1. mznrs@yahoo.com : MIZANUR RAHMAN : MIZANUR RAHMAN
  2. jmitsolutionbd@gmail.com : jmmasud :
মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ০১:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
তালতলীতে আওয়ামীলীগ নেতার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ ৮০ কেন্দ্রে টিকা নেবেন হজযাত্রীরা, এসএমএসে জানানো হবে তারিখ অতিরিক্ত কাজের চাপে বিরতিতে কেয়া পায়েল তারেক রহমানের গাড়িতে ‘রহস্যময়’ কাগজ সাঁটানোর ঘটনায় তদন্ত চলছে, শনাক্ত হয়নি মোটরসাইকেল আরোহী তালতলী ইকোপার্ক সংলগ্ন সোনাকাটা বন্ধ থাকা সেতুটির নির্মাণ কাজ শুরু আওয়ামী লীগ ভারতে বসে এখনো ষড়যন্ত্র করছে: মেজর (অব.) হাফিজ উদ্দিন নেতৃত্বহীন বরগুনা বিএনপি: কর্নেল হারুনের হাত ধরেপরিবর্তনের আশা কুড়িগ্রাম নদে ভেসে এলো শিশুর মরদেহ, সঙ্গে চিরকুটে ছিল মোবাইল নম্বর তালতলী ইকোপার্ক সংলগ্ন সোনাকাটা সেতুটি দ্রুত নির্মানের দাবি এলাকাবাসীর বরিশাল মহানগর ক্লাব ক্রিকেট টুর্নামেন্ট ২০২৫ অনুষ্ঠিত

আক্রান্তে দ্বিতীয় স্থানে ব্রাজিল, শীর্ষে যুক্তরাষ্ট্র

  • প্রকাশিত : শনিবার, ২৩ মে, ২০২০
  • ১০০৭ জন সংবাদটি পড়েছেন।

 

করোনাভাইরাসে আক্রান্ত শনাক্তের সংখ্যায় রাশিয়াকে টপকে দ্বিতীয় অবস্থানে পৌঁছে গেছে ল্যাটিন আমেরিকার দেশ ব্রাজিল। আক্রান্তের সংখ্যায় এখনো শীর্ষ অবস্থানেই যুক্তরাষ্ট্র। আর দ্বিতীয় অবস্থান হারিয়ে রাশিয়া নেমে গেছে তৃতীয় অবস্থানে।

এএফপি জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে ২১ হাজার ৪৮ জন আক্রান্ত হয়েছে। এ নিয়ে ব্রাজিলে ৩ লাখ ৩২ হাজারেরও বেশি মানুষ করোনাভাইরাসে আক্রান্ত। যুক্তরাষ্ট্রে আক্রান্তের সংখ্যা প্রায় সাড়ে ১৬ লাখ। তৃতীয় অবস্থানে থাকা রাশিয়ায় মোট আক্রান্ত ৩ লাখ ২৬ হাজার।

ওয়ার্ল্ডোমিটারের তথ্যমতে, যুক্তরাষ্ট্রে মোট মৃতের সংখা ৯৭ হাজার ছাড়িয়ে গেছে। ব্রাজিলে এই সংখ্যাটা ২১ হাজার, আর রাশিয়ায় মৃতের সংখ্যা ৩ হাজার।

এদিকে গত ২৪ ঘণ্টায় ব্রাজিলে কোভিড-১৯ এ মৃত্যুর সংখ্যাও বেড়েছে। নতুন মৃত্যু ১,০০১ জন। এই নিয়ে চার দিনের মধ্যে তিন দিনই এক হাজারের বেশি মৃত্যু দেখল লাতিন আমেরিকার দেশটি।

বিশেষজ্ঞরা মনে করেন, ব্রাজিলে করোনাভাইরাস সংক্রমণের চিত্র আরও ভয়াবহ। টেস্টের সংখ্যা বাড়ানো হলে দেশটিতে মোট আক্রান্ত বর্তমান সংখ্যা থেকে ১৫ গুণ বা এর বেশি বাড়তে পারে।

এদিকে, বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) জানিয়েছে, দক্ষিণ আমেরিকা এখন করোনাভাইরাস মহামারির ‘নতুন এপিসেন্টারে’ পরিণত হয়েছে।

ডব্লিউএইচও জরুরি পরিস্থিতি বিষয়ক পরিচালক মাইক রায়ান বলেন, এই অঞ্চলের অধিকাংশ দেশ নিয়েই উদ্বেগ রয়েছে। তবে এই মুহূর্তে ব্রাজিলই সবচেয়ে বেশি আক্রান্ত।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design Developed By : JM IT SOLUTION