1. mznrs@yahoo.com : MIZANUR RAHMAN : MIZANUR RAHMAN
  2. jmitsolutionbd@gmail.com : jmmasud :
রবিবার, ০১ মার্চ ২০২৬, ০২:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
২২ বছরেই ২৪৫ কোটি টাকার মালিক: হলিউড তারকা মিলি ববি ব্রাউনের উত্থানের গল্প বরগুনার সংরক্ষিত মহিলা আসনে মীরা খানকে দেখতে চায় এলাকাবাসী তালতলীতে আওয়ামীলীগ নেতার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ ৮০ কেন্দ্রে টিকা নেবেন হজযাত্রীরা, এসএমএসে জানানো হবে তারিখ অতিরিক্ত কাজের চাপে বিরতিতে কেয়া পায়েল তারেক রহমানের গাড়িতে ‘রহস্যময়’ কাগজ সাঁটানোর ঘটনায় তদন্ত চলছে, শনাক্ত হয়নি মোটরসাইকেল আরোহী তালতলী ইকোপার্ক সংলগ্ন সোনাকাটা বন্ধ থাকা সেতুটির নির্মাণ কাজ শুরু আওয়ামী লীগ ভারতে বসে এখনো ষড়যন্ত্র করছে: মেজর (অব.) হাফিজ উদ্দিন নেতৃত্বহীন বরগুনা বিএনপি: কর্নেল হারুনের হাত ধরেপরিবর্তনের আশা কুড়িগ্রাম নদে ভেসে এলো শিশুর মরদেহ, সঙ্গে চিরকুটে ছিল মোবাইল নম্বর

বৃহস্পতিবার থেকে খুলছে যমুনা ফিউচার পার্ক

  • প্রকাশিত : সোমবার, ১ জুন, ২০২০
  • ১২২১ জন সংবাদটি পড়েছেন।

সরকারী নির্দেশনা অনুযায়ী সকল ধরনের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করে যমুনা ফিউচার পার্ক সীমিত পরিসরে ৪ই জুন বৃহস্পতিবার হতে প্রতিদিন সকাল ১১টা থেকে বিকাল ৪টা পর্যন্ত খোলা থাকবে। যমুনা বিল্ডার্সের সেলস এন্ড মার্কেটিং বিভাগের পরিচালক ডক্টর মোহাম্মদ আলমগীর আলম এক ভিডিও বার্তায় এ তথ্য জানান।

ভিডিও বার্তায় তিনি জানান, যমুনা ফিউচার পার্ক সীমিত পরিসরে খুলতে ৬ স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে। মার্কেটে যতো গাড়ি আসবে তা জীবাণূমুক্ত করা হবে। পার্কের অল্প কিছু প্রবেশদ্বার খোলা হবে। প্রত্যেক ক্রেতাকে জীবাণূমুক্ত করার ব্যবস্থা করা হবে। সবার শরীরের তাপমাত্রা মাপা হবে। সামাজিক দূরত্ব নিশ্চিত করতে প্রতিটি ফ্লোরে মনিটরিং টিম থাকবে। প্রবেশের সময় সুনির্দিষ্ট দূরত্ব নিশ্চিত করা হবে।

ডক্টর মোহাম্মদ আলমগীর আলম বলেন, ফুডকোর্টসহ সকল দোকান খোলা থাকবে শুধু বিনোদন পার্ক বন্ধ থাকবে। এছাড়া ক্রেতাদের মাস্ক ও হ্যান্ডগ্লাভস পরিধান করে আসতে অনুরোধ করা হয়েছে।

উল্লেখ্য, গত ১০ মে থেকে স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে দেশের দোকানপাট ও শপিংমলগুলো খোলার ঘোষণা দেয় সরকার। কিন্তু সেসময় মানুষের নিরাপত্তার কথা বিবেচনা করে যমুনা ফিউচার পার্ক বন্ধ রাখে কর্তৃপক্ষ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design Developed By : JM IT SOLUTION