1. mznrs@yahoo.com : MIZANUR RAHMAN : MIZANUR RAHMAN
  2. jmitsolutionbd@gmail.com : jmmasud :
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১১:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
নতুন আঙ্গিকে আধুনিক চক্ষু চিকিৎসার ঠিকানা চরফ্যাশন দ্বীপ চক্ষু হাসপাতাল শিবারহাট হাইস্কুলে চরফ্যাশন দ্বীপ চক্ষু হাসপাতালের চক্ষু চিকিৎসা ক্যাম্প তারেক রহমান ও আনোয়ার ইব্রাহিম দ্বিপক্ষীয় বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলন বরগুনায় এলজিইডি কর্মকর্তাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ ২২ বছরেই ২৪৫ কোটি টাকার মালিক: হলিউড তারকা মিলি ববি ব্রাউনের উত্থানের গল্প বরগুনার সংরক্ষিত মহিলা আসনে মীরা খানকে দেখতে চায় এলাকাবাসী তালতলীতে আওয়ামীলীগ নেতার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ ৮০ কেন্দ্রে টিকা নেবেন হজযাত্রীরা, এসএমএসে জানানো হবে তারিখ অতিরিক্ত কাজের চাপে বিরতিতে কেয়া পায়েল তারেক রহমানের গাড়িতে ‘রহস্যময়’ কাগজ সাঁটানোর ঘটনায় তদন্ত চলছে, শনাক্ত হয়নি মোটরসাইকেল আরোহী

অতিরিক্ত জোয়ারের পানিতে তলিয়ে গেছে ভোলার ইলিশা ফেরিঘাট

  • প্রকাশিত : বুধবার, ১ জুলাই, ২০২০
  • ১২১৮ জন সংবাদটি পড়েছেন।

ভোলা প্রতিনিধি  অতিরিক্ত জোয়ারের পানির তলিয়ে গেছে ভোলার ইলিশা ফেরিঘাট। এতে যাত্রীবাহি পরিবহন, পণ্যবাহী পরিবহনগুলো ফেরিতে ওঠা-নামা করতে পারছে না। জোয়ার-ভাটার উপর নির্ভর করে চলাচল করতে হচ্ছে ফেরিগুলোকে।

হাই-ওয়াটার ঘাট সংস্কার না করায় গত দেড় মাস ধরে এ অবস্থার সৃষ্টি হয়েছে বলে অভিযোগ করছেন ফেরি কর্তৃপক্ষ। ঘাটটি দ্রুত সংস্কারের জন্য দাবী জানিয়েছেন তারা।

এদিকে ঘাটের সমস্যার কারণে একদিকে যেমন চরম দূর্ভোগ পোহাচ্ছেন পরিবহন চালক-শ্রমিকরা, অন্যদিকে এ অঞ্চলের যাত্রীরাও চরম বিড়ম্বনায় মধ্যে পড়ছেন। নির্দিষ্ট সময় গন্তব্যে পৌঁছাতে পারছে না কোনো যানবাহন। ঘন্টার পর ঘন্টা ঘাটেই অপেক্ষা করতে হয় তাদের।
স্থানীয় সূত্র জানিয়েছে, ভোলা-লক্ষীপুর রুটে জোয়ারের পানিতে ঘাট তলিয়ে যাওয়ায় ভোলা অংশের ইলিশা ঘাট এবং নদীর নাব্যতা সংকটে লক্ষীপুর অংশের রহমতখালী পয়েন্টে নাব্যতা সংকট দেখা দিয়েছে। এতে প্রতিদিন ৬ ঘন্টা ফেরি চলাচল বন্ধ রাখতে হচ্ছে। যে কারণে উভয় পাড়ে সৃষ্টি হয়েছে তীব্র যানযট।

ভোলার দায়িত্বপ্রাপ্ত বিআইডব্লিউটিসির ফেরির কর্মকর্তা মো. হেলাল উদ্দিন বলেন, ঘূর্ণিঝড় আম্পানের সময় হাই ওয়াটার (উঁচুঘাট) ঘাটটি ক্ষতিগ্রস্ত হয়েছে। এরপর ক্ষতিগ্রস্ত হচ্ছে পন্টুনটিও। এ দুটির মেরামত কাজ চলছে, কিন্তু এখন পর্যন্ত ঘাটের স্বাভাবিক অবস্থা ফিরে আসেনি। এতে ফেরির ট্রিপ কমে গেছে। আগে যেখানে দৈনিক ৮ বার করে ফেরি আসা-যাওয়া করত সেখানে বর্তমানে ৪ বারের বেশি ট্রিপ দিতে পারছে না। এতে সবার ভোগান্তি হচ্ছে। ফেরি ট্রিপ কমে যাওয়ায় ঘাটেও দীর্ঘ লাইন থাকছে। এছাড়াও বাঁধের কারণে ঠিকমত গাড়ি উঠতে পারছে না।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design Developed By : JM IT SOLUTION