1. mznrs@yahoo.com : MIZANUR RAHMAN : MIZANUR RAHMAN
  2. jmitsolutionbd@gmail.com : jmmasud :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
নতুন আঙ্গিকে আধুনিক চক্ষু চিকিৎসার ঠিকানা চরফ্যাশন দ্বীপ চক্ষু হাসপাতাল শিবারহাট হাইস্কুলে চরফ্যাশন দ্বীপ চক্ষু হাসপাতালের চক্ষু চিকিৎসা ক্যাম্প তারেক রহমান ও আনোয়ার ইব্রাহিম দ্বিপক্ষীয় বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলন বরগুনায় এলজিইডি কর্মকর্তাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ ২২ বছরেই ২৪৫ কোটি টাকার মালিক: হলিউড তারকা মিলি ববি ব্রাউনের উত্থানের গল্প বরগুনার সংরক্ষিত মহিলা আসনে মীরা খানকে দেখতে চায় এলাকাবাসী তালতলীতে আওয়ামীলীগ নেতার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ ৮০ কেন্দ্রে টিকা নেবেন হজযাত্রীরা, এসএমএসে জানানো হবে তারিখ অতিরিক্ত কাজের চাপে বিরতিতে কেয়া পায়েল তারেক রহমানের গাড়িতে ‘রহস্যময়’ কাগজ সাঁটানোর ঘটনায় তদন্ত চলছে, শনাক্ত হয়নি মোটরসাইকেল আরোহী

ইশরাকের ঢাকা এইড কর্মসূচিতে দিদারের অনুদান

  • প্রকাশিত : সোমবার, ১১ মে, ২০২০
  • ১১৮৩ জন সংবাদটি পড়েছেন।

অনলাইন ডেস্কঃ

অবিভক্ত ঢাকা সিটি করপোরেশনের শেষ মেয়র প্রয়াত সাদেক হোসেন খোকার নামে গড়ে তোলা ফাউন্ডেশনের তহবিলে ৫০ হাজার টাকা আর্থিক অনুদান দিয়েছেন বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শামসুদ্দিন দিদার। ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের মিডিয়া সেল থেকে এ তথ্য জানানো হয়েছে।

সোমবার ( ১১ মে) দুপুর আড়াইটার দিকে শামসুদ্দিন দিদার রাজধানীর গুলশানে প্রকৌশলী ইশরাক হোসেনের বাসায় গিয়ে এ অনুদানের টাকা হস্তান্তর করেন। এ টাকা সাদেক হোসেন খোকা ফাউন্ডেশনের ঢাকা এইড কর্মসূচিতে খরচ করা হবে।

এ সময় ইশরাকের এমন মানবিক উদ্যোগকে সাধুবাদ জানান তিনি। ভবিষ্যতে ফাউন্ডেশনের এধরনের উদ্যোগে সম্পৃক্ত থাকার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন শামসুদ্দিন দিদার।

উল্লেখ্য, করোনা প্রদুর্ভাব দেখা দেয়ার পর থেকে প্রকৌশলী ইশরাক হোসেন ঢাকা এইড কর্মসূচির মাধ্যমে প্রতিদিন নগরীর অসহায় দুঃস্থ মানুষদের খাদ্য সামগ্রী বিতরণ করছেন। এ পর্যন্ত অনেকেই নগদ অর্থ ও খাদ্য সামগ্রী দিয়ে সহায়তা করছেন। ঢাকার দশ হাজার মানুষকে এই কর্মসূচির আওতায় সহায়তা করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design Developed By : JM IT SOLUTION