1. mznrs@yahoo.com : MIZANUR RAHMAN : MIZANUR RAHMAN
  2. jmitsolutionbd@gmail.com : jmmasud :
রবিবার, ০১ মার্চ ২০২৬, ০৮:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
২২ বছরেই ২৪৫ কোটি টাকার মালিক: হলিউড তারকা মিলি ববি ব্রাউনের উত্থানের গল্প বরগুনার সংরক্ষিত মহিলা আসনে মীরা খানকে দেখতে চায় এলাকাবাসী তালতলীতে আওয়ামীলীগ নেতার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ ৮০ কেন্দ্রে টিকা নেবেন হজযাত্রীরা, এসএমএসে জানানো হবে তারিখ অতিরিক্ত কাজের চাপে বিরতিতে কেয়া পায়েল তারেক রহমানের গাড়িতে ‘রহস্যময়’ কাগজ সাঁটানোর ঘটনায় তদন্ত চলছে, শনাক্ত হয়নি মোটরসাইকেল আরোহী তালতলী ইকোপার্ক সংলগ্ন সোনাকাটা বন্ধ থাকা সেতুটির নির্মাণ কাজ শুরু আওয়ামী লীগ ভারতে বসে এখনো ষড়যন্ত্র করছে: মেজর (অব.) হাফিজ উদ্দিন নেতৃত্বহীন বরগুনা বিএনপি: কর্নেল হারুনের হাত ধরেপরিবর্তনের আশা কুড়িগ্রাম নদে ভেসে এলো শিশুর মরদেহ, সঙ্গে চিরকুটে ছিল মোবাইল নম্বর

গোপালগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় অন্তত ৫০ যাত্রী আহত

  • প্রকাশিত : সোমবার, ১ জুন, ২০২০
  • ১০১৫ জন সংবাদটি পড়েছেন।

 

গোপালগঞ্জে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় অন্তত ৫০ যাত্রী আহত হয়েছেন। আজ সোমবার সকালে ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানীর শিবগাতিতে সূর্যমুখী পরিবহনের একটি ঢাকাগামী যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাঁদে পড়ে যায়। এতে ওই বাসের অন্তত ২৮ জন যাত্রী আহত হন।

কাশিয়ানী থানার ওসি মোঃ আজিজুর রহমান ও মুকসুদপুর ফায়ার সার্ভিস সূত্রে এসব তথ্য জানা গেছে। মারাত্মক আহতদের মুকসুদপুর হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।

কাশিয়ানী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: আজিজুর রহমান জানান, সূয্যমুখী পরিবহনের একটি ঢাকাগামী যাত্রীবাহী বাস ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার শিবগাতি এলাকায় পৌঁছালে বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। আহতদের উদ্ধার করে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করা হয়েছে।

অন্যদিকে, একই মহাসড়কের গেড়াখোলা এলাকায় ঢাকাগামী টুঙ্গিপাড়া এক্সপ্রেসের যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাঁদে পড়ে গেলে সেখানে ২২ যাত্রী আহত হয়।

মুকমুদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মির্জা আবুল কালাম আজাদ জানান, ঢাকাগামী টুঙ্গিপাড়া এক্সপ্রেসের একটি যাত্রীবাহী বাস একই মহাসড়কের মুকসুদপুর উপজেলার গেড়াখোলা এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারালে বাস মহাসড়কের পাশে খাঁদে পড়ে যায়।

এতে বাসে থাকা অন্তত ২২ যাত্রী আহত হন। খবর পেয়ে পুলিশ ও মুকসুদপুর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আহতদেরকে উদ্ধার করে এবং মারাত্মক আহত ৪ জনকে কাশিয়ানী হাসপাতালে চিকিৎসার জন্য পাঠায়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design Developed By : JM IT SOLUTION