1. mznrs@yahoo.com : MIZANUR RAHMAN : MIZANUR RAHMAN
  2. jmitsolutionbd@gmail.com : jmmasud :
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৭:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
২২ বছরেই ২৪৫ কোটি টাকার মালিক: হলিউড তারকা মিলি ববি ব্রাউনের উত্থানের গল্প বরগুনার সংরক্ষিত মহিলা আসনে মীরা খানকে দেখতে চায় এলাকাবাসী তালতলীতে আওয়ামীলীগ নেতার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ ৮০ কেন্দ্রে টিকা নেবেন হজযাত্রীরা, এসএমএসে জানানো হবে তারিখ অতিরিক্ত কাজের চাপে বিরতিতে কেয়া পায়েল তারেক রহমানের গাড়িতে ‘রহস্যময়’ কাগজ সাঁটানোর ঘটনায় তদন্ত চলছে, শনাক্ত হয়নি মোটরসাইকেল আরোহী তালতলী ইকোপার্ক সংলগ্ন সোনাকাটা বন্ধ থাকা সেতুটির নির্মাণ কাজ শুরু আওয়ামী লীগ ভারতে বসে এখনো ষড়যন্ত্র করছে: মেজর (অব.) হাফিজ উদ্দিন নেতৃত্বহীন বরগুনা বিএনপি: কর্নেল হারুনের হাত ধরেপরিবর্তনের আশা কুড়িগ্রাম নদে ভেসে এলো শিশুর মরদেহ, সঙ্গে চিরকুটে ছিল মোবাইল নম্বর

করোনায় ২৪ ঘন্টায় ৪২ মৃত্যু, শনাক্ত ২৭৪৩

  • প্রকাশিত : রবিবার, ৭ জুন, ২০২০
  • ১০৭০ জন সংবাদটি পড়েছেন।

বিশেষ প্রতিবেদকঃ 

গত ২৪ ঘণ্টায় দেশে আরও ২ হাজার ৭৪৩ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। এ নিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৬৫ হাজার ৭৬৯ জন। এছাড়া গত ২৪ ঘণ্টায় দেশে সর্বোচ্চ ৪২ জনের মৃত্যুর মধ্য দিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৮৮৮ জনে। গত ২৪ ঘণ্টায় আরও ৫৭৮ জন সুস্থ হয়েছেন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ১৩ হাজার ৯০৩ জন।

রোববার (৭ জুন) দুপুরে করোনা ভাইরাস নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন বুলেটিনে এ তথ্য জানান সংস্থাটির অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্তে ১২ হাজার ৮৪২টি নমুনা সংগ্রহ করা হয়। এর মধ্যে ৫২টি ল্যাবে আগের নমুনা মিলে পরীক্ষা করা হয় ১৩ হাজার ১৩৬টি নমুনা। এ নিয়ে দেশে মোট নমুনা পরীক্ষা করা হলো ৩ লাখ ৯৭ হাজার ৯৮৭টি।

নাসিমা সুলতানা জানান, ২৪ ঘণ্টায় মৃত্যু ৪২ জনের মধ্যে পুরুষ ৩৫ জন, নারী সাত জন। এদের মধ্যে রয়েছেন ঢাকা বিভাগে ২৭ জন এবং চট্টগ্রাম বিভাগে আট জন, সিলেট বিভাগে দুই জন, রাজশাহী বিভাগে দুই জন, ময়মনসিংহ বিভাগে এক জন, খুলনা বিভাগে দুই জন।

বয়স বিশ্লেষণ করলে দেখা যায়, ৯১ থেকে ১০০ বছরের মধ্যে রয়েছেন একজন, ৭১ থেকে ৮০ বছরের মধ্যে তিন জন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে ১৪ জন, ৫১ থেকে ৬০ বছর বয়সের মধ্যে সাত জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে নয় জন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে সাত জন, ২১ থেকে ৩০ বছরের মধ্যে এক জন। এদের মধ্যে হাসপাতালে মারা গেছেন ৩০ জন এবং বাড়িতে মারা গেছেন ১২ জন।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় আইসোলেশনে এসেছেন ৪৬৭ জন। মোট আইসোলেশনে আছেন সাত হাজার ৩৯৯ জন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design Developed By : JM IT SOLUTION