1. mznrs@yahoo.com : MIZANUR RAHMAN : MIZANUR RAHMAN
  2. jmitsolutionbd@gmail.com : jmmasud :
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৪:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
চলতি অর্থবছরে স্থানীয় সরকার নির্বাচন পুরোপুরি শেষ করা সম্ভব নয় ব্রাহ্মণবাড়িয়ায় গরুর ঘাস কাটা নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৫ বাবার পছন্দের পাত্রকে বিয়ে করতে রাজি না হওয়ায় ঘুমন্ত মেয়েকে গুলি নতুন আঙ্গিকে আধুনিক চক্ষু চিকিৎসার ঠিকানা চরফ্যাশন দ্বীপ চক্ষু হাসপাতাল শিবারহাট হাইস্কুলে চরফ্যাশন দ্বীপ চক্ষু হাসপাতালের চক্ষু চিকিৎসা ক্যাম্প তারেক রহমান ও আনোয়ার ইব্রাহিম দ্বিপক্ষীয় বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলন বরগুনায় এলজিইডি কর্মকর্তাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ ২২ বছরেই ২৪৫ কোটি টাকার মালিক: হলিউড তারকা মিলি ববি ব্রাউনের উত্থানের গল্প বরগুনার সংরক্ষিত মহিলা আসনে মীরা খানকে দেখতে চায় এলাকাবাসী তালতলীতে আওয়ামীলীগ নেতার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

দিলদারকে হারানোর ১৭ বছর

  • প্রকাশিত : সোমবার, ১৩ জুলাই, ২০২০
  • ১৩৪৫ জন সংবাদটি পড়েছেন।

একটা সময় ছিল যখন কেউ কাউকে হাসালেই তাকে ‘দিলদার’ উপাধি দেয়া হতো। বলা চলে প্রবাদে পরিণত হয়েছিলেন এই অভিনেতার নাম! দেখতে দেখতে ১৭ বছর হলো সেই মানুষটি নেই।

আজ (১৩ জুলাই) কিংবদন্তি চলচ্চিত্র অভিনেতা দিলদারের ১৭তম প্রয়াণ দিবস। ২০০৩ সালের এই দিনে ৫৮ বছর বয়সে দিলদারের মৃত্যু হয়।

দিলদারের জন্ম ১৯৪৫ সালের ১৩ জানুয়ারি চাঁদপুরে। পড়াশোনায় বেশিদূর যেতে পারেননি তিনি। এসএসসি পাশ করেই ইতি টানেন পাঠ্য জীবনের। এরপর তিনি থিয়েটারে কাজ শুরু করেন। বেশ কিছু দিন থিয়েটার করার পর ১৯৭২ সালে তিনি নাম লেখান সিনেমায়। তার অভিনীত প্রথম সিনেমা ‘কেন এমন হয়’। তারপর ধীরে ধীরে তিনি নিজেকে প্রতিষ্ঠিত করেন ঢাকাই সিনেমার অবিচ্ছেদ্য অংশ হিসেবে।

দিলদার অভিনীত সিনেমা প্রায় পাঁচশ। এর মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি সিনেমা হচ্ছে- ‘বেদের মেয়ে জোসনা’ ‘বিক্ষোভ’, ‘অন্তরে অন্তরে’, ‘কন্যাদান’, ‘চাওয়া থেকে পাওয়া’, ‘সুন্দর আলী জীবন সংসার’, ‘স্বপ্নের নায়ক’, ‘আনন্দ অশ্রু’ ও ‘শান্ত কেন মাস্তান’ ইত্যাদি।

কমেডি চরিত্রে দিলদার এতোটাই জনপ্রিয় হয়ে উঠেছিলেন যে, তাকেই নায়ক করে একটি সিনেমা নির্মিত হয়। সেটির নাম ছিল ‘আব্দুল্লাহ’।

বর্ণাঢ্য ক্যারিয়ারে দিলদারের স্বীকৃতি বলতে একটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার! ২০০৩ সালে তিনি ‘তুমি শুধু আমার’ সিনেমায় অভিনয়ের জন্য এই পুরস্কার লাভ করেন। তবে পুরস্কারের বাইরে তিনি দর্শকদের অকৃত্রিম ভালোবাসায় সিক্ত। এখনো তিনি অমর হয়ে আছেন তার সাবলীল অভিনয়ের নৈপুণ্যে। এখনো তিনি কমেডি চরিত্রে অন্য সবার আদর্শ হিসেবে বিবেচিত হন। বাংলা চলচ্চিত্র প্রেমীদের কাছে তাই আজও স্মরণীয় নাম দিলদার।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design Developed By : JM IT SOLUTION