1. mznrs@yahoo.com : MIZANUR RAHMAN : MIZANUR RAHMAN
  2. jmitsolutionbd@gmail.com : jmmasud :
সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:০৯ অপরাহ্ন
শিরোনাম :
তালতলীতে আওয়ামীলীগ নেতার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ ৮০ কেন্দ্রে টিকা নেবেন হজযাত্রীরা, এসএমএসে জানানো হবে তারিখ অতিরিক্ত কাজের চাপে বিরতিতে কেয়া পায়েল তারেক রহমানের গাড়িতে ‘রহস্যময়’ কাগজ সাঁটানোর ঘটনায় তদন্ত চলছে, শনাক্ত হয়নি মোটরসাইকেল আরোহী তালতলী ইকোপার্ক সংলগ্ন সোনাকাটা বন্ধ থাকা সেতুটির নির্মাণ কাজ শুরু আওয়ামী লীগ ভারতে বসে এখনো ষড়যন্ত্র করছে: মেজর (অব.) হাফিজ উদ্দিন নেতৃত্বহীন বরগুনা বিএনপি: কর্নেল হারুনের হাত ধরেপরিবর্তনের আশা কুড়িগ্রাম নদে ভেসে এলো শিশুর মরদেহ, সঙ্গে চিরকুটে ছিল মোবাইল নম্বর তালতলী ইকোপার্ক সংলগ্ন সোনাকাটা সেতুটি দ্রুত নির্মানের দাবি এলাকাবাসীর বরিশাল মহানগর ক্লাব ক্রিকেট টুর্নামেন্ট ২০২৫ অনুষ্ঠিত

ভারতের কালো বাজারে করোনার ওষুধ!

  • প্রকাশিত : বুধবার, ৮ জুলাই, ২০২০
  • ১০০৮ জন সংবাদটি পড়েছেন।

অনলাইন ডেস্ক  করোনার ভ্যাকসিন আবিষ্কারের জন্যে যেখানে বিজ্ঞানীরা দিনরাত এক দিচ্ছেন, সেখানে ভারতের রাজধানী দিল্লির কালো বাজারে চড়া মূল্যে করোনা ভ্যাকসিন বিক্রি করছে অসাধু ব্যক্তিরা। সম্প্রতি ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি’র এক অনুসন্ধানী তদন্তে উঠে এসেছে এই তথ্য।

তদন্তে দেখা গেছে যে, করোনাভাইরাস চিকিৎসায় ভারতে ব্যবহৃত হওয়া দুটি জীবন রক্ষাকারী ভ্যাকসিন রেমডিসিভির এবং টসিলিজুমাব-এর চাহিদা এতটাই বেড়ে গেছে যে সেগুলো এখন আর খোলা বাজারে পাওয়া যাচ্ছে না।

বিবিসি অভিনব শর্মা নামে একজনের সাথে কথা বলেছেন যার চাচা করোনাভাইরাসে আক্রান্ত। তারা অবস্থা খারাপ হওয়ার পর ডাক্তার শেষ চেষ্টা হিসেবে রেমডিসিভির ব্যবহার করার পরামর্শ দেন।

কিন্তু সেটা খোলা বাজারে পাওয়া এতটাই কঠিন যে শেষ পর্যন্ত তাকে কালো বাজার থেকে সাতগুণ দাম দিয়ে সেটা কিনতে হয়। রেমডিসিভির-এর সরকারি বাজার মূল্য ৫,৪০০ রুপি। কিন্তু কালোবাজারিরা এর জন্য ৩০ হাজার থেকে ৩৮ হাজার রুপি পর্যন্ত দাম হাঁকছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, কেবল মাত্র চাহিদার তুলনায় যোগান কম থাকায় এ ধরনের ঘটনা ঘটছে। রেমডিসিভির ওষুধটির প্রকৃত প্রস্ততকারক প্রতিষ্ঠান গিলিয়াড সায়েন্স থেকে জানানো হয়েছে, তারা ভারতের চারটি ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠান – সিপলা, জুবিল্যান্ট লাইফ, হেটেরো ড্রাগস ও মাইলোন’কে এটি উৎপাদনের অনুমতি দিয়েছে। তবে বর্তমানে ভ্যাকসিনটি উৎপাদন করছে কেবল হেটেরো ড্রাগস।

এদিকে বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ জনসংখ্যার দেশ ভারতে মহামারি করোনাভাইরাসের তাণ্ডব বেড়েই চলছে। প্রতিদিনই বাড়ছে সেখানে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। আন্তর্জাতিক জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী, ভারতে এখন পর্যন্ত মোট ৭ লাখ ২৩ হাজার ১৯৫ জন করোনায় আক্রান্ত হয়েছে। এর মধ্যে মৃত্যু হয়েছে ২০ হাজার ২০১ জনের।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design Developed By : JM IT SOLUTION