1. mznrs@yahoo.com : MIZANUR RAHMAN : MIZANUR RAHMAN
  2. jmitsolutionbd@gmail.com : jmmasud :
শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
২২ বছরেই ২৪৫ কোটি টাকার মালিক: হলিউড তারকা মিলি ববি ব্রাউনের উত্থানের গল্প বরগুনার সংরক্ষিত মহিলা আসনে মীরা খানকে দেখতে চায় এলাকাবাসী তালতলীতে আওয়ামীলীগ নেতার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ ৮০ কেন্দ্রে টিকা নেবেন হজযাত্রীরা, এসএমএসে জানানো হবে তারিখ অতিরিক্ত কাজের চাপে বিরতিতে কেয়া পায়েল তারেক রহমানের গাড়িতে ‘রহস্যময়’ কাগজ সাঁটানোর ঘটনায় তদন্ত চলছে, শনাক্ত হয়নি মোটরসাইকেল আরোহী তালতলী ইকোপার্ক সংলগ্ন সোনাকাটা বন্ধ থাকা সেতুটির নির্মাণ কাজ শুরু আওয়ামী লীগ ভারতে বসে এখনো ষড়যন্ত্র করছে: মেজর (অব.) হাফিজ উদ্দিন নেতৃত্বহীন বরগুনা বিএনপি: কর্নেল হারুনের হাত ধরেপরিবর্তনের আশা কুড়িগ্রাম নদে ভেসে এলো শিশুর মরদেহ, সঙ্গে চিরকুটে ছিল মোবাইল নম্বর

শিমুলিয়া-কাঁঠালবাড়িতে ফেরি চলছে সীমিত আকারে

  • প্রকাশিত : বুধবার, ২৭ মে, ২০২০
  • ৯৫৯ জন সংবাদটি পড়েছেন।

ডেক্সরিপোর্ট  সীমিত আকারে ফেরি চলছে শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুটে । বুধবার (২৭ মে) ঝড়ের কারণে আকস্মিক এ রুটে ফেরি সার্ভিস বন্ধ হয়ে যায়। ২ ঘণ্টা পর সকাল ৮টায় সীমিত আকারে আবার ফেরি সার্ভিস সচল করা হয়।

বিআইডব্লিউটিসি’র শিমুলিয়া ঘাটের সহকারী ম্যানেজার প্রফুল্ল চৌহান জানিয়েছেন, বুধবার ভোর ৬টায় হঠাৎ ঝড়ে পদ্মা উত্তাল হয়ে উঠলে ফেরি সার্ভিস বন্ধ করে দিতে হয়।

পরে সকাল ৮টায় আবার সীমিত আকারে সচল করা হয়েছে। এখন ৪টি রো রো ফেরিসহ ৬টি ফেরি দিয়ে সার্ভিস সচল রাখা হয়েছে। অপর ৮টি ফেরি উত্তাল পদ্মায় বড়বড় ঢেউয়ে চলতে পারছে না। শিমুলিয়া প্রান্তে সকাল ৯টায় ১২০টি গাড়ি পদ্মা পারের অপেক্ষায় রয়েছে।

তিনি আরও জানান, ফেরিগুলোর সাধারণত ৩ থেকে সাড়ে ৩ ঘণ্টা যাওয়া-আসায় লাগলেও এখন পদ্মা উত্তাল থাকায় সময় লাগছে বেশি। ৭ কিলোমিটার এই পথ পারি দিতে এখন সময় লাগছে সাড়ে ৪ ঘণ্টারও বেশি। আবহাওয়া প্রতিকূলে থাকায় সর্তকতার সাথে চলছে।

মাওয়া নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্য সিরাজুল কবির জানান, নৌপথে এমনিতেই স্পিডবোট এবং লঞ্চ বন্ধ আছে। তারপরও যাতে ঝুঁকি নিয়ে কোনো নৌযান ছাড়তে না পারে আমরা সতর্ক পাহারায় আছি। আবহাওয়া খুবই প্রতিকূল অবস্থায় আছে এখন। সকালের প্রচণ্ড ঝড় ছাড়াও এখন প্রচুর বৃষ্টি হচ্ছে, সেই সাথে আছে বাতাস। তাই ঘাটে গাড়ির চাপও কিছুটা কম।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design Developed By : JM IT SOLUTION