1. mznrs@yahoo.com : MIZANUR RAHMAN : MIZANUR RAHMAN
  2. jmitsolutionbd@gmail.com : jmmasud :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৮:০৮ অপরাহ্ন
শিরোনাম :
নতুন আঙ্গিকে আধুনিক চক্ষু চিকিৎসার ঠিকানা চরফ্যাশন দ্বীপ চক্ষু হাসপাতাল শিবারহাট হাইস্কুলে চরফ্যাশন দ্বীপ চক্ষু হাসপাতালের চক্ষু চিকিৎসা ক্যাম্প তারেক রহমান ও আনোয়ার ইব্রাহিম দ্বিপক্ষীয় বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলন বরগুনায় এলজিইডি কর্মকর্তাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ ২২ বছরেই ২৪৫ কোটি টাকার মালিক: হলিউড তারকা মিলি ববি ব্রাউনের উত্থানের গল্প বরগুনার সংরক্ষিত মহিলা আসনে মীরা খানকে দেখতে চায় এলাকাবাসী তালতলীতে আওয়ামীলীগ নেতার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ ৮০ কেন্দ্রে টিকা নেবেন হজযাত্রীরা, এসএমএসে জানানো হবে তারিখ অতিরিক্ত কাজের চাপে বিরতিতে কেয়া পায়েল তারেক রহমানের গাড়িতে ‘রহস্যময়’ কাগজ সাঁটানোর ঘটনায় তদন্ত চলছে, শনাক্ত হয়নি মোটরসাইকেল আরোহী

আম পরিবহনে শুক্রবার থেকে বিশেষ ট্রেন

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৪ জুন, ২০২০
  • ১১৬৪ জন সংবাদটি পড়েছেন।

 

করোনা ভাইরাস মহামারী পরিস্থিতিতে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জের আম বাগানের আম রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ক্রেতাদের কাছে পৌঁছে দিতে ব্যবস্থা করা হয়েছে বিশেষ ট্রেনের। আমবাহী বিশেষ ট্রেনটি রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকা যাতায়াত করবে।

আগামী শুক্রবার (৫ জুন) শুরু হবে এ বিশেষ ট্রেনের যাত্রা। রহনপুর থেকে চাঁপাইনবাবগঞ্জ ও রাজশাহী হয়ে আম নিয়ে দু’টি পার্সেল ট্রেন ঢাকার পথে চলাচল করবে।

পশ্চিমাঞ্চল রেলওয়ের পাকশী বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা (ডিসিও) ফুয়াদ হোসেন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আমের পাশাপাশি সব ধরনের শাক-সবজি, ফলমূল, ডিমসহ উত্তরের বিভিন্ন কৃষিজাত দ্রব্যও এই টেনে পরিবহন করা হবে। ঢাকায় পৌঁছানোর পর ব্যবসায়ীদের সুবিধামতো স্টেশনে ট্রেন থামানো হবে। এর আগে কখনও ট্রেনে এভাবে আম ঢাকায় নিয়ে যাওয়া হয়নি। করোনার কারণে উদ্ভূত পরিস্থিতিতে আম চাষিদের সুবিধার্থে এ ব্যবস্থা নেয়া হয়েছে। আমবাহী বিশেষ পার্সেল ট্রেনের নাম দেওয়া হয়েছে ‘ম্যাঙ্গো স্পেশাল ১, ২’।

পশ্চিমাঞ্চল রেলওয়ে সূত্র জানায়, ‘ম্যাংগো স্পেশাল-২’ ট্রেনটি সপ্তাহে প্রতিদিন চলাচল করবে। এই ট্রেন প্রতিদিন চাঁপাইনবাবগঞ্জ থেকে বিকেল ৪টায় এবং রাজশাহী থেকে বিকেল ৫টা ৫৫ মিনিটে ছাড়বে এবং ঢাকায় পৌঁছাবে রাত ১টায়।

আর ‘ম্যাংগো স্পেশাল-১’ ট্রেনটি প্রতিদিন ঢাকা থেকে দিনগত রাত ২টা ১৫ মিনিটে ছাড়বে এবং চাঁপাইনবাবগঞ্জ পৌঁছবে সকাল ১০টা ১৫ মিনিটে।

জানা গেছে, চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকায় আম নিতে কেজিপ্রতি ভাড়া লাগবে এক টাকা ৩০ পয়সা। আর রাজশাহী থেকে ভাড়া এক টাকা ১৭ পয়সা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design Developed By : JM IT SOLUTION