1. mznrs@yahoo.com : MIZANUR RAHMAN : MIZANUR RAHMAN
  2. jmitsolutionbd@gmail.com : jmmasud :
মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
তালতলীতে আওয়ামীলীগ নেতার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ ৮০ কেন্দ্রে টিকা নেবেন হজযাত্রীরা, এসএমএসে জানানো হবে তারিখ অতিরিক্ত কাজের চাপে বিরতিতে কেয়া পায়েল তারেক রহমানের গাড়িতে ‘রহস্যময়’ কাগজ সাঁটানোর ঘটনায় তদন্ত চলছে, শনাক্ত হয়নি মোটরসাইকেল আরোহী তালতলী ইকোপার্ক সংলগ্ন সোনাকাটা বন্ধ থাকা সেতুটির নির্মাণ কাজ শুরু আওয়ামী লীগ ভারতে বসে এখনো ষড়যন্ত্র করছে: মেজর (অব.) হাফিজ উদ্দিন নেতৃত্বহীন বরগুনা বিএনপি: কর্নেল হারুনের হাত ধরেপরিবর্তনের আশা কুড়িগ্রাম নদে ভেসে এলো শিশুর মরদেহ, সঙ্গে চিরকুটে ছিল মোবাইল নম্বর তালতলী ইকোপার্ক সংলগ্ন সোনাকাটা সেতুটি দ্রুত নির্মানের দাবি এলাকাবাসীর বরিশাল মহানগর ক্লাব ক্রিকেট টুর্নামেন্ট ২০২৫ অনুষ্ঠিত

ঈদের দিন বৃষ্টি হতে পারে

  • প্রকাশিত : শনিবার, ২৩ মে, ২০২০
  • ১০৩১ জন সংবাদটি পড়েছেন।

 

ঘূর্ণিঝড় আম্ফানের প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলের আকাশ এখনও মেঘলা। এই মেঘলা আকাশ আরও দুইদিন অব্যাহত থাকতে পারে। আগামী দুই দিনের যেকোনো একদিন ঈদুল ফিতর অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। এই দুই দিনের যেদিনই হোক না কেন, ঈদের দিন দেশের অধিকাংশ অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

শনিবার (২৩ মে) সকালে এমনটাই জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়াবিদ মো. আব্দুল মান্নান বলেন, রবিবার ও পরশু-দুইদিনই (ঈদের দিন) আকাশ মেঘলা থাকবে। রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট ও চট্টগ্রাম বিভাগে বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। এই বিভাগগুলোতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে। ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কম। ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগে বিচ্ছিন্নভাবে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।’

ঈদুল ফিতরের তারিখ নির্ধারণে আজ সন্ধ্যায় সভায় বসছে জাতীয় চাঁদ দেখা কমিটি। শনিবার দেশের আকাশে শাওয়াল মাসের চাঁদ দেখা গেলে পরের দিন রোববার (২৪ মে) ঈদুল ফিতর উদযাপিত হবে। আর দেশের কোথাও চাঁদ দেখা না গেলে রোববার রমজান মাসের ৩০ দিন পূর্ণ হবে। সেক্ষেত্রে ঈদ উদযাপিত হবে সোমবার (২৫ মে)।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design Developed By : JM IT SOLUTION