1. mznrs@yahoo.com : MIZANUR RAHMAN : MIZANUR RAHMAN
  2. jmitsolutionbd@gmail.com : jmmasud :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
নতুন আঙ্গিকে আধুনিক চক্ষু চিকিৎসার ঠিকানা চরফ্যাশন দ্বীপ চক্ষু হাসপাতাল শিবারহাট হাইস্কুলে চরফ্যাশন দ্বীপ চক্ষু হাসপাতালের চক্ষু চিকিৎসা ক্যাম্প তারেক রহমান ও আনোয়ার ইব্রাহিম দ্বিপক্ষীয় বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলন বরগুনায় এলজিইডি কর্মকর্তাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ ২২ বছরেই ২৪৫ কোটি টাকার মালিক: হলিউড তারকা মিলি ববি ব্রাউনের উত্থানের গল্প বরগুনার সংরক্ষিত মহিলা আসনে মীরা খানকে দেখতে চায় এলাকাবাসী তালতলীতে আওয়ামীলীগ নেতার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ ৮০ কেন্দ্রে টিকা নেবেন হজযাত্রীরা, এসএমএসে জানানো হবে তারিখ অতিরিক্ত কাজের চাপে বিরতিতে কেয়া পায়েল তারেক রহমানের গাড়িতে ‘রহস্যময়’ কাগজ সাঁটানোর ঘটনায় তদন্ত চলছে, শনাক্ত হয়নি মোটরসাইকেল আরোহী

যৌন হয়রানির ঘটনায় জড়িত কর্ণফুলি- ১৩ লঞ্চের ৩ ষ্টাফ আটক

  • প্রকাশিত : মঙ্গলবার, ৭ জুলাই, ২০২০
  • ১৩১৫ জন সংবাদটি পড়েছেন।

আরিফ হোসেন, তজুমদ্দিন  ঢাকা টু বেতুয়া নৌরুটে চলাচলকারী লঞ্চে যৌন হয়রানির শিকার কিশোরীকে হাসপাতাল থেকে উদ্ধার করে থানায় নিয়ে আসে পুলিশ।

এঘটনায় কর্ণফুলি-১৩ লঞ্চে অভিযান চালিয়ে কিশোরী যৌন হয়রানির ঘটনায় জড়িত তিন ষ্টাফকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে পুলিশ। এ সংবাদ লেখা পর্যন্ত আটককৃত ৩ ষ্টাফ তজুমদ্দিন থানা পুলিশ হেফাজতে রয়েছে বলে জানান থানার একটি সুত্র।

তজুমদ্দিন থানার সেকেন্ড অফিসার মোঃ জসিম উদ্দিন খাঁন জানান, গত শনিবার ঢাকা টু বেতুয়া নৌরুটে চলাচলকারী লঞ্চ ষ্টাফদের দ্বারা যৌন হয়রানির শিকার কিশোরের স্বীকারোক্তি মোতাবেক রবিবার দিবাগত রাত ৫টায় তজুমদ্দিন থানার ওসি (তদন্ত) এনায়েত হোসেনের নেতৃত্বে পুলিশের একটি টিম তজুমদ্দিন স্লুইজঘাটে কর্ণফুলি-১৩ লঞ্চে অভিযান চালিয়ে শাকিল, গিয়াস উদ্দিন ও শাকিল নামের ঘটনার সাথে জড়িত ৩ ষ্টাফকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে। আটককৃতরা তজুমদ্দিন থানা হেফাজতে রয়েছে। অপরদিকে যৌন হয়রানির শিকার কিশোরীর কোন অভিভাবক খুজে না পাওয়ায় এখন পর্যন্ত কোন আইনগত ব্যবস্থা গ্রহণ করেনি পুলিশ। যৌন হয়রানির শিকার কিশোরীও রবিবার দিবাগত রাত থেকে এ সংবাদ লেখা পর্যন্ত সোমবার সন্ধ্যা ৭ টা পর্যন্ত থানা হেফাজতে রয়েছে বলে জানান থানার একটি সুত্র।

তজুমদ্দিন থানার ওসি (তদন্ত) এনায়েত হোসেন বলেন, কয়েকদিন আগে মেয়েটিকে লঞ্চের ষ্টাফ গিয়াস উদ্দিন ঢাকায় একটি বাসায় কাজ করতে দিলে মেয়েটি সেথান থেকে মোবাইলসহ বিভিন্ন মালামাল চুরি পালিয়ে যায়। এরপর গত শনিবার ওই কিশোরী ঢাকার যাওয়ার জন্য লঞ্চে উঠলে গিয়াস তাকে দেখতে পেয়ে হাত ধরে লঞ্চের পিছনে নিয়ে যায় এবং চুরির অপরাধে পুলিশে ধরিয়ে দেয়ার ভয়ভীতি দেখায়। কিন্তু এক পর্যায়ে মেয়েটি লঞ্চের পিছন থেকে সামনে গিয়ে নদীতে ঝাঁপ দেয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design Developed By : JM IT SOLUTION