1. mznrs@yahoo.com : MIZANUR RAHMAN : MIZANUR RAHMAN
  2. jmitsolutionbd@gmail.com : jmmasud :
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৪:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
২২ বছরেই ২৪৫ কোটি টাকার মালিক: হলিউড তারকা মিলি ববি ব্রাউনের উত্থানের গল্প বরগুনার সংরক্ষিত মহিলা আসনে মীরা খানকে দেখতে চায় এলাকাবাসী তালতলীতে আওয়ামীলীগ নেতার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ ৮০ কেন্দ্রে টিকা নেবেন হজযাত্রীরা, এসএমএসে জানানো হবে তারিখ অতিরিক্ত কাজের চাপে বিরতিতে কেয়া পায়েল তারেক রহমানের গাড়িতে ‘রহস্যময়’ কাগজ সাঁটানোর ঘটনায় তদন্ত চলছে, শনাক্ত হয়নি মোটরসাইকেল আরোহী তালতলী ইকোপার্ক সংলগ্ন সোনাকাটা বন্ধ থাকা সেতুটির নির্মাণ কাজ শুরু আওয়ামী লীগ ভারতে বসে এখনো ষড়যন্ত্র করছে: মেজর (অব.) হাফিজ উদ্দিন নেতৃত্বহীন বরগুনা বিএনপি: কর্নেল হারুনের হাত ধরেপরিবর্তনের আশা কুড়িগ্রাম নদে ভেসে এলো শিশুর মরদেহ, সঙ্গে চিরকুটে ছিল মোবাইল নম্বর

বেতাগীতে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ, ধর্ষককে জেল হাজতে প্রেরণ

  • প্রকাশিত : মঙ্গলবার, ১১ মার্চ, ২০২৫
  • ৮৫৫ জন সংবাদটি পড়েছেন।

হাফিজুর রহমান, বরগুনা জেলা প্রতিনিধিঃ

বরগুনার বেতাগীতে গৃহবধূ (৩০)কে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। গতকাল সোমবার (১০ মার্চ) সকাল ১০ টার দিকে উপজেলার সদর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের উত্তর রানীপুর গ্রামে এই ঘটনা ঘটে। এই ঘটনার পরপরই গতকাল বিকেলে ভুক্তভোগী বেতাগী থানায় মামলা করেন। থানা পুলিশ ধর্ষক আব্দুর রহিম খান ওরফে ভুট্টো (৫০) গতকাল রাতে গ্রেপ্তার করে। থানা পুলিশ আজ মঙ্গলবার সকাল ১১ টায় তাকে বরগুনা জেল হাজতে প্রেরণ করেন।

থানা পুলিশ ও এলাকা সূত্রে জানা গেছে, বেতাগী সদর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের উত্তর রানীপুর গ্রামের বাসিন্দা আব্দুর রহিম খান ওরফে ভুট্টো গত রবিবার ভুক্তভোগীর কাছে যেয়ে মোবাইল নম্বর সংগ্রহ করেন। গতকাল সোমবার সকাল ১০ টার দিকে গৃহবধূ’র বাড়িতে যায় এবং তাকে একা পেয়ে ধর্ষণ করেন। এই ঘটনার পরে ভুক্তভোগী গৃহবধূ বেতাগী থানায় মামলা করেন।

ভুক্তভোগী গৃহবধূ মোবাইলে ঘটনার সত্যতা শিকার করে বলেন,’ গতকাল সকালে আমার বাড়িতে কেউ ছিলো না। বাড়িতে একা পেয়ে জোরপূর্বক ধর্ষণ করে। এঘটনায় অভিযুক্তের বিরুদ্ধে বেতাগী থানায় মামলা করি।

মামলার তদন্ত কর্মকর্তা মো. ফারুক হোসেন খান বলেন,’ থানায় অভিযোগ পাওয়ার পরপরই অভিযান চালিয়ে ধর্ষককে গ্রেপ্তার করি।’

বেতাগী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুজ্জামান মনির বলেন,’ থানায় মামলা হয়েছে এবং পুলিশ ঘটনার সাথে জড়িত আব্দুর রহিম খান ওরফে ভুট্টোকে গ্রেপ্তার করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। এছাড়া ধর্ষককারী যেই হোক না কেন, তাদের বিরুদ্ধে থানা পুলিশের কঠোর অবস্থানে রয়েছে।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design Developed By : JM IT SOLUTION