1. mznrs@yahoo.com : MIZANUR RAHMAN : MIZANUR RAHMAN
  2. jmitsolutionbd@gmail.com : jmmasud :
শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
তালতলীতে আওয়ামীলীগ নেতার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ ৮০ কেন্দ্রে টিকা নেবেন হজযাত্রীরা, এসএমএসে জানানো হবে তারিখ অতিরিক্ত কাজের চাপে বিরতিতে কেয়া পায়েল তারেক রহমানের গাড়িতে ‘রহস্যময়’ কাগজ সাঁটানোর ঘটনায় তদন্ত চলছে, শনাক্ত হয়নি মোটরসাইকেল আরোহী তালতলী ইকোপার্ক সংলগ্ন সোনাকাটা বন্ধ থাকা সেতুটির নির্মাণ কাজ শুরু আওয়ামী লীগ ভারতে বসে এখনো ষড়যন্ত্র করছে: মেজর (অব.) হাফিজ উদ্দিন নেতৃত্বহীন বরগুনা বিএনপি: কর্নেল হারুনের হাত ধরেপরিবর্তনের আশা কুড়িগ্রাম নদে ভেসে এলো শিশুর মরদেহ, সঙ্গে চিরকুটে ছিল মোবাইল নম্বর তালতলী ইকোপার্ক সংলগ্ন সোনাকাটা সেতুটি দ্রুত নির্মানের দাবি এলাকাবাসীর বরিশাল মহানগর ক্লাব ক্রিকেট টুর্নামেন্ট ২০২৫ অনুষ্ঠিত

বরিশালে চুরি হওয়া মামলায় চোরাই মোবাইল সহ ৩ আসামী গ্রেফতার

  • প্রকাশিত : মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২০
  • ১০০৮ জন সংবাদটি পড়েছেন।

নিজস্ব প্রতিনিধি, বরিশাল:

বরিশালে চুরি হওয়া মামলায় চোরাই মোবাইল সহ ৩ আসামীকে গ্রেফতার করেছে এয়ারপোর্ট থানা পুলিশ।

মঙ্গলবার(১৪ জুলাই) বেলা ১২ টার দিকে এক সংবাদ সম্নেলনের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল মেট্রোপলিটন পলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার(উত্তর) মোঃ খাইরুল আলম।

সংবাদ সম্নেলনে তিনি জানান, গত১৪ জুন গভীর রাতে বরিশালের এয়ারপোর্ট থানার পূর্ব রহমতপুর এলাকার বাসিন্দা কাজী নুরুল ইসলামের ঘরের সিধঁ কেটে অজ্ঞাত নামা চোরেরা মোবাইল ফোন, স্বর্নালংকার এবং নগদ অর্থ চুরি করে নিয়ে যায়। যার প্রেক্ষিতে তিনি ১৫ জুন এয়ারপোর্ট থানায় একটি চুরির মামলা দায়ের করেন। মামলা নং১০। মামলা রুজুর পরে উপ-পুলিশ কমিশনার(উত্তর) খাইরুল আলমের নির্দেশে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার(উত্তর) জাকারিয়া রহমান জিকুর নের্তৃত্বে এস আই সাইদুর রহমান ও এস আই রায়হান তথ্য প্রযুক্তির সহায়তায় সোমবার ১৩ জুলাই রাতে অভিযান চালিয়ে তিন চোরকে গ্রেফতার করেন। এ সময় তাদের কাছ থেকে চুরি হওয়া মোবাইল ফোনটি উদ্ধার করা হয়েছে।

তিনি আরও জানান, রাতের আধাঁরে চুরি হওয়া ক্লু লেস মামলায় আটক কৃতরা হলো মোঃ মারুফ(৩৫),মোঃ আনোয়ার হাওলাদার(৪০),রঞ্জিত হালদার(২৭)।

উপ-পুলিশ কমিশনার (উত্তর) মোঃ খাইরুল আলম
জানান, চুরি হওয়া বাকী মালামাল উদ্ধারের চেস্টা অব্যাহত আছে। গ্রেফতার কৃত আসামীদের আদালতে প্রেরন করা হয়েছে। এবং মামলার প্রধান আসামী মোঃ মারুফ চুরির অপরাধ স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছে।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (উত্তর) মোঃ জাকারিয়া রহমান জিকু, এয়ারপোর্ট থানার সহকারী পুলিশ কমিশনার নাসরিন জাহান, অফিসার ইনচার্জ এস এম জাহিদ বিন আলম সহ অন্যান্য কর্মকর্তা বৃন্দ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design Developed By : JM IT SOLUTION