1. mznrs@yahoo.com : MIZANUR RAHMAN : MIZANUR RAHMAN
  2. jmitsolutionbd@gmail.com : jmmasud :
সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
তালতলীতে আওয়ামীলীগ নেতার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ ৮০ কেন্দ্রে টিকা নেবেন হজযাত্রীরা, এসএমএসে জানানো হবে তারিখ অতিরিক্ত কাজের চাপে বিরতিতে কেয়া পায়েল তারেক রহমানের গাড়িতে ‘রহস্যময়’ কাগজ সাঁটানোর ঘটনায় তদন্ত চলছে, শনাক্ত হয়নি মোটরসাইকেল আরোহী তালতলী ইকোপার্ক সংলগ্ন সোনাকাটা বন্ধ থাকা সেতুটির নির্মাণ কাজ শুরু আওয়ামী লীগ ভারতে বসে এখনো ষড়যন্ত্র করছে: মেজর (অব.) হাফিজ উদ্দিন নেতৃত্বহীন বরগুনা বিএনপি: কর্নেল হারুনের হাত ধরেপরিবর্তনের আশা কুড়িগ্রাম নদে ভেসে এলো শিশুর মরদেহ, সঙ্গে চিরকুটে ছিল মোবাইল নম্বর তালতলী ইকোপার্ক সংলগ্ন সোনাকাটা সেতুটি দ্রুত নির্মানের দাবি এলাকাবাসীর বরিশাল মহানগর ক্লাব ক্রিকেট টুর্নামেন্ট ২০২৫ অনুষ্ঠিত

করোনায় নতুন মৃতদের বিষয়ে যা জানানো হয়েছে

  • প্রকাশিত : শুক্রবার, ২২ মে, ২০২০
  • ১০১৩ জন সংবাদটি পড়েছেন।

 

গত ২৪ ঘণ্টায় দেশে কোভিড-১৯-এ আক্রান্ত হয়ে ২৪ জনের মৃত্যু হয়েছে। করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত মোট ৪৩২ জনের মৃত্যু হয়েছে।

গত ২৪ ঘণ্টায় মৃত্যুবরণকারীদের বয়স ভিত্তিক পরিসংখ্যান হলো, ৮১ থেকে ৯০ বছরের মধ্যে ১ জন, ৭১ থেকে ৮০ বছরের মধ্যে ২ জন, ৬১ থেকে ৭০ এর মধ্যে ৬ জন, ৫১ থেকে ৬০ এর মধ্যে ৫ জন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে ৩ জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ২ জন এবং ২১ থেকে ৩০ বছরের মধ্যে ৫ জন।

এছাড়া গত ২৪ ঘন্টায় আরও ১ হাজার ৬৯৪ জনের শরীরে করোনা ভাইরাসের উপস্থিতি শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট শনাক্তকৃত রোগীর সংখ্যা দাঁড়াল ৩০ হাজার ২০৫ জনে। এছাড়া ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছে ৫৮৮ জন। এ নিয়ে মোট সুস্থ হয়েছে ৬ হাজার ১৯০ জন।

করোনা ভাইরাস নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন সংবাদ বুলেটিনে শুক্রবার (২২ মে) দুপুরে এ তথ্য জানানো হয়েছে। বুলেটিনে স্বাস্থ্য অধিদফতরের ভারপ্রাপ্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এসব তথ্য গণমাধ্যমের সামনে তুলে ধরেন।

তিনি জানান, গেল ২৪ ঘণ্টায় মোট ৯ হাজার ৯৯৩টি নমুনা সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে পরীক্ষা করা হয়েছে ৯ হাজার ৭২৭টি। তিনি আরও জানান, দেশে সুস্থের হার ২০.৪৯ শতাংশ ও মৃত্যু হার ১.৪৩ শতাংশ।

বুলেটিনে সামাজিক দূরত্ব নিশ্চিত করতে সাধারণের প্রতি অনুরোধ জানান তিনি। এছাড়া সবাইকে নিজ নিজ অবস্থানেই থাকার আহ্বান জানান তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design Developed By : JM IT SOLUTION