1. mznrs@yahoo.com : MIZANUR RAHMAN : MIZANUR RAHMAN
  2. jmitsolutionbd@gmail.com : jmmasud :
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৩:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
২২ বছরেই ২৪৫ কোটি টাকার মালিক: হলিউড তারকা মিলি ববি ব্রাউনের উত্থানের গল্প বরগুনার সংরক্ষিত মহিলা আসনে মীরা খানকে দেখতে চায় এলাকাবাসী তালতলীতে আওয়ামীলীগ নেতার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ ৮০ কেন্দ্রে টিকা নেবেন হজযাত্রীরা, এসএমএসে জানানো হবে তারিখ অতিরিক্ত কাজের চাপে বিরতিতে কেয়া পায়েল তারেক রহমানের গাড়িতে ‘রহস্যময়’ কাগজ সাঁটানোর ঘটনায় তদন্ত চলছে, শনাক্ত হয়নি মোটরসাইকেল আরোহী তালতলী ইকোপার্ক সংলগ্ন সোনাকাটা বন্ধ থাকা সেতুটির নির্মাণ কাজ শুরু আওয়ামী লীগ ভারতে বসে এখনো ষড়যন্ত্র করছে: মেজর (অব.) হাফিজ উদ্দিন নেতৃত্বহীন বরগুনা বিএনপি: কর্নেল হারুনের হাত ধরেপরিবর্তনের আশা কুড়িগ্রাম নদে ভেসে এলো শিশুর মরদেহ, সঙ্গে চিরকুটে ছিল মোবাইল নম্বর

কক্সবাজারের কুতুবদিয়া অপহৃত কিশোরী উদ্ধার, আটক ২

  • প্রকাশিত : মঙ্গলবার, ১২ মে, ২০২০
  • ১২৪৩ জন সংবাদটি পড়েছেন।

কক্সবাজারের কুতুবদিয়া উপজেলায়  অপহরণের এক ঘণ্টা পর এক কিশোরীকে উদ্ধার করেছে পুলিশ। গতকাল সোমবার সকালে উপজেলার কৈয়রবিল এলাকার একটি বাড়ি থেকে ওই কিশোরীকে উদ্ধার করা হয়। পুলিশ এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুইজনকে আটক করেছে।

ওই কিশোরীকে অপহরণ করার ঘটনায় আটক ব্যক্তিরা হলেন কৈয়ারবিল ইউনিয়নের মৌলভীপাড়ার হাসিনা বেগম(৪০) ও বড়ঘোপ ইউনিয়নের মনোয়ারখালী গ্রামের মোহাম্মদ আলমগীর(২০)।

ওই কিশোরীর পারিবারিক সূত্রে জানায়, গতকাল ভোররাত পাঁচটার দিকে দুর্বৃত্তরা উপজেলার বড়ঘোপ ইউনিয়নের ওই কিশোরীকে তাদের বাড়ি থেকে অপহরণ করে নিয়ে যায়। এ ঘটনায় ওই কিশোরীর পরিবারের পক্ষে থানায় অভিযোগ করা হয়। পরে ওই কিশোরীকে উদ্ধারের জন্য অভিযানের নামে পুলিশ। শেষ পর্যন্ত অপহরণের এক ঘণ্টা পর গতকাল সকাল ছয়টার দিকে পুলিশ উপজেলার মৌলভীপাড়া হাসিনা বেগমের বাড়ি থেকে অপহৃত কিশোরীকে উদ্ধার করে। এ সময় ওই কিশোরীকে অপহরণের ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে পুলিশ হাসিনা বেগম ও মোহাম্মদ আলমগীরকে আটক করে।

এ ব্যাপারে কুতুবদিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোহাম্মদ দিদারুল ফেরদাউস বলেন, ওই কিশোরীকে অপহরণের অভিযোগে দুইজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design Developed By : JM IT SOLUTION