1. mznrs@yahoo.com : MIZANUR RAHMAN : MIZANUR RAHMAN
  2. jmitsolutionbd@gmail.com : jmmasud :
শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ০৫:৩১ অপরাহ্ন
শিরোনাম :
তালতলীতে আওয়ামীলীগ নেতার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ ৮০ কেন্দ্রে টিকা নেবেন হজযাত্রীরা, এসএমএসে জানানো হবে তারিখ অতিরিক্ত কাজের চাপে বিরতিতে কেয়া পায়েল তারেক রহমানের গাড়িতে ‘রহস্যময়’ কাগজ সাঁটানোর ঘটনায় তদন্ত চলছে, শনাক্ত হয়নি মোটরসাইকেল আরোহী তালতলী ইকোপার্ক সংলগ্ন সোনাকাটা বন্ধ থাকা সেতুটির নির্মাণ কাজ শুরু আওয়ামী লীগ ভারতে বসে এখনো ষড়যন্ত্র করছে: মেজর (অব.) হাফিজ উদ্দিন নেতৃত্বহীন বরগুনা বিএনপি: কর্নেল হারুনের হাত ধরেপরিবর্তনের আশা কুড়িগ্রাম নদে ভেসে এলো শিশুর মরদেহ, সঙ্গে চিরকুটে ছিল মোবাইল নম্বর তালতলী ইকোপার্ক সংলগ্ন সোনাকাটা সেতুটি দ্রুত নির্মানের দাবি এলাকাবাসীর বরিশাল মহানগর ক্লাব ক্রিকেট টুর্নামেন্ট ২০২৫ অনুষ্ঠিত

বরিশাল মহানগর ক্লাবের ইফতার ও স্থায়ী কার্যালয় উদ্বোধন।। দেশ আলো

  • প্রকাশিত : শুক্রবার, ৭ মার্চ, ২০২৫
  • ৮৪০ জন সংবাদটি পড়েছেন।

বিশেষ প্রতিবেদক: বরিশালের ক্রীড়া অঙ্গনে আলোড়ন সৃষ্টিকারী বরিশাল মহানগর ক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এর আগে সংগঠনটির স্থায়ী কার্যালয় উদ্বোধন করা হয়।

শুক্রবার (৭ মার্চ) নগরীর দক্ষিণ আলোকান্দা রোডস্থ আমতলায় সকল সদস্যবৃন্দের উপস্থিতিতে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বিকালে কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু করা হয়। সংগঠনটির স্থায়ী কার্যালয় উদ্বোধনের পর উপস্থিত সকলের মাঝে সংক্ষিপ্ত বক্তব্যে ক্লাবের সদস্য সচিব মো: সাদ ইসলাম বলেন, পবিত্র রমজান মাস আত্মশুদ্ধির মাস, সংযমের মাস। রমজানের প্রতিটি শিক্ষা আমাদের বাস্তবিক জীবনে প্রয়োগ করতে হবে।

মহানগর ক্লাব প্রসঙ্গে তিনি বলেন, তরুণ সমাজকে মাদকের ভয়াবহতা থেকে দূরে রাখতে বরিশাল মহানগর ক্লাবের প্রয়াস অব্যাহত থাকবে। তরুণ সমাজকে খেলাধুলায় আকৃষ্ট করতে পারলে তারা মাদকের নেশায় ঝুঁকবে না। সুস্থ দেহ ও সুন্দর মনের জন্য শরীরচর্চা ও খেলাধুলার বিকল্প নেই উল্লেখ করে সাদ বলেন, ক্লাবে নতুনত্ব আনার ক্ষেত্রে আমাদের সর্বোচ্চ চেষ্টা অব্যহত রয়েছে।

সাদ বলেন, আপনাদের আন্তরিক সহযোগীতার ফলেই আজকে মহানগর ক্লাবের স্থায়ী কার্যালয় উদ্বোধন ও ইফতার অনুষ্ঠান সফল ভাবে সম্পন্ন হয়েছে। এজন্য চমি সবাই সংগঠনের পক্ষ থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। আমি আশা করি, সকলের সহযোগিতায় বরিশাল মহানগর ক্লাব বরিশালের ক্রীড়াঙ্গনে মাইলফলক হয়ে থাকবে।

ইফতার মাহফিলে দোয়া মোনাজাত পরিচালনা করেন আব্দুল হাকিম খান জামে মসজিদের ইমাম আবু হুরায়রা সানি। এসময় মুসলিম উম্মাহর শান্তি ও ক্লাবের সমৃদ্ধি কামনা করা হয়।

দোয়া মাহফিলে আরও উপস্থিত ছিলেন মহানগর ক্লাবের আহ্বায়ক মেহেদী হাসান পলাশ সহ ক্লাবের অন্যান্য সদস্যবৃন্দ, স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ, আমন্ত্রিত অতিথি ও সাংবাদিকবৃন্দ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design Developed By : JM IT SOLUTION