1. mznrs@yahoo.com : MIZANUR RAHMAN : MIZANUR RAHMAN
  2. jmitsolutionbd@gmail.com : jmmasud :
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৫:২৮ অপরাহ্ন
শিরোনাম :
চলতি অর্থবছরে স্থানীয় সরকার নির্বাচন পুরোপুরি শেষ করা সম্ভব নয় ব্রাহ্মণবাড়িয়ায় গরুর ঘাস কাটা নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৫ বাবার পছন্দের পাত্রকে বিয়ে করতে রাজি না হওয়ায় ঘুমন্ত মেয়েকে গুলি নতুন আঙ্গিকে আধুনিক চক্ষু চিকিৎসার ঠিকানা চরফ্যাশন দ্বীপ চক্ষু হাসপাতাল শিবারহাট হাইস্কুলে চরফ্যাশন দ্বীপ চক্ষু হাসপাতালের চক্ষু চিকিৎসা ক্যাম্প তারেক রহমান ও আনোয়ার ইব্রাহিম দ্বিপক্ষীয় বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলন বরগুনায় এলজিইডি কর্মকর্তাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ ২২ বছরেই ২৪৫ কোটি টাকার মালিক: হলিউড তারকা মিলি ববি ব্রাউনের উত্থানের গল্প বরগুনার সংরক্ষিত মহিলা আসনে মীরা খানকে দেখতে চায় এলাকাবাসী তালতলীতে আওয়ামীলীগ নেতার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

করোনায় আরও ৩৯ জনের মৃত্যু, শনাক্ত ৩০৯৯

  • প্রকাশিত : সোমবার, ১৩ জুলাই, ২০২০
  • ১১৮২ জন সংবাদটি পড়েছেন।

স্টাফ রিপোর্টারঃ 

মহামারি করোনা ভাইরাসে গত ২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত হয়েছেন ৩ হাজার ৯৯ জন। এ নিয়ে দেশে মোট শনাক্ত হলেন এক লাখ ৮৬ হাজার ৮৯৪ জন। ২৪ ঘণ্টায় শনাক্তের হার ২৪.১১ শতাংশ। এ পর্যন্ত শনাক্তের হার ১৯.৬১ শতাংশ।

নতুন করে মৃত্যু হয়েছে ৩৯ জনের। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়াল ২ হাজার ৩৯১। শনাক্ত বিবেচনায় মৃত্যর হার ১.২৮ শতাংশ। নতুন মৃতদের মধ্যে ৩০ জন পুরুষ ও ৯ জন নারী।

এদিকে ২৪ ঘণ্টায় ৪ হাজার ৭০৩ জন করোনা রোগী সুস্থ হয়েছেন। এখন পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৯৮ হাজার ৩১৭ জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৫২.৬১ শতাংশ।

সোমবার (১৩ জুলাই) দুপুর আড়াইটায় কোভিড-১৯ সম্পর্কিত নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে এসব তথ্য জানান স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক নাসিমা সুলতানা।
তিনি জানান, গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ১২ হাজার ৪২৩ জনের।

করোনা ভাইরাসে এ পর্যন্ত পুরুষ মৃত্যুবরণ করেছেন ১ হাজার ৮৯০ জন। এছাড়া মোট নারী মৃত্যুবরণ করেছেন ৫০১ জন।

বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, ০-১০ বছরের মধ্যে ১ জন, ১১-২০ বছরের মধ্যে ১ জন, ৩১-৪০ বছরের মধ্যে ৩ জন, ৪১-৫০ বছরের মধ্যে ৬ জন, ৫১-৬০ বছরের মধ্যে ১৩ জন, ৬১-৭০ বছরের মধ্যে ১১ জন, ৭১-৮০ বছরের মধ্যে ৩ জন, ৮১-৯০ বছরের মধ্যে ১ জন মারা গেছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design Developed By : JM IT SOLUTION