1. mznrs@yahoo.com : MIZANUR RAHMAN : MIZANUR RAHMAN
  2. jmitsolutionbd@gmail.com : jmmasud :
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৮:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
২২ বছরেই ২৪৫ কোটি টাকার মালিক: হলিউড তারকা মিলি ববি ব্রাউনের উত্থানের গল্প বরগুনার সংরক্ষিত মহিলা আসনে মীরা খানকে দেখতে চায় এলাকাবাসী তালতলীতে আওয়ামীলীগ নেতার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ ৮০ কেন্দ্রে টিকা নেবেন হজযাত্রীরা, এসএমএসে জানানো হবে তারিখ অতিরিক্ত কাজের চাপে বিরতিতে কেয়া পায়েল তারেক রহমানের গাড়িতে ‘রহস্যময়’ কাগজ সাঁটানোর ঘটনায় তদন্ত চলছে, শনাক্ত হয়নি মোটরসাইকেল আরোহী তালতলী ইকোপার্ক সংলগ্ন সোনাকাটা বন্ধ থাকা সেতুটির নির্মাণ কাজ শুরু আওয়ামী লীগ ভারতে বসে এখনো ষড়যন্ত্র করছে: মেজর (অব.) হাফিজ উদ্দিন নেতৃত্বহীন বরগুনা বিএনপি: কর্নেল হারুনের হাত ধরেপরিবর্তনের আশা কুড়িগ্রাম নদে ভেসে এলো শিশুর মরদেহ, সঙ্গে চিরকুটে ছিল মোবাইল নম্বর

গৌরনদীতে করোনা উপসর্গে মৃত্যু; লাশ সৎকারে এগিয়ে আসেনি কেউ

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৪ জুন, ২০২০
  • ১০০৬ জন সংবাদটি পড়েছেন।

আমিনুর রহমান শামীম, গৌরনদীঃ 

গৌরনদী উপজেলার বাটাজোড় ইউনিয়নের পূর্ব চন্দ্রহার গ্রামে আজ সকালে করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন মৃত অজিত কুমার বৈদ্যের ছেলে নির্মল কুমার বৈদ্য (৪৫)। খবর পেয়ে বুধবার বেলা এগারোটার দিকে উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় লাশ সৎকার করেছেন পার্শ্ববর্তী মাহিলাড়া ইউনিয়নের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক সৈকত কুমার গুহ ও তার করোনা প্রতিরোধ টিমের সদস্যরা।উপজেলা প্রশাসন বাড়িটিকে লকডাউন করেছে।

পারিবারিক সূত্রে জানা যায়, বাটাজোড় ইউনিয়নের পূর্ব চন্দ্রহার গ্রামের অজিত কুমার বৈদ্যের পুত্র নির্মল বৈদ্য নারায়নগঞ্জের একটি গার্মেন্টসে চাকুরী করতেন। তিনি গত ১ মে করোনার উপসর্গ নিয়ে ঢাকা থেকে সরাসরি বরিশাল শেবাচিম হাসপাতালের করোনা ল্যাবে নমুনা দিয়ে গ্রামের বাড়ি পূর্ব চন্দ্রহারে আসেন। পরবর্তীতে তিনি নিজ গৃহে হোম কোয়ারেন্টাইনে থেকে আজ ৩ মে সকালে পরলোকগমন করেন।

এলাকাবাসীর সাথে যোগাযোগ করলে তারা জানান করোনার উপসর্গ নিয়ে নির্মল বৈদ্যর মৃত্যুর বিষয়টি ছড়িয়ে পরলে পুরো এলাকায় আতংক ছড়িয়ে পরে। ধারণা করা হচ্ছে তিনি কোভিড-১৯ এ আক্রান্ত ছিলেন। যে কারণে ঢাকা থেকে করোনার উপসর্গ নিয়ে গ্রামের বাড়িতে এসে পরলোকগমন করা ব্যক্তির লাশ সৎকারে পরিবারের সদস্য কিংবা গ্রামের কেউ এগিয়ে আসেননি।

ইউপি চেয়ারম্যান সৈকত গুহ পিকলু মৃতের পরিবারের সদস্যদের বরাত দিয়ে জানান, মৃত নির্মল বৈদ্যের লাশ সৎকারে পরিবারের সদস্যসহ ওই ইউনিয়নের কেউই এগিয়ে আসেননি।
পরবর্তীতে বিষয়টি উপজেলা নির্বাহী অফিসার ইসরাত জাহানের মাধ্যমে জানতে পেরে উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় মাহিলাড়া ইউনিয়ন করোনা প্রতিরোধ কমিটির সদস্য সুজিত কুমার দাস, অমল হাজারী, পলাশ মন্ডল, গ্রাম পুলিশ জসিম বেপারীর সহায়তায় দুপুরে লাশ সৎকার করা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার ইসরাত জাহান লাশ সৎকারে যাওয়া সকল সদস্যদের উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম প্রদান করেছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design Developed By : JM IT SOLUTION