1. mznrs@yahoo.com : MIZANUR RAHMAN : MIZANUR RAHMAN
  2. jmitsolutionbd@gmail.com : jmmasud :
শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
২২ বছরেই ২৪৫ কোটি টাকার মালিক: হলিউড তারকা মিলি ববি ব্রাউনের উত্থানের গল্প বরগুনার সংরক্ষিত মহিলা আসনে মীরা খানকে দেখতে চায় এলাকাবাসী তালতলীতে আওয়ামীলীগ নেতার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ ৮০ কেন্দ্রে টিকা নেবেন হজযাত্রীরা, এসএমএসে জানানো হবে তারিখ অতিরিক্ত কাজের চাপে বিরতিতে কেয়া পায়েল তারেক রহমানের গাড়িতে ‘রহস্যময়’ কাগজ সাঁটানোর ঘটনায় তদন্ত চলছে, শনাক্ত হয়নি মোটরসাইকেল আরোহী তালতলী ইকোপার্ক সংলগ্ন সোনাকাটা বন্ধ থাকা সেতুটির নির্মাণ কাজ শুরু আওয়ামী লীগ ভারতে বসে এখনো ষড়যন্ত্র করছে: মেজর (অব.) হাফিজ উদ্দিন নেতৃত্বহীন বরগুনা বিএনপি: কর্নেল হারুনের হাত ধরেপরিবর্তনের আশা কুড়িগ্রাম নদে ভেসে এলো শিশুর মরদেহ, সঙ্গে চিরকুটে ছিল মোবাইল নম্বর

বিকেলে ভিডিও কনফারেন্সের মাধ্যমে শপথ নেবেন ১৮ বিচারপতি

  • প্রকাশিত : শনিবার, ৩০ মে, ২০২০
  • ৯৯৪ জন সংবাদটি পড়েছেন।

সুপ্রিমকোর্টের হাইকোর্ট বিভাগে স্থায়ী নিয়োগ পাওয়া ১৮ বিচারপতি আজ শনিবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে শপথ নেবেন। এ কারণে পূর্ব নির্ধারিত ফুল কোর্ট সভা বতিল করা হয়েছে।

সুপ্রিমকোর্টের রেজিষ্ট্রার জেনারেল মো. আলী আকবর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘হাইকোর্ট বিভাগে নিয়োগ পাওয়া ১৮ জন বিচারপতিকে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন শনিবার বিকেল তিনটায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে শপথ পাঠ করাবেন।’

স্থায়ী নিয়োগ পাওয়া ১৮ বিচারপতি হলেন- বিচারপতি মো. আবু আহমেদ জমাদার, বিচারপতি এস এম আব্দুল মবিন, বিচারপতি মো. মোস্তাফিজুর রহমান, বিচারপতি ফাতেমা নজীব, বিচারপতি মো. কামরুল হোসেন মোল্লা, বিচারপতি এস এম কুদ্দুস জামান, বিচারপতি মো. আতোয়ার রহমান, বিচারপতি খিজির হায়াত, বিচারপতি শশাংক শেখর সরকার, বিচারপতি মোহাম্মদ আলী, বিচারপতি মহি উদ্দিন শামীম, বিচারপতি মো. রিয়াজ উদ্দিন খান, বিচারপতি মো. খায়রুল আলম, বিচারপতি এস এম মনিরুজ্জামান, বিচারপতি আহমেদ সোহেল, বিচারপতি সরদার মো. রাশেদ জাহাঙ্গীর, বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামান ও বিচারপতি ড. কে এম হাফিজুল আলম।

প্রসঙ্গত, ২০১৮ সালের ৩০ মে রাষ্ট্রপতির আদেশক্রমে আইন ও বিচার বিভাগের তৎকালীন সিনিয়র সচিব আবু সালেহ শেখ মো. জহিরুল স্বাক্ষরিত এক পরিপত্রের মাধ্যমে হাইকোর্টে ১৮ জন বিচারপতিকে নিয়োগ দেওয়া হয়। এর পর নিয়ম অনুসারে দুই বছর বিচারিক কার্যক্রম পরিচালনা শেষে তাদের হাইকোর্টের স্থায়ী বিচারপতি হিসেবে নিয়োগ দেওয়া হলো।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design Developed By : JM IT SOLUTION