1. mznrs@yahoo.com : MIZANUR RAHMAN : MIZANUR RAHMAN
  2. jmitsolutionbd@gmail.com : jmmasud :
শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
২২ বছরেই ২৪৫ কোটি টাকার মালিক: হলিউড তারকা মিলি ববি ব্রাউনের উত্থানের গল্প বরগুনার সংরক্ষিত মহিলা আসনে মীরা খানকে দেখতে চায় এলাকাবাসী তালতলীতে আওয়ামীলীগ নেতার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ ৮০ কেন্দ্রে টিকা নেবেন হজযাত্রীরা, এসএমএসে জানানো হবে তারিখ অতিরিক্ত কাজের চাপে বিরতিতে কেয়া পায়েল তারেক রহমানের গাড়িতে ‘রহস্যময়’ কাগজ সাঁটানোর ঘটনায় তদন্ত চলছে, শনাক্ত হয়নি মোটরসাইকেল আরোহী তালতলী ইকোপার্ক সংলগ্ন সোনাকাটা বন্ধ থাকা সেতুটির নির্মাণ কাজ শুরু আওয়ামী লীগ ভারতে বসে এখনো ষড়যন্ত্র করছে: মেজর (অব.) হাফিজ উদ্দিন নেতৃত্বহীন বরগুনা বিএনপি: কর্নেল হারুনের হাত ধরেপরিবর্তনের আশা কুড়িগ্রাম নদে ভেসে এলো শিশুর মরদেহ, সঙ্গে চিরকুটে ছিল মোবাইল নম্বর

করোনাভাইরাসে আরও এক চিকিৎসকের মৃত্যু

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২০
  • ১০০৩ জন সংবাদটি পড়েছেন।

স্টাফ রিপোর্টারঃ

সাভারে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও এক চিকিৎসকের মৃত্যু হয়েছে। নিহত চিকিৎসকের নাম রফিকুল হায়দার। তিনি সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালের ডায়াবেটোলজিস্ট ও এন্ডোক্রাইনোলজিস্ট হিসেবে দীর্ঘদিন কর্মরত ছিলেন।

চিকিৎসক রফিকুল হায়দারের ভগ্নিপতি ওহেদুজ্জামান বলেন, মিরপুরের পল্লবীর বাসায় একাই থাকতেন চিকিৎসক রফিকুল হায়দার। একমাত্র ছেলে প্রাজ্বলকে নিয়ে তার সাবেক স্ত্রী ডা. রোমেনা হেলাল শর্মা বর্তমানে আমেরিকায় বসবাস করেন। চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার সন্তোষপুর গ্রামের মোহাম্মদ সুফিয়ানের ছেলে চিকিৎসক রফিকুল হায়দার সিলেটের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে এমবিবিএস পাস করেন।

বুধবার রাতেই কোয়ান্টাম ফাউন্ডেশনের মাধ্যমে স্বাস্থ্যবিধি মেনে রফিকুল হায়দারের জানাজা শেষে রায়েরবাজার শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হয়।

এদিকে চিকিৎসক রফিকুল হায়দারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন এনাম মেডিকেল কলেজ হাসপাতালের প্রতিষ্ঠাতা এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এনামুর রহমান। মরহুমের মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন প্রতিমন্ত্রী।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design Developed By : JM IT SOLUTION