার চশমা দেয়া হবে, যাদের চোখে ছানি অপারেশন প্রয়োজন তাদেরকে বিনামূল্যেই লেন্স সহ ছানি অপারেশনের ব্যবস্থা করা হবে।

উদ্বোধন ঘোষণা করার পর অনুষ্ঠানের প্রধান অতিথি ও সভাপতির চক্ষু পরীক্ষা করার মধ্য দিয়ে প্রকল্পটির কার্যক্রম শুরু করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design Developed By : JM IT SOLUTION