1. mznrs@yahoo.com : MIZANUR RAHMAN : MIZANUR RAHMAN
  2. jmitsolutionbd@gmail.com : jmmasud :
সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ১০:০৬ অপরাহ্ন
শিরোনাম :
তালতলীতে আওয়ামীলীগ নেতার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ ৮০ কেন্দ্রে টিকা নেবেন হজযাত্রীরা, এসএমএসে জানানো হবে তারিখ অতিরিক্ত কাজের চাপে বিরতিতে কেয়া পায়েল তারেক রহমানের গাড়িতে ‘রহস্যময়’ কাগজ সাঁটানোর ঘটনায় তদন্ত চলছে, শনাক্ত হয়নি মোটরসাইকেল আরোহী তালতলী ইকোপার্ক সংলগ্ন সোনাকাটা বন্ধ থাকা সেতুটির নির্মাণ কাজ শুরু আওয়ামী লীগ ভারতে বসে এখনো ষড়যন্ত্র করছে: মেজর (অব.) হাফিজ উদ্দিন নেতৃত্বহীন বরগুনা বিএনপি: কর্নেল হারুনের হাত ধরেপরিবর্তনের আশা কুড়িগ্রাম নদে ভেসে এলো শিশুর মরদেহ, সঙ্গে চিরকুটে ছিল মোবাইল নম্বর তালতলী ইকোপার্ক সংলগ্ন সোনাকাটা সেতুটি দ্রুত নির্মানের দাবি এলাকাবাসীর বরিশাল মহানগর ক্লাব ক্রিকেট টুর্নামেন্ট ২০২৫ অনুষ্ঠিত

করোনার নতুন নাম ‘কুং ফ্লু’!

  • প্রকাশিত : সোমবার, ২২ জুন, ২০২০
  • ১০৪০ জন সংবাদটি পড়েছেন।

আন্তর্জাতিক ডেস্ক:

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প করোনাভাইরাস নিয়ে আবারও চীনকে দোষারোপ করলেন। প্রাণঘাতী এ ভাইরাসে নতুন নামকরণ করলেন ‘কুং ফ্লু’।

করোনা ও লকডাউন পরবর্তী প্রথম নির্বাচনী প্রচারণা চালাতে ওকলাহোমার তুলসায় গিয়েছিলেন ট্রাম্প। সেখানেই তিনি করোনাভাইরাস নিয়ে কথা বলেন। মার্কিন প্রেসিডেন্ট বলেন, ইতিহাসে অন্য যে কোনো রোগের চেয়ে বেশি নাম রয়েছে কোভিড-১৯ রোগের।

ট্রাম্প বলেন, ‘আমি এর নাম দিতে পারি- কুং ফ্লু। আমি আরও ১৯টি ভিন্ন সংস্করণের নাম দিতে পারি। অনেকে এটাকে একটা ভাইরাস বলে। অনেকে বলে ফ্লু। পার্থক্য কী। আমি মনে করি আমাদের কাছে এটির নামের ১৯ কিংবা ২০টি সংস্করণ আছে।’

করোনা চীনে উৎপত্তি হওয়ায় দেশটির মার্শাল আর্টের সংস্করণ কুং ফুর সঙ্গে মিল রেখে ট্রাম্প এই নতুন নাম দিলেন। একই বক্তব্যে কোভিড-১৯ কে ‘চীনা ভাইরাস’ বলেছেন তিনি।

জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের মতে, এ পর্যন্ত করোনায় ৮৯ লাখের বেশি মানুষ আক্রান্ত হয়েছেন। যুক্তরাষ্ট্রে এ পর্যন্ত ২২ লাখ মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। আর এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ১ লাখ ১৯ হাজারের বেশি মানুষের।

গত বছর ডিসেম্বরে চীনের উহান শহর থেকে প্রথম করোনা শনাক্ত হয়। বর্তমানে এ ভাইরাসটি ২১০টির বেশি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে।

এই করোনা আতঙ্কের মধ্যেই ৭৪ বছর বয়সী ট্রাম্প নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন। আগামী নভেম্বরে প্রেসিডেন্ট নির্বাচন সূত্র: এনডিটিভি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design Developed By : JM IT SOLUTION