1. mznrs@yahoo.com : MIZANUR RAHMAN : MIZANUR RAHMAN
  2. jmitsolutionbd@gmail.com : jmmasud :
শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
২২ বছরেই ২৪৫ কোটি টাকার মালিক: হলিউড তারকা মিলি ববি ব্রাউনের উত্থানের গল্প বরগুনার সংরক্ষিত মহিলা আসনে মীরা খানকে দেখতে চায় এলাকাবাসী তালতলীতে আওয়ামীলীগ নেতার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ ৮০ কেন্দ্রে টিকা নেবেন হজযাত্রীরা, এসএমএসে জানানো হবে তারিখ অতিরিক্ত কাজের চাপে বিরতিতে কেয়া পায়েল তারেক রহমানের গাড়িতে ‘রহস্যময়’ কাগজ সাঁটানোর ঘটনায় তদন্ত চলছে, শনাক্ত হয়নি মোটরসাইকেল আরোহী তালতলী ইকোপার্ক সংলগ্ন সোনাকাটা বন্ধ থাকা সেতুটির নির্মাণ কাজ শুরু আওয়ামী লীগ ভারতে বসে এখনো ষড়যন্ত্র করছে: মেজর (অব.) হাফিজ উদ্দিন নেতৃত্বহীন বরগুনা বিএনপি: কর্নেল হারুনের হাত ধরেপরিবর্তনের আশা কুড়িগ্রাম নদে ভেসে এলো শিশুর মরদেহ, সঙ্গে চিরকুটে ছিল মোবাইল নম্বর

‘পপগুরু’ আজম খানের নবম মৃত্যুবার্ষিকী

  • প্রকাশিত : শুক্রবার, ৫ জুন, ২০২০
  • ১১৪৭ জন সংবাদটি পড়েছেন।

 

‘একে একে চলিয়া যাবে সবাই, তুমিও যাবে আমিও যাব, মিছে ভাব তাই’—মাইক্রোফোন হাতে মঞ্চে যে মানুষটি দাঁড়ালেই হর্ষধ্বনিতে ফেটে পড়ত অগণিত মানুষ, আজ সেই মানুষটির স্তব্ধ হয়ে যাওয়ার দিন।

আজ পপগুরু ও মুক্তিযোদ্ধা আজম খানের চলে যাওয়ার দিন। ২০১১ সালের আজকের এই দিনে না ফেরার দেশে পাড়ি জমান তিনি। এরপর রাষ্ট্রীয় সর্বোচ্চ সম্মাননার মাধ্যমে তাকে সমাহিত করা হয় মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে।

জনপ্রিয় এ শিল্পী ১৯৫০ সালের ২৮ ফেব্রুয়ারি ঢাকার আজিমপুর কলোনির সরকারি কোয়ার্টারে জন্মগ্রহণ করেন। তার পুরো নাম মাহাবুবুল হক খান হলেও আজম খান নামেই তিনি পরিচিত। ১৯৭০ সালে টিএন্ডটি কলেজ থেকে বাণিজ্য বিভাগে এইচএসসি উত্তীর্ণ হন তিনি।

মাত্র ২১ বছর বয়সেই অংশ নেন মুক্তিযুদ্ধে। আগরতলা থেকে ট্রেনিং দিয়ে এসে কুমিল্লা ও ঢাকার গেরিলা বাহিনীতে কমান্ডোর দায়িত্ব পালন করেন। মুক্তিযোদ্ধাদের অনুপ্রাণিত করতে দেশাত্মবোধক গান গেয়ে শোনাতেন তিনি।

মুক্তিযুদ্ধের পর তার ব্যান্ড ‘উচ্চারণ’ দেশব্যাপী সংগীত জগতে আলোড়ন সৃষ্টি করে। ১৯৭২ সালে বন্ধু নিলু আর মনসুরকে গিটারে, সাদেককে ড্রামে আর নিজেকে প্রধান ভোকাল করে অনুষ্ঠান শুরু করেন। ১৯৭২ সালে তার ‘এত সুন্দর দুনিয়ায় কিছুই রবে না রে’ আর ‘চার কালেমা সাক্ষী দেবে’ গান দুটি বিটিভিতে প্রচার হয়ে ব্যাপক প্রশংসিত হয়। পরবর্তী সময়ে বিটিভিতে ‘রেললাইনের ওই বস্তিতে’ গান গেয়ে ব্যাপক আলোড়ন তুলেছিলেন আজম খান। গানের বাইরেও আজম খান ১৯৮৬ সালে ‘কালা বাউল’ নামে হিরামনের একটি নাটকে এবং ২০০৩ সালে শাহীন-সুমন পরিচালিত ‘গডফাদার’ চলচ্চিত্রের অভিনয় করেন তিনি।

২০০৩ সালে গডফাদার নামের একটি বাংলা চলচ্চিত্রেও আজম খান অভিনয় করেন। কয়েকটি বিজ্ঞাপনচিত্রে মডেল হয়েছেন। সংগীতের পাশাপাশি খেলাধুলার প্রতি ছিল তাঁর গভীর অনুরাগ। সাঁতারের প্রশিক্ষক হিসেবেও দায়িত্ব পালন করেছেন। তিনি ‘গডফাদার’ নামে একটি বাংলা সিনেমায় ভিলেনের ভূমিকায় অভিনয় করেন। এ ছাড়া ২০০৩ সালে ক্রাউন এনার্জি ড্রিংকসের বিজ্ঞাপনের মাধ্যমে প্রথম বিজ্ঞাপনচিত্রের মডেল হন। এরপর ২০০৫ ও ২০০৮ সালে বাংলালিংক এবং ২০১০ সালে কোবরা ড্রিংকসের বিজ্ঞাপনের মডেল হন।

আজম খানের জনপ্রিয় গানের মধ্যে রয়েছে- ‘আমি যারে চাইরে’, ‘রেললাইনের ওই বস্তিতে’, ‘ওরে সালেকা ওরে মালেকা’, ‘আলাল ও দুলাল’, ‘একসিডেন্ট’, ‘অনামিকা’, ‘অভিমানী’, ‘আসি আসি বলে’, ‘হাইকোর্টের মাজারে’, ‘পাপড়ি’, ‘বাধা দিও না’, ‘যে মেয়ে চোখে দেখে না’ ইত্যাদি।

আজম খানের বড় ভাই সাইদ খান (সরকারি চাকরিজীবী), মেজ ভাই আলম খান (সুরকার), ছোট ভাই লিয়াকত আলী খান (মুক্তিযোদ্ধা) এবং ছোট বোন শামীমা আক্তার খানম। ১৯৮১ সালে তিনি সাহেদা বেগমকে বিয়ে করেন। তাঁর দুই মেয়ে ইমা খান ও অরণি খান এবং ছেলে হৃদয় খান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design Developed By : JM IT SOLUTION