1. mznrs@yahoo.com : MIZANUR RAHMAN : MIZANUR RAHMAN
  2. jmitsolutionbd@gmail.com : jmmasud :
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১০:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
চলতি অর্থবছরে স্থানীয় সরকার নির্বাচন পুরোপুরি শেষ করা সম্ভব নয় ব্রাহ্মণবাড়িয়ায় গরুর ঘাস কাটা নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৫ বাবার পছন্দের পাত্রকে বিয়ে করতে রাজি না হওয়ায় ঘুমন্ত মেয়েকে গুলি নতুন আঙ্গিকে আধুনিক চক্ষু চিকিৎসার ঠিকানা চরফ্যাশন দ্বীপ চক্ষু হাসপাতাল শিবারহাট হাইস্কুলে চরফ্যাশন দ্বীপ চক্ষু হাসপাতালের চক্ষু চিকিৎসা ক্যাম্প তারেক রহমান ও আনোয়ার ইব্রাহিম দ্বিপক্ষীয় বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলন বরগুনায় এলজিইডি কর্মকর্তাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ ২২ বছরেই ২৪৫ কোটি টাকার মালিক: হলিউড তারকা মিলি ববি ব্রাউনের উত্থানের গল্প বরগুনার সংরক্ষিত মহিলা আসনে মীরা খানকে দেখতে চায় এলাকাবাসী তালতলীতে আওয়ামীলীগ নেতার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

সীমিত পরিসরে বসবে কোরবানীর পশুর হাট: তাজুল ইসলাম

  • প্রকাশিত : মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২০
  • ৯১৯ জন সংবাদটি পড়েছেন।

ডেক্সরিপোর্ট  রাজধানী ঢাকা সহ সারাদেশে করোনা ভাইরাসের সংক্রমণরোধে আসন্ন ঈদ-উল-আযহায় সীমিত পরিসরে কোরবানীর পশুর হাট বসবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম।

তিনি মন্ত্রণালয়ের নিজ কক্ষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা জানান।

তাজুল ইসলাম বলেন, স্থানীয় সরকার বিভাগের সকল প্রতিষ্ঠান এবং জেলা ও উপজেলা প্রশাসনকে তাদের এলাকার বাস্তবতার আলোকে সীমিত পরিসরে কোরবানীর পশুর হাট ব্যবস্থাপনার সিদ্ধান্ত নেয়ার জন্য নির্দেশ দেয়া হয়েছে।

অনলাইনে কোরবানীর পশু ক্রয়-বিক্রয়ের জন্য সবার প্রতি আহবান জানিয়ে তিনি বলেন, কোরবানীর পশুর হাটে লোক সমাগমের সম্ভাবনা বেশি থাকে। এতে করোনাভাইরাস সংক্রমণের আশঙ্কাও বেশি।

ডিজিটাল প্ল্যাটফর্ম থেকে কোরবানীর পশু ক্রয়-বিক্রয়ের প্রতি সকলকে উৎসাহিত করে মন্ত্রী বলেন, কয়েকদিন আগে তিনি নিজেও ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আওতাধীন ডিজিটাল হাট উদ্বোধন করেছেন। সেখান থেকে নিজেও কোরবানীর জন্য একটি গরু ক্রয় করেছেন।

তিনি বলেন, যারা অনলাইনে কোরবানীর পশু ক্রয়-বিক্রয় করতে পারবেন না সেক্ষেত্রে মানুষের সমাগম পরিহার করে বিস্তৃত স্থানে হাট বসাতে হবে এবং স্বাস্থ্যবিধি ও সামাজিক দুরত্বসহ সরকারি সব নির্দেশনা মানতে হবে। বাসস

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design Developed By : JM IT SOLUTION