1. mznrs@yahoo.com : MIZANUR RAHMAN : MIZANUR RAHMAN
  2. jmitsolutionbd@gmail.com : jmmasud :
শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ১১:২০ অপরাহ্ন
শিরোনাম :
২২ বছরেই ২৪৫ কোটি টাকার মালিক: হলিউড তারকা মিলি ববি ব্রাউনের উত্থানের গল্প বরগুনার সংরক্ষিত মহিলা আসনে মীরা খানকে দেখতে চায় এলাকাবাসী তালতলীতে আওয়ামীলীগ নেতার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ ৮০ কেন্দ্রে টিকা নেবেন হজযাত্রীরা, এসএমএসে জানানো হবে তারিখ অতিরিক্ত কাজের চাপে বিরতিতে কেয়া পায়েল তারেক রহমানের গাড়িতে ‘রহস্যময়’ কাগজ সাঁটানোর ঘটনায় তদন্ত চলছে, শনাক্ত হয়নি মোটরসাইকেল আরোহী তালতলী ইকোপার্ক সংলগ্ন সোনাকাটা বন্ধ থাকা সেতুটির নির্মাণ কাজ শুরু আওয়ামী লীগ ভারতে বসে এখনো ষড়যন্ত্র করছে: মেজর (অব.) হাফিজ উদ্দিন নেতৃত্বহীন বরগুনা বিএনপি: কর্নেল হারুনের হাত ধরেপরিবর্তনের আশা কুড়িগ্রাম নদে ভেসে এলো শিশুর মরদেহ, সঙ্গে চিরকুটে ছিল মোবাইল নম্বর

স্ত্রী- পুত্রসহ নাসা গ্রুপের চেয়ারম্যান করোনায় আক্রান্ত

  • প্রকাশিত : সোমবার, ১ জুন, ২০২০
  • ৯৭৭ জন সংবাদটি পড়েছেন।

স্ত্রী, পুত্র ও পুত্রবধূসহ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন নাসা গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার। বেসরকারি এক্সিম ব্যাংকের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার ব্যাংক মালিকদের সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকসেরও (বিএবি) চেয়ারম্যান।

জানা গেছে, প্রায় এক সপ্তাহ আগে ভাইরাস সংক্রমণ শুরু হয় মজুমদার পরিবারে। এখন পর্যন্ত নজরুল ইসলাম মজুমদার ও তার স্ত্রী নাসরিন ইসলাম বাসায় থেকে চিকিৎসা নিচ্ছেন।

তবে তার ছেলে ওয়ালিদ বিন নজরুল ও তার স্ত্রী রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন। কয়েকদিন ধরে বাসায় চিকিৎসা নিয়েও পরিস্থিতির উন্নতি না হওয়ায় শনিবার তারা হাসপাতালে ভর্তি হয়েছেন।

নজরুল ইসলাম মজুমদার গণমাধ্যমকে জানান, সপ্তাহখানেক আগে আমার ছেলে ও বউমার কোভিড-১৯-এর উপসর্গ দেখা দেয়। পরে আমারও উপসর্গ দেখা দিলে আনোয়ার খান মেডিকেল কলেজ ও হাসপাতাল থেকে স্বাস্থ্যকর্মীরা বাসায় এসে করোনা ও ডেঙ্গুর নমুনা নিয়ে যায়। পরীক্ষার ফলাফলে আমার স্ত্রীসহ চারজনেরই করোনাভাইরাস পজেটিভ এসেছে। এখন পর্যন্ত আমরা বাসায় থেকেই চিকিৎসা নিয়েছি। সবার স্বাস্থ্য পরিস্থিতি উন্নতির দিকে।

দেশবাসীর কাছে দোয়া চেয়ে নজরুল ইসলাম বলেন, সতর্কতার সঙ্গেই চলাফেরা করেছি। তারপরও করোনাভাইরাস সংক্রমিত হওয়াকে আল্লাহর পরীক্ষা হিসেবেই নিয়েছি। দেশের অনেক শিল্প উদ্যোক্তাই এরই মধ্যে সংক্রমিত হয়েছেন। সবার জন্য দেশের সব মানুষের কাছে আমি দোয়া চাচ্ছি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design Developed By : JM IT SOLUTION