1. mznrs@yahoo.com : MIZANUR RAHMAN : MIZANUR RAHMAN
  2. jmitsolutionbd@gmail.com : jmmasud :
শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
২২ বছরেই ২৪৫ কোটি টাকার মালিক: হলিউড তারকা মিলি ববি ব্রাউনের উত্থানের গল্প বরগুনার সংরক্ষিত মহিলা আসনে মীরা খানকে দেখতে চায় এলাকাবাসী তালতলীতে আওয়ামীলীগ নেতার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ ৮০ কেন্দ্রে টিকা নেবেন হজযাত্রীরা, এসএমএসে জানানো হবে তারিখ অতিরিক্ত কাজের চাপে বিরতিতে কেয়া পায়েল তারেক রহমানের গাড়িতে ‘রহস্যময়’ কাগজ সাঁটানোর ঘটনায় তদন্ত চলছে, শনাক্ত হয়নি মোটরসাইকেল আরোহী তালতলী ইকোপার্ক সংলগ্ন সোনাকাটা বন্ধ থাকা সেতুটির নির্মাণ কাজ শুরু আওয়ামী লীগ ভারতে বসে এখনো ষড়যন্ত্র করছে: মেজর (অব.) হাফিজ উদ্দিন নেতৃত্বহীন বরগুনা বিএনপি: কর্নেল হারুনের হাত ধরেপরিবর্তনের আশা কুড়িগ্রাম নদে ভেসে এলো শিশুর মরদেহ, সঙ্গে চিরকুটে ছিল মোবাইল নম্বর

বগুড়ায় যুবলীগ নেতাকে হত্যা

  • প্রকাশিত : বুধবার, ২৭ মে, ২০২০
  • ১০১৯ জন সংবাদটি পড়েছেন।

বগুড়া প্রতিনিধি:

বগুড়ায় যুবলীগ নেতাকে হত্যা- বগুড়া সদর উপজেলায় যুবলীগ নেতা ফিরোজ শেখকে (৩০) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (২৬ মে) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সদর উপজেলার জহুরুল নগর এলাকায় মাহী ছাত্রাবাসে তাকে কুপিয়ে হত্যা করা হয়। এসময় তার দুই সহযোগীও গুরুতর আহত হয়েছেন।
নিহত ফিরোজ বগুড়া সদর উপজেলার চকসুত্রাপুর এলাকার ফজলার রহমানের ছেলে ও ৪নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক।
জানা যায়, মঙ্গলবার সন্ধ্যার আগ মুহূর্তে জহুরুল নগর এলাকায় দুই গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এসময় ফিরোজ মাহী ছাত্রাবাসে আশ্রয় নিলে দুর্বৃত্তরা সেখানে ঢুকে রামদা দিয়ে কুপিয়ে চলে যায়। তখন ফিরোজকে উদ্ধার করতে গেলে তার দুই সহযোগী মশিউর রহমান মামুন ও এমরানকেও কুপিয়ে আহত করা হয়।
পরে তিনজনকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক ফিরোজকে মৃত ঘোষণা করেন।বগুড়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তী বলেন, কী কারণে খুনের ঘটনা ঘটলো, তা জানা যায়নি এখনও। তবে ধারণা করা হচ্ছে, অভ্যন্তরীণ বিরোধের জের ধরে এ ঘটনা ঘটেছে। তিনি বলেন, আহত দুইজনের অবস্থাও আশঙ্কাজনক। এ ঘটনায় জড়িতদের আটকের চেষ্টা চলছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design Developed By : JM IT SOLUTION