1. mznrs@yahoo.com : MIZANUR RAHMAN : MIZANUR RAHMAN
  2. jmitsolutionbd@gmail.com : jmmasud :
শুক্রবার, ০৫ জুন ২০২৬, ০৭:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
বরগুনায় এলজিইডি কর্মকর্তাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ ২২ বছরেই ২৪৫ কোটি টাকার মালিক: হলিউড তারকা মিলি ববি ব্রাউনের উত্থানের গল্প বরগুনার সংরক্ষিত মহিলা আসনে মীরা খানকে দেখতে চায় এলাকাবাসী তালতলীতে আওয়ামীলীগ নেতার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ ৮০ কেন্দ্রে টিকা নেবেন হজযাত্রীরা, এসএমএসে জানানো হবে তারিখ অতিরিক্ত কাজের চাপে বিরতিতে কেয়া পায়েল তারেক রহমানের গাড়িতে ‘রহস্যময়’ কাগজ সাঁটানোর ঘটনায় তদন্ত চলছে, শনাক্ত হয়নি মোটরসাইকেল আরোহী তালতলী ইকোপার্ক সংলগ্ন সোনাকাটা বন্ধ থাকা সেতুটির নির্মাণ কাজ শুরু আওয়ামী লীগ ভারতে বসে এখনো ষড়যন্ত্র করছে: মেজর (অব.) হাফিজ উদ্দিন নেতৃত্বহীন বরগুনা বিএনপি: কর্নেল হারুনের হাত ধরেপরিবর্তনের আশা

ধর্ম প্রতিমন্ত্রী শেখ মো: আবদুল্লাহ’র মৃত্যুতে তথ্যমন্ত্রীর শোক

  • প্রকাশিত : রবিবার, ১৪ জুন, ২০২০
  • ১২৬৩ জন সংবাদটি পড়েছেন।

ধর্ম প্রতিমন্ত্রী আলহাজ্ব এডভোকেট শেখ মোঃ আব্দুল্লাহ’র মৃত্যুতে গভীর শোক ও দুঃখপ্রকাশ করেছেন তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ।

রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার রাত পৌনে বারোটার দিকে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি। ১৯৪৫ সালের ৮ সেপ্টেম্বর গোপালগঞ্জের কেকানিয়া গ্রামের জন্মগ্রহণকারী শেখ আব্দুল্লাহ’র বয়স হয়েছিল ৭৫ বছর।

তথ্যমন্ত্রী তার শোকবার্তায় বলেন, ‘ছাত্রাবস্থায় জাতির পিতার আদর্শে রাজনীতিতে যুক্ত হওয়া শেখ আব্দুল্লাহ ১৯৬৬ সালের ৬ দফা আন্দোলন, ঊনসত্তরের গণ-অভ্যুত্থান ও একাত্তরের মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে অনন্য ভূমিকা রেখেছেন। স্বাধীনতা পরবর্তীকালেও তার একনিষ্ঠ কর্মময় জীবন ছিল দেশপ্রেম ও মেধার স্বাক্ষরে প্রোজ্জ্বল। তার মৃত্যুতে দেশ একজন সৎ, সাহসী ও প্রজ্ঞাবান নেতাকে হারালো।’

মন্ত্রী ড. হাছান মাহমুদ প্রয়াত শেখ আব্দুল্লাহ’র বিদেহী আত্মার শান্তি কামনা করেন ও শোকাহত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design Developed By : JM IT SOLUTION