1. mznrs@yahoo.com : MIZANUR RAHMAN : MIZANUR RAHMAN
  2. jmitsolutionbd@gmail.com : jmmasud :
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০২:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
নতুন আঙ্গিকে আধুনিক চক্ষু চিকিৎসার ঠিকানা চরফ্যাশন দ্বীপ চক্ষু হাসপাতাল শিবারহাট হাইস্কুলে চরফ্যাশন দ্বীপ চক্ষু হাসপাতালের চক্ষু চিকিৎসা ক্যাম্প তারেক রহমান ও আনোয়ার ইব্রাহিম দ্বিপক্ষীয় বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলন বরগুনায় এলজিইডি কর্মকর্তাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ ২২ বছরেই ২৪৫ কোটি টাকার মালিক: হলিউড তারকা মিলি ববি ব্রাউনের উত্থানের গল্প বরগুনার সংরক্ষিত মহিলা আসনে মীরা খানকে দেখতে চায় এলাকাবাসী তালতলীতে আওয়ামীলীগ নেতার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ ৮০ কেন্দ্রে টিকা নেবেন হজযাত্রীরা, এসএমএসে জানানো হবে তারিখ অতিরিক্ত কাজের চাপে বিরতিতে কেয়া পায়েল তারেক রহমানের গাড়িতে ‘রহস্যময়’ কাগজ সাঁটানোর ঘটনায় তদন্ত চলছে, শনাক্ত হয়নি মোটরসাইকেল আরোহী

ডাঃ আনোয়ার মৃত্যুতে আওয়ামী লীগ নেতা আরিফিন মোল্লার শোক

  • প্রকাশিত : মঙ্গলবার, ৯ জুন, ২০২০
  • ১১৯৩ জন সংবাদটি পড়েছেন।

নিজস্ব প্রতিনিধিঃ

বরিশালের রাহাত আনোয়ার হাসপাতালের চেয়ারম্যান, সমাজসেবক, শিক্ষানুরাগী ও বরিশাল থেকে প্রকাশিত দৈনিক বরিশালের আজকাল পত্রিকার প্রকাশক বিশিষ্ট চিকিৎসক ডা: আনোয়ার হোসেন আর নেই। ইন্নালিল্লাহি অইন্না ইলাইহি রাজেউন।

তিনি ঝালকাঠি জেলা আওয়ামী লীগের সহ-সভাপতির দায়িত্বে ছিলেন।
আজ মঙ্গলবার (০৯ জুন) রাত পৌনে ৩টায় রাজধানীর বাড্ডা এলাকায় একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

তার মৃত্যুতে এক শোকবার্তায় আওয়ামী লীগ নেতা আরিফিন মোল্লা মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা সহ শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন। তিনি আরো বলেন, ডাঃ আনোয়ার ছিলেন গরীবের বন্ধু। সমগ্র দেশে যখন করোনা আক্রান্ত বেড়েই চলছে এবং প্রাইভেট হাসপাতাল, প্যাথলজিক্যাল ল্যাবরেটরি, ডাক্তারদের প্রাইভেট চেম্বার গুলো যখন বন্ধ ছিলো তখন বরিশালের রাহাত মেডিকেল হাসপাতাল রোগীদের সেবা দিয়ে আসছিল।

পারিবারিক সূত্র থেকে জানা যায় আনোয়ার হোসেনকে প্রথমে স্কয়ার হাসপাতালে নেওয়া হয়। শয্যা খালি না থাকার অজুহাতে সেখান থেকে তাকে ফিরিয়ে দেওয়া হয়।

সেখান থেকে সিকদার মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখান থেকেও একই ভাবে ফিরিয়ে দেওয়া হয়।

পরে তার শারীরিক অবস্থা খারাপ হয়ে পড়লে দ্রুত বাড্ডা এলাকার একটি প্রাইভেট হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে স্বজনরা জানিয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design Developed By : JM IT SOLUTION