1. mznrs@yahoo.com : MIZANUR RAHMAN : MIZANUR RAHMAN
  2. jmitsolutionbd@gmail.com : jmmasud :
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৭:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
২২ বছরেই ২৪৫ কোটি টাকার মালিক: হলিউড তারকা মিলি ববি ব্রাউনের উত্থানের গল্প বরগুনার সংরক্ষিত মহিলা আসনে মীরা খানকে দেখতে চায় এলাকাবাসী তালতলীতে আওয়ামীলীগ নেতার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ ৮০ কেন্দ্রে টিকা নেবেন হজযাত্রীরা, এসএমএসে জানানো হবে তারিখ অতিরিক্ত কাজের চাপে বিরতিতে কেয়া পায়েল তারেক রহমানের গাড়িতে ‘রহস্যময়’ কাগজ সাঁটানোর ঘটনায় তদন্ত চলছে, শনাক্ত হয়নি মোটরসাইকেল আরোহী তালতলী ইকোপার্ক সংলগ্ন সোনাকাটা বন্ধ থাকা সেতুটির নির্মাণ কাজ শুরু আওয়ামী লীগ ভারতে বসে এখনো ষড়যন্ত্র করছে: মেজর (অব.) হাফিজ উদ্দিন নেতৃত্বহীন বরগুনা বিএনপি: কর্নেল হারুনের হাত ধরেপরিবর্তনের আশা কুড়িগ্রাম নদে ভেসে এলো শিশুর মরদেহ, সঙ্গে চিরকুটে ছিল মোবাইল নম্বর

গাজীপুরে নতুন করোনা শনাক্ত ১০, মোট রোগী ৩৫৯ জন

  • প্রকাশিত : মঙ্গলবার, ১২ মে, ২০২০
  • ১৩৯৯ জন সংবাদটি পড়েছেন।

তাজুল ইসলাম, গাজীপুরঃ

গত ২৪ ঘণ্টায় গাজীপুরে ১৮৬টি নমুনাসহ মোট ৪ হাজার ২৬১ জন ব্যক্তির করোনা ভাইরাসের  নমুনা সংগ্রহ করা হয়েছে। গত ২৪ ঘন্টার নমুনা পরীক্ষার ফলে ১০ জনসহ মোট ৩৫৯ জন করোনা পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছেন। করোনা ভাইরাসমুক্ত হয়ে ২০২ জন সুস্থ স্বাভাবিক জীবন ফিরে পেয়েছেন।

জেলা পুলিশের ১৬ জন ও জিএমপির ২৪ জন পুলিশ এই আক্রান্তের হিসাবে রয়েছে। স্বাস্থ্যকর্মী আক্রান্তের সংখ্যা ৯৩ জন। গার্মেন্টস শ্রমিক ১১ জন। এছাড়া সুনামগঞ্জের তাহিরপুর থেকে চার শ্রমিক আক্রান্ত হয়ে গাজীপুর সদর উপজেলার শিরিরচালায় ভাড়া বাড়িতে লকডাউনে আছে।

গাজীপুরে নতুন করে গত ২৪ ঘণ্টায় হোম কোয়ারেন্টাইনে সংযুক্ত হয়েছে ১১৮ জন ও কোয়ারেন্টাইন সময় সম্পূর্ণ করেছেন ২৫১ জন। মোট হোম কোয়ারেন্টাইনে থাকার সংখ্যা দাঁড়াল ৪ হাজার ৯৭০ জন। যাদের মধ্যে ডাক্তারের নির্দেশনা অনুযায়ী নির্ধারিত দিন কোয়ারেন্টাইন শেষে বর্তমানে স্বাভাবিক জীবনযাপন করছেন ৪ হাজার ৩২৪ জন।

প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন কেন্দ্রে বর্তমানে কোন ব্যক্তি কোয়ারেন্টাইনে নেই। এ নিয়ে গাজীপুরে কোয়ারেন্টাইন এ থাকা ৫ হাজার ১৯ জনের মধ্যে চিকিৎসকের নিকট হতে সুস্থতার সনদ পেয়েছেন ৪ হাজার ৩৭৩ জন। বর্তমানে কোন ব্যক্তিকে আইসোলেশনে রাখা হয়নি।

করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গাজীপুরে এ পর্যন্ত মৃতের সংখ্যা দুইজন। এছাড়া গাজীপুর থেকে বগুড়া ও সুনামগঞ্জে গিয়ে করোনা উপসর্গে মারা গেছে দুইজন [ভয়েস অব আমেরিকা]। কাপাসিয়ার এসএম আল আমিন সরদার ঢাকায় মারা গেছেন। তিনি হাম্মাদিয়া হাইস্কুলের প্রধান শিক্ষক ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design Developed By : JM IT SOLUTION