1. mznrs@yahoo.com : MIZANUR RAHMAN : MIZANUR RAHMAN
  2. jmitsolutionbd@gmail.com : jmmasud :
শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
২২ বছরেই ২৪৫ কোটি টাকার মালিক: হলিউড তারকা মিলি ববি ব্রাউনের উত্থানের গল্প বরগুনার সংরক্ষিত মহিলা আসনে মীরা খানকে দেখতে চায় এলাকাবাসী তালতলীতে আওয়ামীলীগ নেতার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ ৮০ কেন্দ্রে টিকা নেবেন হজযাত্রীরা, এসএমএসে জানানো হবে তারিখ অতিরিক্ত কাজের চাপে বিরতিতে কেয়া পায়েল তারেক রহমানের গাড়িতে ‘রহস্যময়’ কাগজ সাঁটানোর ঘটনায় তদন্ত চলছে, শনাক্ত হয়নি মোটরসাইকেল আরোহী তালতলী ইকোপার্ক সংলগ্ন সোনাকাটা বন্ধ থাকা সেতুটির নির্মাণ কাজ শুরু আওয়ামী লীগ ভারতে বসে এখনো ষড়যন্ত্র করছে: মেজর (অব.) হাফিজ উদ্দিন নেতৃত্বহীন বরগুনা বিএনপি: কর্নেল হারুনের হাত ধরেপরিবর্তনের আশা কুড়িগ্রাম নদে ভেসে এলো শিশুর মরদেহ, সঙ্গে চিরকুটে ছিল মোবাইল নম্বর

বরিশালে মাটির নিচ থেকে চুরি হওয়া সেচ মেশিন ও টিন উদ্ধার,আটক ২

  • প্রকাশিত : বুধবার, ২৭ মে, ২০২০
  • ১১০৭ জন সংবাদটি পড়েছেন।

নিজস্ব প্রতিবেদকঃ 

বরিশালে এয়ারপোর্ট থানার কলাডেমা এলাকায় একটি গোডানউন ঘরের মাটি খুড়ে চুরি হওয়া সেচ মেশিন ও বাগান থেকে ২০ পিস টিন উদ্ধার করেছে পুলিশ।উপ-পুলিশ কমিশনার উত্তর মোঃ খাইরুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

মঙ্গলবার (২৬ মে) রাত ৮ টার দিকে কলাডেমা এলাকায় এ ঘটনা ঘটে।এ ঘটনায় আটককৃতরা হলেন,এয়ারপোর্ট থানার কলাডেমা এলাকার বাসিন্দা মোঃ রেদোয়ান ইসলাম(৩৪) ও মোঃ ইয়াছিন খান(২৮)

বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার উত্তর মো: খাইরুল আলম জানান,এয়ারপোর্ট থানার কলাডেমা এলাকার বাসিন্দা মো: আবুজাফর মিয়া শোলনা গ্রামে জমি ক্রয় করে একটি ঘর তৈরী করে বাকেরগঞ্জ চরামদ্দি এলাকায় তার বোনের অসুস্থতাজনিত কারনে সেখানে অবস্থান করতে থাকেন।এই সুযোগে মোঃ মনিরুল ইসলাম,মোঃ রেদোয়ানুল ইসলাম,মোঃ ইয়াসিন খান ও মোঃ নাইম চলতি মাসের ৩ মে গভীর রাতে জাফর মিয়ার ঘরে থাকা একটি পানি সেচার মেশিন ও ৫ বান টিন চুরি করে নিয়ে যায়।যার আনুমানিক মূল্য ১ লক্ষ টাকা। এঘটনায় ১১ মে জাফর মিয়া এয়ারপোর্ট থানায় একটি মামলা দায়ের করেন। যার মামলা নং ০৯

উপ-পুলিশ কমিশনার উত্তর খাইরুল আলম আরও জানান, এ ঘটনার পর আসামীরা গা ঢাকা দিলে গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাত ৮টায় তার নির্দেশে (ডিসি খাইরুল আলম) সাব ইন্সপেক্টর মোঃ সাইদুলের টিম মামলার ২ নং আসামী মোঃ রেদোয়ানুল ইসলাম ও ৩ নং আসামী মোঃ ইয়াছিন খানকে গ্রেফতার করে আসামীদের স্বীকারোক্তিতে স্থানীয় মসজিদের ইমাম ও সাবেক মেম্বরের উপস্থিতিতে আসামীদের বাড়ীর গোডাউন ঘরের মাটি খুড়ে সেচ মেশিন ও বাড়ীর পাশের বাগান থেকে ২০ পিস টিন উদ্ধার করা হয়।

এঘটনায় আটক আসামীদের আজ বুধবার আদালতে প্রেরন করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design Developed By : JM IT SOLUTION