1. mznrs@yahoo.com : MIZANUR RAHMAN : MIZANUR RAHMAN
  2. jmitsolutionbd@gmail.com : jmmasud :
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৮:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
২২ বছরেই ২৪৫ কোটি টাকার মালিক: হলিউড তারকা মিলি ববি ব্রাউনের উত্থানের গল্প বরগুনার সংরক্ষিত মহিলা আসনে মীরা খানকে দেখতে চায় এলাকাবাসী তালতলীতে আওয়ামীলীগ নেতার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ ৮০ কেন্দ্রে টিকা নেবেন হজযাত্রীরা, এসএমএসে জানানো হবে তারিখ অতিরিক্ত কাজের চাপে বিরতিতে কেয়া পায়েল তারেক রহমানের গাড়িতে ‘রহস্যময়’ কাগজ সাঁটানোর ঘটনায় তদন্ত চলছে, শনাক্ত হয়নি মোটরসাইকেল আরোহী তালতলী ইকোপার্ক সংলগ্ন সোনাকাটা বন্ধ থাকা সেতুটির নির্মাণ কাজ শুরু আওয়ামী লীগ ভারতে বসে এখনো ষড়যন্ত্র করছে: মেজর (অব.) হাফিজ উদ্দিন নেতৃত্বহীন বরগুনা বিএনপি: কর্নেল হারুনের হাত ধরেপরিবর্তনের আশা কুড়িগ্রাম নদে ভেসে এলো শিশুর মরদেহ, সঙ্গে চিরকুটে ছিল মোবাইল নম্বর

দেশে ৮৮৪৮ পুলিশ সদস্য করোনায় আক্রান্ত

  • প্রকাশিত : সোমবার, ২২ জুন, ২০২০
  • ১০৪৪ জন সংবাদটি পড়েছেন।

ডেক্সরিপোর্ট  দেশে মহামারী করোনা ভাইরাসের সংক্রমণ বেড়েই চলেছে। জনগণকে সচেতন করতে এবং নিরাপত্তা দিতে গিয়ে পুলিশ সদস্যরা করোনায় আক্রান্ত হচ্ছেন। পুলিশে সংক্রমণ ৯ হাজার ছুঁই ছুঁই।

পুলিশ সদর দফতরের হিসাব অনুযায়ী, শনিবার থেকে রোববার এই ২৪ ঘণ্টায় সারাদেশে ৩০৪ পুলিশ সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন। রোববার পর্যন্ত পুলিশ বাহিনীতে করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৮ হাজার ৮৪৮ জনে। তাদের মধ্যে ঢাকা মহানগর পুলিশে (ডিএমপি) আক্রান্তের সংখ্যা ২ হাজার ১২০ জন।

পুলিশ সদর দফতর সূত্র জানায়, পুলিশ বাহিনীর আক্রান্ত প্রায় ৯ হাজার সদস বিভিন্ন ইউনিটে কর্মরত। সারাদেশে ৯ হাজার ৩৭৫ পুলিশ সদস্য কোয়ারেন্টিনে ছিলেন। আর আইসোলেশনে আছেন ৪৫০ পুলিশ সদস্য। এ পর্যন্ত পাঁচ হাজার ৪০৮ পুলিশ সদস্য সুস্থ হয়েছেন। পুলিশ বাহিনীতে যে ৩১ সদস্য মারা গেছেন, তাদের মধ্যে ডিএমপিরই ১২ জন।

পুলিশ সদস্যদের আক্রান্ত হওয়ার বিষয়ে পুলিশ সদর দফতরের সহকারী মহাপরিদর্শক (এআইজি-গণমাধ্যম ও জনসংযোগ) সোহেল রানা জানান, পুলিশ মানুষের নিরাপত্তা ও সুরক্ষায় কাজ করে। তারা আক্রান্ত হওয়ার ভয় করছেন না। দেশের মানুষের জন্য বহু পুলিশ সদস্য জীবন উৎসর্গ করেছেন।

৮ মার্চ দেশে প্রথম করোনা সংক্রমণ ধরা পড়ার কথা জানানো হয়। করোনায় প্রথম মৃত্যু হয় ১৮ মার্চ। এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে দেশে মারা গেছেন ১৪৬৪ জন। আক্রান্ত সংক্রমিত হয়েছেন ১ লাখ ১২ হাজার ৩০৬ জন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design Developed By : JM IT SOLUTION