1. mznrs@yahoo.com : MIZANUR RAHMAN : MIZANUR RAHMAN
  2. jmitsolutionbd@gmail.com : jmmasud :
শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০২:০৫ অপরাহ্ন
শিরোনাম :
তালতলীতে আওয়ামীলীগ নেতার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ ৮০ কেন্দ্রে টিকা নেবেন হজযাত্রীরা, এসএমএসে জানানো হবে তারিখ অতিরিক্ত কাজের চাপে বিরতিতে কেয়া পায়েল তারেক রহমানের গাড়িতে ‘রহস্যময়’ কাগজ সাঁটানোর ঘটনায় তদন্ত চলছে, শনাক্ত হয়নি মোটরসাইকেল আরোহী তালতলী ইকোপার্ক সংলগ্ন সোনাকাটা বন্ধ থাকা সেতুটির নির্মাণ কাজ শুরু আওয়ামী লীগ ভারতে বসে এখনো ষড়যন্ত্র করছে: মেজর (অব.) হাফিজ উদ্দিন নেতৃত্বহীন বরগুনা বিএনপি: কর্নেল হারুনের হাত ধরেপরিবর্তনের আশা কুড়িগ্রাম নদে ভেসে এলো শিশুর মরদেহ, সঙ্গে চিরকুটে ছিল মোবাইল নম্বর তালতলী ইকোপার্ক সংলগ্ন সোনাকাটা সেতুটি দ্রুত নির্মানের দাবি এলাকাবাসীর বরিশাল মহানগর ক্লাব ক্রিকেট টুর্নামেন্ট ২০২৫ অনুষ্ঠিত

সরকারি-বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে একসঙ্গে বেতন হবে

  • প্রকাশিত : মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২০
  • ১০৯৬ জন সংবাদটি পড়েছেন।

মাস শেষে নির্দিষ্ট দিনে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বেতন প্রদান করার সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। এর ফলে সরকারি-বেসরকারি উভয় শিক্ষা প্রতিষ্ঠানে একই দিনে বেতন ভাতা পাবেন বলে জানা গেছে।

বিষয়টি নিশ্চিত করে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব পর্যায়ের ১ কর্মকর্তা বলেন, সরকারি ও এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের একদিনে বেতন প্রদান করা হবে। এটা দরকার, এ নিয়ে আমাদের কাজ চলছে। বেতনের পুরো কার্যক্রমটি ডিজিটালাইজ হয়ে গেলে সরকারি সিস্টেমে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা তাদের সরকারি অংশের টাকা পেয়ে যাবে। এতে আমাদেরও কাজের চাপ কমবে। তাদের জন্যও উপকার হবে।

এদিকে শিক্ষক কর্মচারীদের সকল সুযোগ সুবিধাসহ নির্ধারিত দিনে বেতন-ভাতা প্রদানের দাবি জানিয়েছেন শিক্ষক নেতৃবৃন্দ। তাদের দাবি, আমরা একই সমান পরিশ্রম করে শিক্ষার্থীদের পাঠদান করছি। ক্ষেত্র বিশেষে আমাদের বেশিই শ্রম দিতে হয়। কিন্তু মূল্যায়নের ব্যাপারে আমরা পিছিয়ে।

এ বিষয়ে জানতে চাইলে বাংলাদেশ শিক্ষক সমিতির সভাপতি ও এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ লিয়াজোঁ ফোরামের মুখপাত্র মো. নজরুল ইসলাম রনি বলেন, সরকার মাস শেষ হতেই শিক্ষক-কর্মচারীদের বেতন দিতে পারে। কিন্তু বেসরকারি শিক্ষকদের বেলায় কেন এ গড়িমসি? আমাদের কথা হচ্ছে সরকারি নিয়মে বেতন প্রদান করতে হবে। একই সঙ্গে ২৫ শতাংশের পরিবর্তে শতভাগ ঈদ বোনাস দিতে হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design Developed By : JM IT SOLUTION