1. mznrs@yahoo.com : MIZANUR RAHMAN : MIZANUR RAHMAN
  2. jmitsolutionbd@gmail.com : jmmasud :
শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
২২ বছরেই ২৪৫ কোটি টাকার মালিক: হলিউড তারকা মিলি ববি ব্রাউনের উত্থানের গল্প বরগুনার সংরক্ষিত মহিলা আসনে মীরা খানকে দেখতে চায় এলাকাবাসী তালতলীতে আওয়ামীলীগ নেতার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ ৮০ কেন্দ্রে টিকা নেবেন হজযাত্রীরা, এসএমএসে জানানো হবে তারিখ অতিরিক্ত কাজের চাপে বিরতিতে কেয়া পায়েল তারেক রহমানের গাড়িতে ‘রহস্যময়’ কাগজ সাঁটানোর ঘটনায় তদন্ত চলছে, শনাক্ত হয়নি মোটরসাইকেল আরোহী তালতলী ইকোপার্ক সংলগ্ন সোনাকাটা বন্ধ থাকা সেতুটির নির্মাণ কাজ শুরু আওয়ামী লীগ ভারতে বসে এখনো ষড়যন্ত্র করছে: মেজর (অব.) হাফিজ উদ্দিন নেতৃত্বহীন বরগুনা বিএনপি: কর্নেল হারুনের হাত ধরেপরিবর্তনের আশা কুড়িগ্রাম নদে ভেসে এলো শিশুর মরদেহ, সঙ্গে চিরকুটে ছিল মোবাইল নম্বর

কামাল লোহানীর মৃত্যুতে জাতীয় পার্টি চেয়ারম্যান এর শোক

  • প্রকাশিত : শনিবার, ২০ জুন, ২০২০
  • ১০৯৪ জন সংবাদটি পড়েছেন।

একুশে পদক প্রাপ্ত প্রখ্যাত সাংবাদিক, শিল্পকলা একাডেমীর সাবেক মহাপরিচালক ও দেশবরেণ্য সাংস্কৃতিক ব্যক্তিত্ব কামাল লোহানীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের এমপি। তিনি আজ এক শোক বার্তায় প্রয়াত কামাল লোহানীর বিদেহী আত্মার শান্তি কামনা করেছন। পাশাপাশি শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন জাতীয় পার্টি চেয়ারম্যান।

শোক বার্তায় জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বলেন, আবু নাঈম মোহাম্মদ মোস্তফা কামাল খান লোহানী শুধু কামাল লোহানী নামেই বিখ্যাত ছিলেন। তিনি ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি হিসেবে কৃতিত্বের স্বাক্ষর রেখেছেন। সাংবাদিকদের অধিকার আদায় এবং দক্ষতা উন্নয়নে অসাধারণ ভূমিকা রেখেছিলেন তিনি। শিল্পকলা একাডেমীর সাবেক মহাপরিচালক হিসেবে দেশের সংস্কৃতি বিকাশে অসামান্য অবদান রেখেছিলেন। এছাড়া ছায়ানটের সাধারণ সম্পাদক ও উদীচী শিল্পী গোষ্ঠীর সভাপতি হিসেবেও দেশের সাংস্কৃতিক অঙ্গণ এগিয়ে নিতে কাজ করেছেন।

জাতীয় পার্টি চেয়ারম্যান বলেন, কামাল লোহানীর মৃত্যুতে দেশ এক আদর্শবান অভিভাবক হারালো।

একুশে পদক প্রাপ্ত প্রখ্যাত সাংবাদিক, শিল্পকলা একাডেমীর সাবেক মহাপরিচালক ও দেশবরেণ্য সাংস্কৃতিক ব্যক্তিত্ব কামাল লোহানীর মৃত্যুতে একইভাবে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয় পার্টি মহাসচিব ও বিরোধী দলীয় চিফ হুইপ মোঃ মসিউর রহমান রাঙ্গাঁ এমপি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design Developed By : JM IT SOLUTION