1. mznrs@yahoo.com : MIZANUR RAHMAN : MIZANUR RAHMAN
  2. jmitsolutionbd@gmail.com : jmmasud :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০২:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
নতুন আঙ্গিকে আধুনিক চক্ষু চিকিৎসার ঠিকানা চরফ্যাশন দ্বীপ চক্ষু হাসপাতাল শিবারহাট হাইস্কুলে চরফ্যাশন দ্বীপ চক্ষু হাসপাতালের চক্ষু চিকিৎসা ক্যাম্প তারেক রহমান ও আনোয়ার ইব্রাহিম দ্বিপক্ষীয় বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলন বরগুনায় এলজিইডি কর্মকর্তাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ ২২ বছরেই ২৪৫ কোটি টাকার মালিক: হলিউড তারকা মিলি ববি ব্রাউনের উত্থানের গল্প বরগুনার সংরক্ষিত মহিলা আসনে মীরা খানকে দেখতে চায় এলাকাবাসী তালতলীতে আওয়ামীলীগ নেতার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ ৮০ কেন্দ্রে টিকা নেবেন হজযাত্রীরা, এসএমএসে জানানো হবে তারিখ অতিরিক্ত কাজের চাপে বিরতিতে কেয়া পায়েল তারেক রহমানের গাড়িতে ‘রহস্যময়’ কাগজ সাঁটানোর ঘটনায় তদন্ত চলছে, শনাক্ত হয়নি মোটরসাইকেল আরোহী

বরিশালে করোনা উপসর্গ নিয়ে শিক্ষা কর্মকর্তার মৃত্যু

  • প্রকাশিত : মঙ্গলবার, ১৬ জুন, ২০২০
  • ১১৮৫ জন সংবাদটি পড়েছেন।

ভোলার সিনিয়র সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার এ.বি.এম খলিলুর রহমান করোনা উপসর্গ নিয়ে ইন্তেকাল করেছেন।

আজ মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে তিনি চিকিৎসাধীন অবস্থায় বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে শেষ নি:শ্বাস ত্যাগ করেন ( ইন্না লিল্লাহি …. রাজিউন)।

শেবাচিম হাসপাতাল সূত্রে জানা যায়- গত ৬ জুন (শনিবার) এবিএম খলিলুর রহমানের জ্বর ও কাশি হয়। পরে রোববার (৭ জুন) তিনি বরিশালে ডাক্তার দেখাতে আসেন। এরপর তার শরীরিক অবস্থার অবনতি হলে গত দুইদিন আগে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। সেখানে তার করোনা পরীক্ষা করা হয়। তবে রিপোর্ট এখনও আসেনি। এরই মধ্যে মঙ্গলবার সকালে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ভোলা জেলা শিক্ষা অফিসার মো. কামরুজ্জামান বলেন, এবিএম খলিলুর রহমানের মৃত্যুতে আমরা ভোলা জেলা শিক্ষা অফিসের কর্মকর্তা ও কর্মচারীরা শোকাহত। তার মরদেহ তার গ্রামের বাড়ি বরগুনার তালতলিতে দাফন করা হবে।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫০ বছর। তিনি স্ত্রী ও ১ ছেলে এবং ১ মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। এদিকে তার মৃত্যুতে ভোলার প্রাথমিক শিক্ষা অফিসের কর্মকর্তা কর্মচারীসহ সকল শিক্ষক শিক্ষিকার মাঝে শোকের ছায়া নেমে আসে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design Developed By : JM IT SOLUTION